তথ্যওসম্প্রচারমন্ত্রক
শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে স্বামীজীর ঐতিহাসিক বক্তৃতা নিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শ্রী অনুরাগ ঠাকুর
প্রকাশিত:
11 SEP 2021 8:06PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ সেপ্টেম্বর, ২০২১
শিকাগোতে ১২৮ বছর আগে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বক্তৃতা নিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেন।
শ্রী ঠাকুর বলেন, "আজ আমরা ১২৮ বছর আগে শিকাগোতে ১৮৯৩-এ বিশ্ব ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দজীর ঐতিহাসিক বক্তৃতার কথা স্মরণ করছি। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো জন্য আমি অত্যন্ত সম্মানিত। স্বামী বিবেকানন্দজীর বক্তৃতা সারা বিশ্বকে মোহিত করেছিল। এমনকি আজও সর্বকালের সেরা বক্তৃতাগুলির মধ্যে স্বামীজীর বক্তৃতা অন্যতম স্মরণীয়। তাঁর প্রেরণাদায়ক এবং সম্মোহনী ভাষণ সকলের কাছে এক অবিস্মরণীয় ও দুর্নিবার চেতনার সঞ্চার করেছিল।"
মন্ত্রী আরও বলেন, "আমারা এমন একটি দেশ, যারা নিজেদের ঐতিহ্য নিয়ে গর্ববোধ করি এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলি। আমরা এমন একটি দেশ, যারা নতুন ধ্যান-ধারণা আপন করি এবং নতুন ভারত গঠনে সৃজনশীলতার ওপর গুরুত্ব দিই। আমরা এমন একটি দেশ, যাদের আধ্যাত্মিকতাবাদের শক্তি তথা বিশ্বকে আরও ভাল বাসযোগ্য করে তুলতে ক্ষমতার রূপান্তরে বিশ্বাস রয়েছে।"
তিনি বলেন, "সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের যে মন্ত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী গ্রহণ করেছেন, তাতে বিবেকানন্দজীর চিন্তা-ভাবনা ও আদর্শ নিহিত রয়েছে।"
শ্রী ঠাকুর আরও বলেন, "স্বামীজীর আদর্শই প্রথমবার আধ্যাত্মিকতার নিরিখে পূবের সঙ্গে পশ্চিমের আলাপ-আলোচনার পথ প্রশস্ত করেছে। স্বামীজী তাঁর বক্তৃতায় আমাদের সুপ্রাচীন সভ্যতা ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলি বিশ্বের সামনে তুলে ধরেছেন। তাঁর ভাষণ আমাদের জাতীয় পরিচয় নিরূপনে অনেককে অনুপ্রাণিত করেছে। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, ব্রিটিশ শাসনের সময়ের কথা। ঔপনিবেশিক শক্তি না কেবল আমাদের মহান দেশে লুন্ঠন চালিয়েছে তাই নয়, সেই সঙ্গে তারা আমাদের সমৃদ্ধ প্রাচীন অতীতকে ধুলোর মিশিয়ে দিতে চেষ্টা করেছে। মানুষের মধ্যে বিভেদের চেষ্টা করেছে। এমনকি, আমাদের ঐতিহাসিক উত্তোরাধিকার নষ্ট করে দিয়েছে। স্বামী বিবেকানন্দজী ছিলেন এক মহান আধ্যাত্মিক ব্যক্তি। সারা বিশ্বে তিনি এক বিশিষ্ট চিন্তাবিদ হিসেবে স্বীকৃত পেয়েছেন। তিনি এমন এক মহান ব্যক্তিত্ব, যার চিন্তা-ভাবনা ও আদর্শগুলি আজও আমাদের দিশা দেখায়। ভারত এক নবীন রাষ্ট্র, ১৩৫ কোটি ভারতীয়ের এই দেশ জেগে উঠছে এবং সমগ্র বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত।"
CG/BD/AS/
(রিলিজ আইডি: 1754394)
ভিজিটরের কাউন্টার : 184