নারীওশিশুবিকাশমন্ত্রক
১০.৮ লক্ষ মহিলা সহায়তা পেয়েছেন : দেশ জুড়ে ৮১২টি ওয়ান স্টপ সেন্টার কাজ করছে
প্রকাশিত:
26 MAR 2025 3:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মার্চ, ২০২৫
মিশন শক্তি উদ্যোগের আওতায় সম্বল ভার্টিকালের একটি প্রয়াস ওয়ান স্টপ সেন্টার। এই কেন্দ্রের মাধ্যমে যেসব মহিলা হিংসার শিকার, যাঁরা ব্যক্তিগত জীবনে অথবা সর্বসাধারণের জায়গায় নানা সমস্যার সম্মুখীন হন, তাঁদের একই জায়গা থেকে নানা ধরনের সহায়তা প্রদান করা হয়। এই কেন্দ্র থেকে চিকিৎসা ও আইনি পরিষেবার পাশাপাশি, নানা ধরনের পরামর্শ দেওয়া হয়। কোনও মহিলা যদি সমস্যার সম্মুখীন হন, তা হলে তাঁকে সাময়িকভাবে আশ্রয় দানেরও ব্যবস্থা রয়েছে এখানে। এছাড়াও, পুলিশি সহায়তা এবং মনস্তাত্ত্বিক ও সামাজিক নানাধরনের পরামর্শও দেওয়া হয়ে থাকে। এ পর্যন্ত দেশ জুড়ে ৮১২টি ওয়ান স্টপ সেন্টার কাজ করছে। এই কেন্দ্রগুলি থেকে ১০ লক্ষ ৮০ হাজার মহিলা নানাধরনের সহায়তা পেয়েছেন। মন্ত্রক সংশ্লিষ্ট কেন্দ্রগুলি পরিচালনার জন্য সব রকমের ব্যবস্থা নিয়ে থাকে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ প্রতিমন্ত্রী শ্রীমতী সাবিত্রী ঠাকুর।
SC/CB/SB
(রিলিজ আইডি: 2115588)
ভিজিটরের কাউন্টার : 24