জলশক্তি মন্ত্রক
সংসদে প্রশ্নোত্তর: রাজ্যগুলিতে পানীয় জল সরবরাহ
প্রকাশিত:
17 MAR 2025 4:49PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২৫
প্রতিটি গ্রামীণ পরিবারে নিয়মিত ও দীর্ঘমেয়াদী ভিত্তিতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভারত সরকার রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ২০১৯ সালের অগাস্ট মাস থেকে জল জীবন মিশনের আওতায় কাজ করে চলেছে। জল সরবরাহের বিষয়টি রাজ্যের এক্তিয়ারভুক্ত। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিয়ে থাকে।
জল জীবন মিশনের আওতায় দৈনিক মাথাপিছু অন্তত ৫৫ লিটার জল সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারিত। এই কর্মসূচি চালু হওয়ার আগে মাত্র ৩.২৩ কোটি গ্রামীণ পরিবারে নলবাহিত জলসংযোগ ছিল। বর্তমানে ১৯.৩৬ কোটি গ্রামীণ পরিবারে এই পরিষেবা পৌঁছে গেছে।
সিকিমের মতো রাজ্যে শুষ্ক অঞ্চলে পর্যাপ্ত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে ধারা বিকাশ কর্মসূচির আওতায় উদ্যোগ নেওয়া হয়েছে। এইসব অঞ্চলে বৃষ্টির জল সংরক্ষণের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এক্ষেত্রে জল শক্তি অভিযান: বৃষ্টির জল সংরক্ষণ করো অভিযানের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। জল সংরক্ষণের ক্ষেত্রে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতে “নারী শক্তি থেকে জল শক্তি”র মতো উদ্যোগও হাতে নেওয়া হয়েছে।
রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই কথা জানিয়েছেন জল শক্তি প্রতিমন্ত্রী শ্রী ভি সোমান্না।
SC/AC/SB
(রিলিজ আইডি: 2112142)
ভিজিটরের কাউন্টার : 50