আবাসনএবংশহরাঞ্চলেরদারিদ্র্যদূরীকরণমন্ত্রক
azadi ka amrit mahotsav

আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে শহরে বসবাসকারী পরিবার গুলিকে সব ধরনের আবহাওয়ায় উপযোগী পাকা বাড়ি দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে কেন্দ্রীয় সরকার সহায়তা প্রদান করেছে


প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর প্রকল্পে এ পর্যন্ত সারা দেশজুড়ে ১১৫ লক্ষেরও বেশি বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে, এরমধ্যে ৫৬.২০ লক্ষ বাড়ি সম্পূর্ণ হয়েছে, বাকিগুলি বিভিন্ন পর্যায়ে রয়েছে

প্রকাশিত: 21 MAR 2022 1:26PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২১ মার্চ, ২০২২
 
"সকলের জন্য আবাসন" কেন্দ্রীয় সরকারের এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর)-এর কাজ বাস্তবায়ন করে চলেছে।
 
এই প্রকল্পে যোগ্য পরিবারগুলিকে সব ধরনের আবহাওয়ায় উপযোগী পাকা বাড়ি প্রদান করা হচ্ছে। এই ধরনের প্রকল্পে মূলত চার ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রথমত, উপভোক্তার নেতৃত্বে বাড়ি নির্মাণ বা সম্প্রসারণ। দ্বিতীয়ত, সাশ্রয়ী হাউসিং, তৃতীয়ত, ক্রেডিট লিংক ভর্তুকি প্রদান এবং চতুর্থ, ইন-সিটু বস্তি উন্নয়ন।
 
মূলত, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির যোগ্য সুবিধাভোগীদের জন্য বাসস্থানের প্রকৃত চাহিদা পূরণ করতে প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর)-এর মাধ্যমে সমীক্ষা চালানো হচ্ছে। এই প্রকল্পের অধীনে ২০১৭ সালে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে চাহিদার পরিমাণ ছিল মোট ১১২.২৪ লক্ষ।
 
আবাসনের চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় এই প্রকল্পটি আরও গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
  ‌
বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পাঠানো তথ্য অনুযায়ী এ পর্যন্ত সারাদেশে ১১৫ লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে ৫৬.২০ লক্ষ বাড়ি তৈরি ইতিমধ্যেই শেষ হয়েছে অথবা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি বাড়ি তৈরির কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে।
 
মোট যে পরিমাণ বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে, তারমধ্যে গত দু'বছরে ২৯ লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের কাজ ৩১ মার্চ, ২০২২ এর মধ্যে শেষ করতে বলা হয়েছে। এরপরে আর কোন অতিরিক্ত বাড়ি মঞ্জুর করা হবে না। 
 
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বেনেফিশিয়ারি লেড ইন্ডিভিজুয়াল হাউস কনস্ট্রাকশন- এর ক্ষেত্রে ১.৫০ লক্ষ টাকা দেওয়া হয়।
 
আফোর্ডবল হাউসিং ইন পার্টনারশিপ- এর ক্ষেত্রে ১.৫০ লক্ষ টাকা দেওয়া হয়।
 
ইন-সিটু স্লাম রিডেভেলপমেন্ট খাতে দেওয়া হয় ১ লক্ষ টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনা (শহর)- এর নির্দেশিকা অনুসারে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে সুদ মুক্ত ঋণ দেওয়ার কোনো বিধান নেই। এমনকি বর্তমানে এই মন্ত্রকের কাছে এই জাতীয় কোনো প্রস্তাবও বিবেচনাধীন নেই।
 
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী শ্রী কৌশল কিশোর এই তথ্য জানিয়েছেন।
 
 
CG/ SB

(রিলিজ আইডি: 1807809) ভিজিটরের কাউন্টার : 206
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi