আইনওবিচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: 01 JUN 2022 2:14PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ০১ জুন, ২০২২

 

ভারতীয় সংবিধানের ২১৭ ধারার (১) উপধারা এবং ২২৪ ধারার (১) উপধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে, ভারতের প্রধান বিচারপতির সঙ্গে আলাপ-আলোচনা করে রাষ্ট্রপতি বিচার বিভাগীয় আধিকারিক শ্রীমতি শম্পা দত্ত (পাল) এবং সিদ্ধার্থ রায়চৌধুরীকে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। দায়িত্বভার গ্রহণের দিন থেকেই ওই পদে তাঁদের মেয়াদ কার্যকর হবে। 

এছাড়াও, রাষ্ট্রপতি মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত কয়েকজন বিচারপতিকে এই হাইকোর্টেরই বিচারপতি হিসেবে নিযুক্ত করেছেন। অতিরিক্ত বিচারপতি হিসেবে মাদ্রাজ হাইকোর্টের একজন বিচারপতির কার্যকালের মেয়াদ আগামী তেশরা ডিসেম্বর থেকে আরও এক বছর বাড়ানো হয়েছে। 

 

CG/BD/NS


(রিলিজ আইডি: 1830181) ভিজিটরের কাউন্টার : 174
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Tamil