স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ তথ্য
প্রকাশিত:
25 DEC 2021 9:30AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর, ২০২১
দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত ১৪১ কোটি ১ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৭৭,০৩২, যা ৫৭৯ দিনে সর্বনিম্ন
মোট আক্রান্তের মধ্যে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার ১ শতাংশের নিচে নেমে বর্তমানে ০.২২ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্বনিম্ন
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৪০ শতাংশ, যা ২০২০-র মার্চ থেকে সর্বাধিক
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭,২৮৬ জন, এর ফলে মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ২৩ হাজার ২৬৩
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭,১৮৯ জন
দৈনিক ভিত্তিতে আক্রান্তের হার ০.৬৫ শতাংশ, যা গত ৮২ দিন ২ শতাংশের নিচে
সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার ০.৬০ শতাংশ, যা গত ৪১ দিন ১ শতাংশের নিচে
এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৬৭ কোটি ১০ লক্ষ
পশ্চিমবঙ্গে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বর্তমানে তিন। চিকিৎসাধীন একজন ইতিমধ্যেই সুস্থ হয়েছেন। দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৪১৫ এবং সুস্থ হয়েছেন ১১৫ জন।
CG/BD/DM/
(রিলিজ আইডি: 1785203)
ভিজিটরের কাউন্টার : 180