প্রধানমন্ত্রীরদপ্তর
অযোধ্যায় প্রভু শ্রীরামকে স্বাগত জানানোর উদ্যোগে গোটা দেশ আনন্দিত: প্রধানমন্ত্রী
প্রকাশিত:
04 JAN 2024 12:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৪ জানুয়ারি, ২০২৪
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, অযোধ্যায় প্রভু শ্রীরামকে স্বাগত জানাতে প্রত্যেকে বিভিন্নভাবে তাঁদের অনুভূতি প্রকাশ করছেন। এই বিশেষ দিন উপলক্ষে গোটা দেশ উৎসাহিত এবং ভক্তরা রামলালার প্রতি ভক্তিতে ডুবে রয়েছেন।
প্রভু শ্রীরামের উদ্দেশে উৎসর্গ করা হংসরাজ রঘুবংশীর একটি ভজনও শ্রী মোদী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এক্স পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন, “অযোধ্যায় প্রভু শ্রীরামকে স্বাগত জানানোর অনুষ্ঠানকে ঘিরে গোটা দেশ রামময় হয়ে উঠেছে। রামলালার প্রতি ভক্তিতে ডুবে থাকা ভক্তকূল এই শুভ দিনকে সামনে রেখে নিজেদের ভাবনা অনুযায়ী তাঁদের অনুভূতি প্রকাশ করছেন। ভগবান শ্রীরামের প্রতি সমর্পিত হংসরাজ রঘুবংশীজির এই ভজনটি শুনুন….
#ShriRamBhajan”
PG/MP/SB
(রিলিজ আইডি: 1993149)
ভিজিটরের কাউন্টার : 126
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam