প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কুলগুরু স্বামী রাজর্ষি মুনির প্রয়াণে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

প্রকাশিত: 30 AUG 2022 12:41PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ৩০  আগস্ট, ২০২২

লাকুসিস পরম্পরার কুলগুরু স্বামী রাজর্ষি মুনির প্রয়াণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী গভীর দুঃখপ্রকাশ করেছেন। বছরের পর বছর যোগ চর্চার ক্ষেত্রে তাঁর অনন্য অবদানের কথা প্রধানমন্ত্রী স্মরণ করেন। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রধানমন্ত্রী তাঁর শোকসন্তপ্ত অনুগামীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এক ট্যুইট বার্তায় বলেন:

“লাকুসিস পরম্পরার কুলগুরু স্বামী রাজর্ষি মুনির প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। বছরের পর বছর যোগ চর্চায় তিনি এক অনন্য কীর্তি রেখে গেছেন। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাঁর শোকসন্তপ্ত অনুগামীদের সমবেদনা জানাই।”

PG/AB/NS


(রিলিজ আইডি: 1855449) ভিজিটরের কাউন্টার : 122