প্রতিরক্ষামন্ত্রক
মিশন সাগর প্রকল্পের অঙ্গ হিসেবে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সাবিত্রী চিকিৎসা সরঞ্জাম নিয়ে বাংলাদেশ রওনা দিয়েছে
प्रविष्टि तिथि:
31 AUG 2021 5:33PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩১ আগস্ট, ২০২১
মিশন সাগর প্রকল্পের অঙ্গ হিসেবে ভারতীয় নৌবাহিনীর অফশোর টহল জাহাজ সাবিত্রী চিকিৎসা সরঞ্জাম নিয়ে বিশাখাপত্তনম থেকে ৩০ আগস্ট বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাহাজটি চট্টগ্রাম যাবে। বাংলাদেশ সরকারের অনুরোধে ভারত সে দেশে করোনা অতিমারি মোকাবিলায় সে দেশের সেনাবাহিনী ও সরকারি সংস্থার প্রচেষ্টাকে সহায়তা করবে। জাহাজটিতে দুটি ৯৬০ এলপিএম মেডিকেল অক্সিজেন প্লান্ট (এমওপি) রয়েছে। এর একটি বাংলাদেশ নৌ বাহিনী এবং অন্যটি ঢাকা মেডিকেল কলেজে দেওয়া হবে। জাহাজটি বাংলাদেশে পৌঁছাবে ২ সেপ্টেম্বর।
ভারতীয় নৌবাহিনীর অফশোর টহল জাহাজ দেশে নির্মিত একটি জাহাজ, এটি বিশাখাপত্তনমে ইস্টার্ন নাভাল কমান্ডের অধীনে রয়েছে। ভারত সরকারের সাগর ( সিকিউরিটি এন্ড গ্রোথ ফর অল ইন দ্যা রিজিওন) প্রকল্প অনুযায়ী মানবিক কারণে বিভিন্ন দেশে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
ভারত ও বাংলাদেশের মধ্যে একটি নিবিড় এবং দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, যা বছরের পর বছর ধরে শক্তিশালী হয়েছে। দু দেশের জনগণের মধ্যে রয়েছে সাংস্কৃতিক বন্ধন।
CG/ SB
(रिलीज़ आईडी: 1750908)
आगंतुक पटल : 152