পর্যটনমন্ত্রক

পর্যটন মন্ত্রকের পক্ষ থেকে "রোগ সংক্রমণ প্রতিরোধে এবং শ্বাসযন্ত্রের সুরক্ষায় যোগ" নিয়ে ওয়েবিনার করা হচ্ছে

প্রকাশিত: 19 JUN 2021 6:07PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৯ জুন, ২০২১

 

পর্যটন মন্ত্রকের অধীন দেশের অভ্যন্তরে ও বিদেশের কার্যালয় গুলিতে আন্তর্জাতিক যোগ দিবস-২০২১ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।এই উপলক্ষে মন্ত্রকের পক্ষ থেকে একটি ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। এর বিষয়-

 "রোগ সংক্রমণ প্রতিরোধে এবং শ্বাসযন্ত্রের সুরক্ষায় যোগ।" ঈশা ফাউন্ডেশনের উদ্যোগে আজ এই ওয়িবিনারের উদ্বোধন করা হয়েছে। সদগুরু জাগি বাসুদেবজীর পরামর্শ এবং সক্রিয় সহযোগিতায় এই ওয়েবিনারের সূচনা হয়েছে। সদগুরুজী তাঁর বক্তব্যে সুস্থ শরীর বজায় রাখতে যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। যোগের মাধ্যমে রোগ সংক্রমণ ক্ষমতা যেমন বৃদ্ধি পায় তেমনি, শ্বাসযন্ত্রের সক্রিয়তা বাড়ে।

মন্ত্রকের পক্ষ থেকে আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে আরও একটি ওয়েবিনারের ব্যবস্থা করা হয়েছে।

 

CG/SB


(রিলিজ আইডি: 1728683) ভিজিটরের কাউন্টার : 175
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Punjabi , Tamil