তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

কমনওয়েলথ গেমস, ২০২২ ডিডি স্পোর্টস-এ সরাসরি সম্প্রচারিত হচ্ছে


বিভিন্ন স্থানে ভারতীয়দের খেলাধুলায় অংশগ্রহণের সম্পূর্ণ সম্প্রচার হচ্ছে

প্রকাশিত: 29 JUL 2022 3:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জুলাই, ২০২২
 
বহু প্রতীক্ষিত কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। দূরদর্শন স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান থেকে ৮ আগস্ট সমাপ্তি অনুষ্ঠান পর্যন্ত কমনওয়েলথ গেমস-এর খেলাগুলির সরাসরি সম্প্রচার চালু করেছে। 
 
ইংল্যান্ডের বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে ২৮ জুলাই উদ্বোধনী অনুষ্ঠান থেকে ডিডি স্পোর্টস সম্প্রচার শুরু করেছে। ২৯ জুলাই থেকে ডিডি স্পোর্টস, ডিডি ফ্রি-ডিশ-এর মাধ্যমে বিভিন্ন বিভাগের ২০টি খেলা সম্প্রচার করছে। 
 
ভারতের ২১৫ জন খেলোয়াড় ১৬টি বিভিন্ন বিভাগে অংশ নিচ্ছেন। বিভিন্ন মাঠে তাঁদের খেলা চলছে। ডিডি স্পোর্টস বিভিন্ন প্রতিযোগিতার সরাসরি সম্প্রচার করছে। এর মূল উদ্দেশ্য হল ভারতীয়দের খেলাগুলি দেখানো।
 
ডিডি স্পোর্টস-এ প্রতিদিন দুপুর ১২টা থেকে সম্প্রচার শুরু হয়, চলে প্রতিযোগিতার শেষ পর্যন্ত। ডিডি স্পোর্টস প্রতিদিন খেলা শুরুর আগে ৩০ মিনিট ক্রীড়া বিশেষজ্ঞ ও সাংবাদিকদের সেদিনের খেলাগুলি নিয়ে একটি আলোচনার অনুষ্ঠানও সম্প্রচার করছে। বিরতির সময় ডিডি স্পোর্টস-এর সংযোজক দর্শকদের পরবর্তী খেলাগুলির বিষয়ে তথ্য দেন।
 
ডিডি স্পোর্টস-এ সরাসরি সম্প্রচার ছাড়াও অল ইন্ডিয়া রেডিও এবং ডিডি স্পোর্টস-এর ট্যুইটার হ্যান্ডেল – @ddsportschannel থেকে এই খেলাগুলি সম্পর্কে নিয়মিত তথ্য পাওয়া যাচ্ছে।
 
ইংল্যান্ডের বার্মিংহামে আয়োজিত কমনওয়েলথ গেমস-এ ৭২টি দেশ অংশ নিচ্ছে।
 
 
PG/PM/DM/

(রিলিজ আইডি: 1846596) ভিজিটরের কাউন্টার : 174
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Telugu