খাদ্যপ্রক্রিয়াকরণশিল্পমন্ত্রক
azadi ka amrit mahotsav

খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনের জন্য ঋণ

প্রকাশিত: 14 DEC 2021 1:56PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ ডিসেম্বর, ২০২১
 
খাদ্য ও কৃষি প্রক্রিয়াকরণ জাতীয় কার্যক্রম এবং তার শৈল শৃংখল ভারতীয় রিজার্ভ ব্যাংকের অগ্রাধিকার খাতে ঋণ গ্রহণের নিয়মের অন্তর্ভুক্ত। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে রিপোর্ট করা হয়েছে যে অগ্রাধিকার ক্ষেত্রে ঋণ নির্দেশিকাগুলির অধীনে খাদ্য এবং কৃষি প্রক্রিয়াকরণ ইউনিট গুলিকে ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়ার জন্য পৃথক কোন লক্ষ্য নেই। ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণগ্রহীতা প্রতি ১০০ কোটি টাকা পর্যন্ত খাদ্য ও কৃষি প্রক্রিয়াকরণ ইউনিটকে ঋণ হিসেবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। গত তিন বছর এবং চলতি বছরে অগ্রাধিকার খাত ঋণ বা প্রায়োরিটি সেক্টর লেন্ডিং- এর অধীনে খাদ্য ও কৃষি প্রক্রিয়াকরণ খাতে বকেয়া ঋণের তথ্য নিম্নরূপ-
চলতি অর্থবছরে ৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত-
 
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া- ১৬৭৪৮.০৪ কোটি টাকা।
 
অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা পাবলিক সেক্টর ব্যাঙ্ক- ৬২২২৫.২৮ কোটি টাকা।
 
বেসরকারি ব্যাঙ্ক- ৪৪৭৮৯.৯৯ কোটি টাকা।
 
সর্বমোট- ১২৩৭৬৩.৩০ কোটি টাকা।
 
খাদ্য প্রক্রিয়াকরণ খাতে নিয়োজিত উদ্যোক্তাদের কাছ থেকে ঋণ প্রত্যাখ্যান সংক্রান্ত কোন অভিযোগ মন্ত্রকের কাছে আসেনি। ব্যাঙ্ক সংক্রান্ত কোন সমস্যা হলে তা ব্যাংকের সাথে সক্রিয় যোগাযোগের মাধ্যমে সমাধান করা হয়।
 
আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী প্রহ্লাদ সিং প্যাটেল এই তথ্য জানিয়েছেন।
 
 
CG/ SB

(রিলিজ আইডি: 1781550) ভিজিটরের কাউন্টার : 133
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , Tamil