তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে নিউজ অন এআইআর রেডিও লাইভ-স্ট্রিমে বিভিন্ন শহরে শ্রোতা সংখ্যার ক্রমতালিকা

প্রকাশিত: 13 APR 2022 11:55AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৩ এপ্রিল, ২০২২

 

বিগত ১০০ বছর ধরে বেতার সম্প্রচার প্রযুক্তিতে অনেক পরিবর্তন এসেছে। আকাশবাণী সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই পরিবর্তনগুলিকে গ্রহণ করেছে। আর তাই আকাশবাণী আজও সমান জনপ্রিয়। আকাশবাণীর অনুষ্ঠানের লাইভ-স্ট্রিম নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে হয়। লাইভ-স্ট্রিমের শ্রোতা সংখ্যাও একমাসে ২০ লক্ষ বৃদ্ধি পেয়েছে। ফেব্রুয়ারি মাসে ১ কোটি ৭০ লক্ষ শ্রোতা লাইভ-স্ট্রিমের মধ্য দিয়ে অনুষ্ঠান শুনেছেন। মার্চ মাসে এই সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৯০ লক্ষ। ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে আকাশবাণীর মোট শ্রোতা সংখ্যা ৫ কোটি ৬০ লক্ষে পৌঁছেছে। বেতার জগতের ইতিহাসে প্রথমবার প্রসার ভারতীর শ্রোতা গবেষণা শাখা শ্রোতাদের সঠিক সংখ্যা নির্ধারণ করেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে দেশে সবচেয়ে বেশি আকাশবাণীর অনুষ্ঠান শোনেন বেঙ্গালুরুর বাসিন্দারা। এর আগের পরিসংখ্যানে পুণে ছিল প্রথম। শীর্ষ শহরের তালিকায় কলকাতাকে পেছনে ফেলে জয়পুর আবারও উঠেছে। বেঙ্গালুরুতে বিবিধ ভারতী ন্যাশনাল, রেইনবো কান্নাড়া কমনবিলু, বিবিধ ভারতী কান্নাড়া, আকাশবাণী ধারওয়ার, আকাশবাণী কর্ণাটক, আকাশবাণী মাইসুরু, এফএম গোল্ড দিল্লি, এফএম রেইনবো দিল্লি এবং এআইআর নিউজ ২৪X৭ চ্যানেলের অনুষ্ঠানগুলি যথেষ্ট জনপ্রিয়। আকাশবাণীর লাইভ-স্ট্রিমের মাধ্যমে অনুষ্ঠান শোনার প্রথম দশের তালিকায় এআইআর কেরল এবং বিবিধ ভারতী মালায়লাম স্থান করে নিয়েছে। এআইআর ওড়িয়া এবং এআইআর কোচি এফএম রেইনবো তালিকার বাইরে চলে গেছে। নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে আকাশবাণী ২৪০টি বিভাগের অনুষ্ঠান শোনা যায়। এই অ্যাপের সাহায্যে শুধু দেশে নয়, বিশ্বের ৮৫টি দেশেও শ্রোতারা অনুষ্ঠানগুলি উপভোগ করেন। আকাশবাণীর লাইভ-স্ট্রিমিং এ শ্রোতা সংখ্যার নিরিখে বিভিন্ন অনুষ্ঠানের ক্রমতালিকার দেখার জন্য এই লিঙ্কে ক্লিক করুন - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816258

 

CG/CB/SB


(রিলিজ আইডি: 1816465) ভিজিটরের কাউন্টার : 128
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu