বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

সাম্প্রতিক বছরগুলিতে সিএসআইআর গবেষণার ক্ষেত্রে মহিলাদের আরও বেশি করে অংশগ্রহণের ব্যবস্থা করেছে: ডক্টর শেখর সি মান্ডে, মহানির্দেশক, সিএসআইআর

প্রকাশিত: 12 FEB 2021 10:34AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ ফেব্রুয়ারি, ২০২১

 

পিএইচডি থিসিস গুলিকে নিয়ে 'বিজ্ঞান গ্রন্থ' নামে একটি তথ্য ভান্ডার গড়ে তুলতে একটি পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একাডেমি অফ সাইন্টিফিক এন্ড ইনোভেটিভ রিসার্চ এবং
কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ- এর যৌথ উদ্যোগে এই পোর্টালটি চালু হয়েছে। এই পোর্টাল তৈরির উদ্দেশ্য বিজ্ঞান-প্রযুক্তি, কারিগরি এবং গণিত শাখায় গবেষক ছাত্র-ছাত্রীদের সহযোগিতা করা। ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ ( মেডিকেল)-এর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ডক্টর মাধুরী কানিতকার এই পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


তিনি বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণের প্রতি গুরুত্বারোপ করেন।


অ্যাকাডেমি অফ সাইন্টিফিক এন্ড ইনোভেটিভ রিসার্চের অধিকর্তা ডক্টর আর এস সাঙওয়ান জানান, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী 'বিজ্ঞান গ্রন্থ' নামের পোর্টালটি তৈরি করা হয়েছে। তিনি দেশে পিএইচডি অর্জনকারী গবেষকদের গবেষণাপত্র নিয়ে একটি ডেটা ব্যাংক তৈরির প্রয়োজনীয়তার  ওপর গুরুত্ব দিয়েছিলেন।


এই পোর্টালের মাধ্যমে ৭ হাজার থিসিসের সারাংশ গুলি পাওয়া যাবে বলে ডক্টর সাঙওয়ান জানান।


সিএসআইআর-এর মহানির্দেশক ডক্টর শেখর সি মান্ডে জানান, বিগত কয়েক বছরের মধ্যে গবেষণার ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণে ওপর সিএসআইআর গুরুত্ব দিয়েছে।

 

এই উপলক্ষে, কোভিড মোকাবিলায় সিএসআইআর-এর মহিলা গবেষকদের লড়াই, বিষয়ে একটি ওয়েবিনারের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন সিএসআইআর পরীক্ষাগার থেকে ৫ জন মহিলা গবেষক এই ওয়েবিনারে অংশ নেন।

***

 

 

CG/SB


(রিলিজ আইডি: 1697407) ভিজিটরের কাউন্টার : 160
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Manipuri , Tamil