যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া জাতীয় উৎকর্ষ কেন্দ্র তহবিলের আওতায় গান্ধীনগরে আঞ্চলিক সাই কেন্দ্রে একটি প্যারা সেন্টার গড়ে তুলেছে : শ্রী অনুরাগ ঠাকুর
প্রকাশিত:
10 FEB 2022 4:36PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ ফেব্রুয়ারি, ২০২২
খেলো ইন্ডিয়া কর্মসূচির সঙ্গে সমান্তরাল ভাবে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে খেলাধুলোর প্রসারে সংশ্লিষ্ট জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলিকে জেলা ও রাজ্যস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে আর্থিক সাহায্য দেওয়া হয়। এছাড়াও স্পেশাল অলিম্পিক ভারত, অল ইন্ডিয়া স্পোর্টস কাউন্সিল অফ ডেফ অ্যান্ড প্যারালিম্পিক্স অফ ইন্ডিয়াকেও আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে। খেলো ইন্ডিয়া কর্মসূচির পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের অনুসন্ধান ও তাঁদের ক্রীড়া নৈপুণ্যে আরও পারদর্শিতা অর্জনের জন্য খেলো ইন্ডিয়া গেমসে ২৯টি প্যারা অ্যাথলিট বিভাগকে চিহ্নিত করা হয়েছে। এই বিভাগে চিহ্নিত খেলোয়াড়দের মাসিক ১০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া গান্ধীনগর আঞ্চলিক কেন্দ্রে প্যারা স্পোর্টসের আরও বিকাশে একটি উৎকর্ষ কেন্দ্র স্থাপন করেছে। এই উৎকর্ষ কেন্দ্রে অ্যাথলেটিক্স, স্যুইমিং, ভারোত্তলন ও টেবিল টেনিস খেলায় প্রশিক্ষণ দেওয়া হয়। এই ক্রীড়াগুলির জন্য চিহ্নিত অ্যাথলিটদের প্রশিক্ষণ, ক্রীড়া সাজ-সরঞ্জাম, প্রশিক্ষণ কেন্দ্রেই থাকা ও খাওয়ার সুবিধা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ, পড়াশুনোর খরচ, চিকিৎসা ও বিমা খরচ দেওয়া হয়ে থাকে।
মন্ত্রক দুটি উদ্দেশ্য নিয়ে খেলো ইন্ডিয়া কর্মসূচি রূপায়ণ করে। এগুলি হল - ক্রীড়া ক্ষেত্রে উৎকর্ষতা অর্জনে সার্বিক অংশগ্রহণ এবং ক্রীড়া নৈপুণ্যের প্রসার। দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলো ইন্ডিয়া কর্মসূচির প্রসারে প্রয়াস গ্রহণ করা হয়েছে। রাজ্যসভায় আজ এক লিখিত জবাবে এই তথ্য দেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর।
CG/BD/AS/
(রিলিজ আইডি: 1797525)
ভিজিটরের কাউন্টার : 179