প্রধানমন্ত্রীর দপ্তর
azadi ka amrit mahotsav

অযোধ্যায় ভগবান শ্রী রামকে স্বাগত জানিয়ে সারা দেশ আনন্দিতঃ প্রধানমন্ত্রী

পোস্ট করার দিনক্ষণ: 04 JAN 2024 2:48PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৪ জানুয়ারি, ২০২৪: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, অযোধ্যায় ভগবান শ্রী রামকে স্বাগত জানাতে প্রত্যেকেই বিবিধ পন্থায় তাদের অনুভূতি প্রকাশ করছেন। প্রধানমন্ত্রী সেই সংগে আরোও বলেন, এই পবিত্র দিবসে রাম লালার আরাধনায় সারা দেশ উৎসাহ ও ভক্তিতে নিমজ্জিত হয়ে আছে।

এ ছাড়াও শ্রী মোদী ভগবান শ্রী রামের প্রতি নিবেদিত হংসরাজ রঘুবংশীর ভজন ভাগ করে নিয়েছেন।

এক এক্স পোস্ট-এ প্রধানমন্ত্রী বলেন;

“অযোধ্যায় প্রভু শ্রী রামকে স্বাগত জানাতে সারা দেশ রামময় হয়ে আছে।  রাম লালার ভক্তিতে ডুবে ভক্তজন এই শুভ দিনকে নিয়ে প্রত্যেকেই নিজ নিজ ভাবনা প্রকাশ করে চলেছেন। ভগবান শ্রী রামকে সমর্পিত হংসরাজ রঘুবংশী জি-র ভজন শুনুন...#SriRamBhajan”

SKC/SRC/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 1993022) ভিজিটরদের কাউন্টার : 130
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English