তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে নিউজঅনএআইআর অ্যাপে রেডিও লাইভ-স্ট্রিম-এর র‍্যাঙ্কিং

২০২১-এর ডিসেম্বরে নিউজঅনএআইআর অ্যাপে শ্রোতা সংখ্যা বেড়ে ২০ লক্ষ

প্রকাশিত: 10 JAN 2022 12:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ জানুয়ারি, ২০২২
 
বেতারের জগতে এই প্রথমবার প্রসার ভারতীর শ্রোতা পরিসংখ্যান নিরূপণ দল (রিসার্চ টিম) শ্রোতা সংখ্যার সঠিক নিরূপণের কাজ করছে। নিউনঅনএআইআর অ্যাপে সারা দেশে রেডিও লাইভ-স্ট্রিম অনুষ্ঠানের শ্রোতা সংখ্যা এক মাসের মধ্যে ২০ লক্ষ ছাড়িয়েছে। গত নভেম্বর মাসে এই অ্যাপে লাইভ-স্ট্রিম অনুষ্ঠানের শ্রোতা সংখ্যা ছিল ১ কোটি ৬০ লক্ষ। সদ্যসমাপ্ত ডিসেম্বর মাসে এই সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৮০ লক্ষ। 
 
নিউনঅনএআইআর অ্যাপে আকাশবাণীর লাইভ-স্ট্রিম অনুষ্ঠানের শহর-ভিত্তিক মাসিক শ্রোতা সংখ্যার নিরিখে পুণে, বেঙ্গালুরু, ইন্দোর ও নাগপুরে ১০ লক্ষের বেশি শ্রোতা রয়েছে। অন্যদিকে পাটনা, লক্ষ্ণৌ ও দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলে এই অ্যাপের শ্রোতা সংখ্যা ১০ লক্ষের কাছাকাছি।
 
নিউনঅনএআইআর অ্যাপে আকাশবাণীর লাইভ-স্ট্রিম অনুষ্ঠানের জনপ্রিয়তার নিরিখে দেশে অগ্রণী শহরগুলির সর্বশেষ ক্রমতালিকায় জয়পুর প্রথম ১০-এ জায়গা করে নিয়েছে। এর ফলে, এর্ণাকুলাম তালিকায় প্রথম ১০-এর বাইরে গেছে।
 
আকাশবাণীর রেডিও লাইভ-স্ট্রিম-এর অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে শ্রোতা সংখ্যার নিরিখে চ্যানেলের তালিকাতেও বড় পরিবর্তন হয়েছে। সর্বশেষ তালিকা অনুযায়ী, মুম্বাইয়ের এফএম রেনবো চ্যানেল প্রথম ১০-এ ফিরে এসেছে। অন্যদিকে, আকাশবাণীর নিউজ ২৪X৭ প্রথম ১০ থেকে বেরিয়ে গেছে। এআইআর পুণে, নবম স্থান থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে। অন্যদিকে, এআইআর মালায়ালম ক্রমতালিকায় কয়েক ধাপ নেমে তৃতীয় থেকে সপ্তম স্থানে পৌঁছেছে।
 
উল্লেখ করা যেতে পারে, প্রসার ভারতীর অফিশিয়াল নিউনঅনএআইআর অ্যাপে আকাশবাণীর ২৪০টিরও বেশি রেডিও পরিষেবা দেওয়া হয়। ভারতের পাশাপাশি সারা বিশ্বের ৮৫টিরও বেশি দেশে শ্রোতারা নিউনঅনএআইআর অ্যাপে আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠান শুনে থাকেন। 
 
CG/BD/DM/

(রিলিজ আইডি: 1788916) ভিজিটরের কাউন্টার : 191
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Tamil , Telugu