সহযোগ মন্ত্রক
মহিলা সমবায়গুলির জন্য এনসিডিসি-র প্রকল্পসমূহ
প্রকাশিত:
25 MAR 2025 1:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ মার্চ, ২০২৫
কেবলমাত্র মহিলা সমবায়গুলির জন্যই জাতীয় সমবায় উন্নয়ন নিগম (এনসিডিসি) ‘স্বয়ংশক্তি সহকার যোজনা’ এবং ‘নন্দিনী সহকার প্রকল্প’ চালু করেছে। ‘স্বয়ংশক্তি সহকার যোজনা’র মূল উদ্দেশ্য হল, দরিদ্রদের জন্য মূল্যসাশ্রয়ী এবং নির্ভরযোগ্য আর্থিক সহায়তা প্রদান। মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রয়োজনীয় ব্যাঙ্ক ঋণ পেতেও তা সাহায্য করছে। যৌথ সামাজিক অর্থনৈতিক প্রক্রিয়া এবং সুস্থায়ী জীবনধারণের প্রসারের লক্ষ্যেই এই উদ্যোগ।
‘নন্দিনী সহকার প্রকল্প’ আর্থিক সহযোগিতার পরিকাঠামোর ওপর জোর দিয়েছে। এক্ষেত্রে শহরাঞ্চলের গৃহ ব্যতিরেকে যে কোন ক্ষেত্রে মডেল-ভিত্তিক ব্যবসায়িক কাজকর্মে মহিলা সমবায়গুলিকে সহায়তা যোগানোই এর লক্ষ্য। আত্মনির্ভর ভারতের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতি রেখে এই প্রকল্পগুলি চালিত হচ্ছে। এর ফলে মহিলারা নানা ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে উৎসাহ পাচ্ছেন। এক্ষেত্রে তাঁরা সুদমুক্ত ঋণের ফলে আর্থিক সহায়তা পাচ্ছেন এবং নিজেদের দক্ষতারও বিকাশ ঘটাচ্ছেন।
এনসিডিসি গত তিন বছরে মহিলা সমবায়গুলিকে ৩,০৯৯.৩৩ কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে। ২০২৪-২৫ আর্থিক বছরের ১৮.০৩.২০২৫ পর্যন্ত ৯৫০.৫৪ কোটি টাকা দেওয়া হয়েছে।
লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ।
SC/AB/DM
(রিলিজ আইডি: 2114957)
ভিজিটরের কাউন্টার : 33