শ্রমওকর্মসংস্থানমন্ত্রক

দেশে পাঁচটি সর্বেক্ষণের জন্য গাংগুয়ার আগামীকাল সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং নির্দেশিকা ম্যানুয়াল প্রকাশ করবেন

প্রকাশিত: 17 FEB 2021 2:33PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান বিষয়ক স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী সন্তোষ কুমার গাংগুয়ার আগামীকাল দেশে পাঁচটি সর্বেক্ষণের জন্য সফটওয়্যার অ্যাপ্লিকেশন এবং নির্দেশিকা ম্যানুয়াল প্রকাশ করবেন। লেবার  ব্যুরো আগামীকাল চণ্ডীগড়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে দপ্তরের সচিব অপূর্ব চন্দ্র এবং লেবার  ব্যুরোর মহানির্দেশক শ্রী ডিপিএস নেগি উপস্থিত থাকবেন।


যে পাঁচটি বিষয়ে সর্বেক্ষণের ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে রয়েছে-

*  সারা ভারতে পরিযায়ী শ্রমিকদের তথ্য জানতে  সর্বেক্ষণের ব্যবস্থা।

* সারা ভারতে গৃহকর্মীর তথ্য জানতে সর্বেক্ষণের ব্যবস্থা।

* সারা ভারতে পেশাদারদের দ্বারা  কর্মসংস্থানের তথ্য জানতে সর্বেক্ষণের ব্যবস্থা।

* সারা ভারতে পরিবহন ক্ষেত্রে কর্মসংস্থানের তথ্য জানতে সর্বেক্ষণের ব্যবস্থা।
* সারা ভারতে ত্রৈমাসিক স্থাপনা ভিত্তিক কর্মসংস্থানের তথ্য জানতে সর্বেক্ষণের ব্যবস্থা।

এই সর্বেক্ষণের মাধ্যমে লেবার ব্যুরো একটি ডেটা প্রস্তুত করবে।

***

 

 

CG/ SB


(রিলিজ আইডি: 1698833) ভিজিটরের কাউন্টার : 146
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Tamil , Telugu