জলশক্তি মন্ত্রক
বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং আশ্রমশালা গুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে পানীয় জল সরবরাহের জন্য অভিযান
प्रविष्टि तिथि:
14 MAR 2022 2:59PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ মার্চ, ২০২২
বিভিন্ন বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আশ্রমশালা প্রভৃতিতে অগ্রাধিকার ভিত্তিতে পানীয় জল সরবরাহের জন্য ২০২০ সালের ২ অক্টোবর একটি বিশেষ অভিযান শুরু করা হয়েছিল। এই অভিযানের ফলে দেশে ৮.৫০ লক্ষ (৮৩ শতাংশ) বিদ্যালয় এবং ৮.৭৩ লক্ষ (৭৮ শতাংশ) অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নল বাহিত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। এ সংক্রান্ত সমস্ত তথ্য জল জীবন মিশনের ড্যাশবোর্ডে সর্বজনীন ডোমেনে রয়েছে। প্রয়োজনে সেখানে অ্যাক্সেস করা যেতে পারে।
বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আশ্রম শালা প্রভৃতিতে পানীয় জল সরবরাহ করার জন্য এই বিশেষ অভিযানের জল জীবনের একটি অঙ্গ। সেক্ষেত্রে সরকারিভাবে প্রচারের জন্য আলাদা কোন তহবিল বরাদ্দ করা হয়নি। জল জীবন মিশনের অধীনে বর্তমান নির্দেশিকা অনুসারে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করার জন্য বিআইএস ১০৫০০ গ্রহণ করতে হবে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে বছরে একবার করে রাসায়নিক এবং অন্যান্য পরিমিতি গুলি পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষত ব্যকটিরিওলজিক্যাল প্যারামিটারের জন্য।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকে এ বিষয়ে স্থানীয় এলাকা থেকে প্রতিটি গ্রামে ৫ জন করে ব্যক্তিকে, বিশেষভাবে মহিলাদের চিহ্নিত করতে এবং তাদের প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ রাজ্যসভায় লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল এই তথ্য জানিয়েছেন।
CG/ SB
(रिलीज़ आईडी: 1805991)
आगंतुक पटल : 208