প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত – ইতালি সামরিক সহযোগিতা গোষ্ঠীর একাদশতম বৈঠক

प्रविष्टि तिथि: 01 JUN 2022 4:43PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ জুন, ২০২২

 

ভারত – ইতালি সামরিক সহযোগিতা গোষ্ঠীর (এমসিজি) একাদশ বৈঠক গত ৩১শে মে থেকে পয়লা জুন পর্যন্ত ইতালির রোমে অনুষ্ঠিত হয়। দু’দেশের সেনাবাহিনীর সদর দপ্তর এবং ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের মধ্যে রণকৌশল ও অভিযান পরিচালনা সম্পর্কিত বিষয়ে নিয়মিত আলাপ-আলোচনার মাধ্যমে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে এই গোষ্ঠী গঠিত হয়।

ভারতের পক্ষ থেকে এই গোষ্ঠীর বৈঠকে প্রতিনিধিত্ব করেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট চিফ অফ ইন্টিগ্রেটেড স্টাফ – এর ব্রিগেডিয়ার শ্রী বিবেক নারাং এবং সেদেশের ডিফেন্স জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আলেসান্দ্র গ্রাসানো। 

এক বন্ধুত্বপূর্ণ, উষ্ণ ও আন্তরিক পরিবেশ সামরিক সহযোগিতা গোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা অনুযায়ী নতুন পদক্ষেপ গ্রহণ নিয়ে আলোচনার পাশাপাশি, চালু প্রতিরক্ষা সহযোগিতাকে আরও মজবুত করা নিয়েও বৈঠকে দু’পক্ষই সম্মত হয়েছে।

 

CG/BD/SB


(रिलीज़ आईडी: 1830193) आगंतुक पटल : 230
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Marathi , Tamil , Malayalam , Urdu