ভূ-বিজ্ঞানমন্ত্রক
azadi ka amrit mahotsav

জুন মাসে দেশের অনেক অঞ্চলেই বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিক

লোকসভায় প্রশ্নোত্তরকালে একথা জানান ডঃ জিতেন্দ্র সিং

प्रविष्टि तिथि: 27 JUL 2022 1:28PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জুলাই, ২০২২

বর্তমান মরসুমে দেশে সার্বিক বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান, প্রযুক্তি ও ভূ-বিজ্ঞান দপ্তর (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) তথা প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, জন-অভিযোগ, পেনশন, পরমাণু শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে এ বছর কেরলে বর্ষা এসেছে নির্ধারিত সময় অর্থাৎ, ২৯ মে-র পরিবর্তে তিনদিন আগে এবং দেশের অন্যান্য অংশে মরসুমি বৃষ্টিপাত শুরু হয় ৮ জুলাইয়ের পরিবর্তে ২ জুলাই থেকে। নিম্নচাপজনিত পরিস্থিতির কারণে জুলাই মাসে দেশের কোনও কোনও অংশে বৃষ্টি হয়েছে প্রায় স্বাভাবিক মাত্রাতেই।

ভারতীয় আবহাওয়া দপ্তরের এক প্রতিবেদনের উল্লেখ করে ডঃ সিং বলেন, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং নাগাল্যান্ডে গত ৩০ বছরে বৃষ্টিপাতের পরিমাণ ছিল অপেক্ষাকৃত কম। এছাড়াও, অরুণাচল প্রদেশ ও হিমাচল প্রদেশেও কম বৃষ্টিপাতের ঘটনা লক্ষ্য করা গেছে। তুলনায়, বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয় সৌরাষ্ট্র ও কচ্ছ, রাজস্থানের দক্ষিণ-পূর্বাংশ, তামিলনাড়ুর উত্তরাঞ্চল, অন্ধ্রপ্রদেশের উত্তরাংশ এবং দক্ষিণ-পশ্চিম ওড়িশায়। কম বৃষ্টিপাতের ঘটনা পরিলক্ষিত হয়েছে ছত্তিশগড়, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মণিপুর, মিজোরাম, কোঙ্কন, গোয়া এবং উত্তরাখণ্ডে।

 
PG/SKD/DM


(रिलीज़ आईडी: 1845408) आगंतुक पटल : 140
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , Kannada , English , Urdu