ভারী শিল্প মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্র শিল্পের ব্যাপক এবং অবিরাম বিকাশের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে

প্রকাশিত: 08 FEB 2022 3:18PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ ফেব্রুয়ারি, ২০২২
 
সরকার একজন নীতিনির্ধারক হিসেবে শিল্পের ব্যাপক এবং অব্যাহতভাবে বিকাশের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। বিভিন্ন প্যাকেজের মাধ্যমে অর্থনৈতিক গতি বজায় রাখা এবং তাকে আরও উন্নত করার প্রচেষ্টা চালানো হচ্ছে। সম্প্রতি অটো সেক্টরকে উজ্জীবিত করার জন্য বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
 
১) সরকার উন্নত মানের স্বয়ংচালিত প্রযুক্তিপণ্য গুলির অভ্যন্তরীণ উৎপাদনকে উৎসাহিত করতে বিবিধ ব্যবস্থা গ্রহণ করেছে। দেশে অটোমোবাইল শিল্পের জন্য পাঁচ বছরের মেয়াদে ২৫,৯৩৮ কোটি টাকা বাজেটে খরচ করা হয়েছে।
 
২) গত ১২ই মে, ২০২১ তারিখে সরকার দেশে ব্যাটারির দাম কমানোর জন্য অ্যাডভান্স কেমিস্ট্রি সেল তৈরির জন্য একটি প্রোডাকশন লিংক ইন্সেন্টিভ, পি এল আই অনুমোদন করেছে। ব্যাটারির দাম কমার ফলে বৈদ্যুতিক গাড়ির খরচ কমবে এবং বিক্রি অনেকটাই বাড়বে।
 
৩) স্বেচ্ছামূলক যানবাহন স্ক্রাপিং নীতি ঘোষণা, পুরনো এবং অযোগ্য যানবাহনগুলোকে সরিয়ে ফেলার জন্য।
 
৪) পাইকারি এবং খুচরা বাণিজ্য ও যানবাহন মেরামতকে এমএসএমই উন্নয়ন আইনের আওতায় আনা হয়েছে।
 
৫) ২০২১-২২ অর্থবছরের বাজেটে পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ বাস পরিষেবা বৃদ্ধির জন্য একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে, এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার কোটি টাকা।
 
দেশে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার বাড়াতে সরকার বহুবিধ ব্যবস্থা গ্রহণ করেছে। এর পাশাপাশি, বিকল্প জ্বালানি হিসেবে ইথানল, সিএনজি এলপিজি, গ্রীন হাইড্রোজেন ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
 
আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় ভারী শিল্প প্রতিমন্ত্রী শ্রী কৃষাণ পাল গুরজার এই তথ্য জানিয়েছেন।
 
CG/ SB

(রিলিজ আইডি: 1796696) ভিজিটরের কাউন্টার : 187
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , Tamil , Telugu