প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রবল ঘূর্ণিঝড় 'গোলাপ' এর আগাম সর্তকতা হিসেবে উদ্ধারকাজ ও ত্রাণের জন্য জাহাজ ও বিমান নিয়ে নৌ বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে

प्रविष्टि तिथि: 26 SEP 2021 12:14PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২১

 

বঙ্গোপসাগরে উদ্ভূত প্রবল ঘূর্ণিঝড় 'গোলাপ' আগামী ১২ ঘণ্টার মধ্যে উত্তর অন্ধপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার সমুদ্র উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় নৌ-বাহিনী ঘূর্ণি ঝড়ের গতি প্রকৃতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে। পূর্বাঞ্চলীয় নৌ-কমান্ডের সদর দপ্তর এবং ওড়িশার আধিকারিকরা ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি মূলক ব্যবস্থা গ্রহন করেছেন। প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদানের জন্য রাজ্য প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি হিসেবে বণ্যা ত্রাণ বাহিনী এবং ডুবুরি বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। তাঁরা বিশাখাপত্তনমে রয়েছে। ত্রাণ সহায়তার জন্য নৌবাহিনী দুটি জাহাজ সমুদ্রের রয়েছে। বিমানও তৈরি রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা প্রদানের জন্য চিকিৎসক দলকেও প্রস্তুত রাখা হয়েছে। নৌবাহিনীর দুটি বিমান আইএনএস দেগা'কে বিশাখাপত্তনমে এবং আইএনএস রাজালি' কে চেন্নাই এর কাছে রাখা হয়েছে যাতে তারা আকাশপথে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে ত্রাণ সামগ্রী সরবরাহ করতে পারে এবং উদ্ধার কাজে সহায়তা করতে পারে।

 

CG/ SB


(रिलीज़ आईडी: 1758406) आगंतुक पटल : 183
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , English , Urdu , हिन्दी , Odia