ইস্পাতমন্ত্রক
azadi ka amrit mahotsav

ইস্পাত ক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন

প্রকাশিত: 07 FEB 2022 2:24PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৭ ফেব্রুয়ারি, ২০২২

 

ইস্পাত মন্ত্রক “লোহা ও ইস্পাত ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের বিষয়ে প্রচার” প্রকল্পের মাধ্যমে ইস্পাত ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে। ২০২১-২২ অর্থ বর্ষে এপর্যন্ত এই প্রকল্পে ৮৭.৯৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (এসএআইএল) এবং রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড (আরআইএনএল)-এর আধুনিকীকরণ ও সম্প্রসারণ প্রকল্পে বিশ্বমানের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে কোক ওভেন ব্যাটারি ক্ষেত্রে অত্যাধুনিক কোক ড্রাই কোয়ানচিং প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। 

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানিয়েছেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী শ্রী রাম চন্দ্র প্রসাদ সিং।

 

CG/SS/SKD/


(রিলিজ আইডি: 1796177) ভিজিটরের কাউন্টার : 166
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Tamil