প্রতিরক্ষামন্ত্রক
কোভিডে প্রভাবিত প্রাক্তনীদের হিতার্থে ভারতীয় সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ
প্রকাশিত:
27 APR 2021 6:42PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭শে এপ্রিল, ২০২১
ভারতীয় সেনাবাহিনী তার প্রাক্তনীদের কোভিড সংক্রমণের চিকিৎসার জন্য একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে। প্রাক্তনী এবং তাদের উপর নির্ভরশীলদের চিকিৎসার জন্য তারা নিকটবর্তী সেনাবাহিনীর স্বাস্থ্যকেন্দ্রে যেতে পারেন
প্রাক্তনীদের নির্দেশালয় ইসিএইচএস এবং এরিয়া ও সাব এরিয়ার সদর দপ্তরে এবিষয়ে নিয়মিত সমন্বয় বজায় রেখে চলেছে। যে সব প্রাক্তনী কোভিড সংক্রমিত হচ্ছেন, তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়া হচ্ছে
এদের প্রয়োজন মতো বিভিন্ন হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর হাসপাতালগুলি যতটা সম্ভব প্রাক্তনীদের চিকিৎসার ব্য়বস্থা করছে। এর জন্য তারা হাসপাতালে শয্যার সংখ্যাও বাড়াচ্ছে।
কোভিড সংক্রমিত প্রাক্তনীদের সমস্ত চাহিদা পূরণের পাশাপাশি তাদের বাড়িতে থাকতে পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া সমস্ত কোভিড মান্যবিধি মেনে চলতে অনুরোধ করা হয়েছে
কোভিড সংক্রান্ত সেনাবাহিনীর হেল্প লাইনগুলি জানার জন্য http://www.indianarmyveterans.gov.in/ এই লিঙ্কে ক্লিক করুন।
SDG/CB/SFS
(রিলিজ আইডি: 1714529)
ভিজিটরের কাউন্টার : 165