মানবসম্পদবিকাশমন্ত্রক
ভাষা সঙ্গম মোবাইল অ্যাপ
প্রকাশিত:
08 DEC 2021 5:20PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ ডিসেম্বর, ২০২১
ভাষার সঙ্গম হচ্ছে একটি মোবাইল অ্যাপ, এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্লাটফর্মে তৈরি করা হয়েছে। এই অ্যাপ ব্যবহারকারীদের নির্ধারিত ভারতীয় ভাষায় দৈনিন্দিন কথোপকথনের সাধারণ অভিব্যক্তির সাথে পরিচিত করতে সাহায্য করে। এই অ্যাপটিতে একশর বেশি বাক্য রয়েছে। বিভিন্ন থিমের ওপর ডিজাইন করা হয়েছে যা মানুষকে ২২ টি ভারতীয় ভাষায় কথোপকথন শিখতে সাহায্য করে। এই অ্যাপটি তৈরির লক্ষ্য হচ্ছে এক ভারত শ্রেষ্ঠ ভারত- এর চেতনাকে বিকশিত করা। এর উদ্দেশ্য, ভারতের বিভিন্ন রাজ্যের নানান ভাষা শিখতে এবং তাদের সংস্কৃতির কাছাকাছি আসতে সাহায্য করা।
আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকার এই তথ্য জানিয়েছেন।
CG/ SB
(রিলিজ আইডি: 1779560)
ভিজিটরের কাউন্টার : 164