প্রকাশিত:
27 OCT 2023 5:50PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ অক্টোবর, ২০২৩
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী চিনের হ্যাংঝাউতে এশিয়ান প্যারা গেমসে পুরুষদের 1500m T-38 বিভাগে সোনা জয়ের জন্য রমন শর্মাকে অভিনন্দন জানিয়েছেন।
রমন শর্মার অধ্যবসায়ের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :
“এশিয়ান প্যারা গেমস–এ পুরুষদের 1500m T-38 বিভাগে অসাধারণ সাফল্যের জন্য রমন শর্মাকে অভিনন্দন।
তাঁর অধ্যবসায় এবং গতি এই সাফল্য এনে দিয়েছে। আগামী দিনে আরও সাফল্যের জন্য শুভেচ্ছা।”
PG/AC/SG