প্রকাশিত:
29 NOV 2021 3:16PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ নভেম্বর, ২০২১
পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী রামেশ্বর তেলি রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে জানিয়েছেন, ২০১০ সালের ২৬ জুন এবং ২০১৪ সালের ১৯ অক্টোবর থেকে পেট্রোল ও ডিজেলের দাম বাজারের ওপর নির্ভর করে নির্ধারণ করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি তাদের আন্তর্জাতিক পণ্যের মূল্য, পণ্য বিনিময়হার, কর কাঠামো, অভ্যন্তরীণ পণ্য পরিবহণ এবং অন্যান্য খরচগুলির সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে পেট্রোল ও ডিজেলের মূল্য নির্ধারণের বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নিয়ে থাকে। দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে সংশ্লিষ্ট পণ্যের দামের সঙ্গে যুক্ত। সরকার বাড়িতে ব্যবহৃত ভর্তুকি যুক্ত এলপিজি সিলিন্ডার এবং গণবন্টন ব্যবস্থাপনায় কেরসিনের খুজরো বিক্রয় মূল্যের ক্ষেত্রে উপভোক্তাদের স্বার্থের দিকে তাকিয়ে যথাযথ কার্যকরি দাম নির্ধারণ করে চলেছে।
পেট্রোল ও ডিজেলের দাম কমানো এবং উপভোক্তাদের স্বস্তি দেওয়ার লক্ষ্যে চলতি বছরের চৌঠা নভেম্বর থেকে কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের দামের ক্ষেত্রে কেন্দ্রীয় অন্তঃশুল্ক যথাক্রমে প্রতি লিটারে ৫ টাকা এবং ১০ টাকা করে কমিয়েছে। অনেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলও পরবর্তীতে পেট্রোল ও ডিজেলের ওপর ভ্যাট কমিয়েছে।
CG/SS/SKD/