প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

তিন বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ‘পরিবর্তন চিন্তন’ সম্মেলনে পৌরোহিত্য করবেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান

প্রকাশিত: 07 APR 2024 2:38PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৭ এপ্রিল, ২০২৪

 

প্রতিরক্ষা ক্ষেত্রে তিন বাহিনীর মধ্যে সমন্বয় এবং সংস্কারমূলক উদ্যোগ বৃদ্ধি নিয়ে আলোচনার জন্য নতুন দিল্লিতে ৮ এপ্রিল, ২০২৪ বসছে ‘পরিবর্তন চিন্তন’ সম্মেলন। একদিনের এই সম্মেলনে পৌরোহিত্য করবেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। 

আগামীদিনে যুদ্ধ পরিস্থিতির মোকাবিলায় নিজেকে আরও ভালভাবে প্রস্তুত করে তুলতে চায় ভারতীয় সশস্ত্র বাহিনী। এক্ষেত্রে তিন বাহিনীর মধ্যে বহুক্ষেত্রিক সমন্বয় জরুরি।

তিন বাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিক এবং প্রতিরক্ষা ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা যোগ দেবেন এই ‘চিন্তন’ সম্মেলনে। এই ধরনের আলোচনার উদ্যোগ এবারই প্রথম।  

 

PG/AC/DM


(রিলিজ আইডি: 2017383) ভিজিটরের কাউন্টার : 117
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Tamil