তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

নিউজ অন এআইআর রেডিও লাইভ স্ট্রিমিং-এর আন্তর্জাতিক ক্রমতালিকা

দক্ষিণ কোরিয়ায় এফএম রেইনবো এবং এফএম গোল্ড ক্রমশ জনপ্রিয় হচ্ছে

প্রকাশিত: 17 SEP 2021 3:31PM by PIB Kolkata

নয়াদিল্লী, ১৭  সেপ্টেম্বর, ২০২১

 

আকাশবাণীর লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে অনুষ্ঠান শোনার ক্ষেত্রে প্রথম ১০এর তালিকায় এফএম রেইনবো মুম্বাই, রেইনবো কান্নাড়া, কামানবিলু ও অস্মিতা মুম্বাই প্রথম ১০এর তালিকায় উঠে এসেছে। তবে তালিকা থেকে আকাশবাণী নিউজ ২৪X৭, আকাশবাণী ত্রিশুর ও আকাশবাণী কোচি এফএম রেইনবো বাদ পরেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী আকাশবাণীর লাইভ স্ট্রিমিং-এর অনুষ্ঠানে নিউজ অন এআইআর অ্যাপ সৌদি আরবে যথেষ্ঠ জনপ্রিয় হয়েছে। ভারত ছাড়া অন্য যেসব দেশে আকাশবাণীর অনুষ্ঠান স্ট্রিমিং-এ শোনা হয় তাদের মধ্যে আকাশবাণীর অস্মিতা মুম্বাই, জার্মানী, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড এবং সুইডেনে যথেষ্ট জনপ্রিয়। কোরিয়ায় বহু মানুষ এফএম রেইন দি্ল্লী, এফএম গোল্ড দিল্লীর অনুষ্ঠান শোনেন।

নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে ভারতের বাইরে ৮৫টি দেশে ৮ হাজার শহরের মানুষ এই অনুষ্ঠান শোনেন।

নিউজ অন এআইআর অ্যাপে আকাশবাণীর জনপ্রিয় অনুষ্ঠানগুলির তালিকা তৈরির জন্য পয়লা থেকে ১৫ সেপ্টেম্বর বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। তার ওপর ভিত্তি করেই এই ক্রমতালিকা তৈরি করা হয়েছে।

এই তালিকাটি দেখতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন:-

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755728

 

CG/CB/NS


(রিলিজ আইডি: 1756142) ভিজিটরের কাউন্টার : 213
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Punjabi , Tamil