নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

পণ্ডিচেরী থেকে রাজ্যসভায় দ্বিবার্ষিক নির্বাচন

प्रविष्टि तिथि: 09 SEP 2021 11:38AM by PIB Kolkata

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর, ২০২১

 

কেন্দ্রশাসিত পণ্ডিচেরী থেকে রাজ্যসভায় এক সদস্যের কার্যকালের মেয়াদ আগামী অক্টোবর মাসে উত্তীর্ণ হচ্ছে। রাজ্যসভার সদস্য শ্রী এন গোকুলাকৃষ্ণন আগামী ৬ অক্টোবর অবসর নিচ্ছেন।

এই প্রেক্ষিতে নির্বাচন কমিশন কেন্দ্রশাসিত পণ্ডিচেরী থেকে রাজ্যসভায় শূণ্য হতে চলা পদে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যসভার এই শূণ্যপদে নির্বাচনের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর (বুধবার) বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ সেপ্টেম্বর (বুধবার)। জমা পড়া মনোনয়নপত্রগুলি খতিয়ে দেখা হবে পরদিন অর্থাৎ, ২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ সেপ্টেম্বর (সোমবার)। নির্বাচনের দিন স্থির হয়েছে আগামী ৪ অক্টোবর (সোমবার)। ভোটগ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সেদিনই বিকেল ৫টা থেকে ভোটগণনা শুরু হবে। যাবতীয় নির্বাচনী প্রক্রিয়া আগামী ৬ অক্টোবরের (বুধবার) মধ্যে শেষ করতে হবে। 

রাজ্যসভায় সদস্যপদে মনোনয়নের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত নীতি-নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে। এই নীতি-নির্দেশিকা গত ৪ সেপ্টেম্বর এক প্রেস নোট দিয়ে প্রকাশ করা হয়। বিস্তারিত নীতি-নির্দেশিকা নিম্নলিখিত লিঙ্কে দেওয়া রয়েছে - 

https://eci.gov.in/files/file/13681-schedule-to-fill-casual-vacancy-and-adjourned-poll-in-the-assembly-constituencies-regarding/

পণ্ডিচেরীর মুখ্য সচিবকে দ্বিবার্ষিক এই নির্বাচনের জন্য একজন উচ্চপদস্থ আধিকারিক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এই আধিকারিক দ্বিবার্ষিক নির্বাচনের যাবতীয় বন্দোবস্ত করার পাশাপাশি কোভিড-১৯ বিধি-নিষেধগুলি মেনে চলা হচ্ছে কিনা তা সুনিশ্চিত করবেন।

 

CG/BD/DM/


(रिलीज़ आईडी: 1753670) आगंतुक पटल : 156
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Urdu , English , हिन्दी , Tamil