কৃষিমন্ত্রক

নারকেল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদটি নন - এক্সিকিউটিভ পদমর্যাদার করার জন্য ১৯৭৯ সালের নারকেল উন্নয়ন পর্ষদ আইনে পরিবর্তন করার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা

প্রকাশিত: 08 JUL 2021 7:21PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৮ই জুলাই, ২০২১

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কৃষি, সহযোগিতা ও কৃষক কল্যাণ দপ্তরের একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী নারকেল উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান এখন থেকে নন -এক্সিকিউটিভ পদমর্যাদার হবেন। এর ফলে সার্বিকভাবে নারকেল চাষিরা উপকৃত হবেন।

 

CG/CB/SFS


(রিলিজ আইডি: 1734042) ভিজিটরের কাউন্টার : 163
এই রিলিজটি পড়তে পারেন: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada