সংখ্যালঘুবিষয়কমন্ত্রক
ভেসাকের রাষ্ট্রসঙ্ঘ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজুর
প্রকাশিত:
06 MAY 2025 4:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৬ মে, ২০২৫
কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু হো চি মিন শহরের ভেসাকের রাষ্ট্রসঙ্ঘ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে আজ ভাষণ দেন। অনুষ্ঠানে ভিয়েতনামের প্রেসিডেন্ট মিঃ লুয়ং কুয়ং, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট শ্রী অনুরা কুমার দিশানায়েকে এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য পেশ করেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হয়ে অনুষ্ঠানে ভারতের বার্তা পৌঁছে দেন শ্রী রিজিজু। তাঁর ভাষণে শ্রী রিজিজু ভগবান বুদ্ধের বাণী ও শিক্ষার কথা তুলে ধরেন। ভারতে ভগবান বুদ্ধের সঙ্গে যুক্ত পবিত্র স্থানগুলি ভ্রমণের জন্য বুদ্ধের অনুগামীদের আমন্ত্রণ জানান তিনি।
শ্রী রিজিজু ভিয়েতনামের প্রেসিডেন্ট শ্রী লুয়ং কুয়ং-এর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। দু’দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে তাঁরা আলোচনা করেন এবং কৌশলগত ক্ষেত্রে পারস্পরিক অংশীদারিত্বকে আরও মজবুত করার অঙ্গীকার করেন তাঁরা। কাশীর কাছাকাছি সারনাথ মন্দির থেকে নিয়ে যাওয়া বুদ্ধের স্মৃতিচিহ্নের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভিয়েতনামের প্রেসিডেন্ট, ভিয়েতনামের ধর্মীয় বিষয়ক মন্ত্রী এবং পলিটব্যুরো সদস্য ও হো চিন মিন শহরের পার্টি সচিব প্রমুখ।
ভগবান বুদ্ধের ভারতীয় ভাস্কর্যের একটি প্রদর্শনী ঘুরে দেখেন শ্রী কিরেন রিজিজু। বৌদ্ধ শিল্পকলা ও স্থাপত্যের একটি প্রদর্শনীও তিনি পরিদর্শন করেন।
SC/MP/DM...
(রিলিজ আইডি: 2127460)
ভিজিটরের কাউন্টার : 15