তথ্যওসম্প্রচারমন্ত্রক
তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতী ২০২১-এর ভারত পার্ভে জন্য প্রস্তুতি নিচ্ছে
प्रविष्टि तिथि:
25 JAN 2021 6:03PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৫ জানুয়ারি, ২০২১
প্রজাতন্ত্র দিবস উদযাপনের পাশাপাশি একযোগে প্রতিবছর ভারত পারভ্ বলে একটি মেগা ইভেন্টের আয়োজন করা হয়। এই ইভেন্টের উদ্দেশ্য, দেশপ্রেমের উদ্দীপনা জাগ্রত করা এবং দেশের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে উপস্থাপনা করা। কোভিড অতিমারি জনিত পরিস্থিতির কারণে ২৬ থেকে ৩১ জানুয়ারি, পর্যটন মন্ত্রকের উদ্যোগে ২০২১ ভারত পারব্ এবার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই ভার্চুয়াল মাধ্যমেই বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিভিন্ন মন্ত্রকের থিম প্যাভিলিয়ন অন্তর্ভুক্ত থাকবে। ভারত পারবের সামগ্রিক থিমটি আত্মনির্ভর ভারত এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত- এর দিকে মনোনিবেশ করা হবে। প্রসার ভারতী, পাবলিকেশন ডিভিশন এবং ব্যুরো অফ আউট্রিচ কমিউনিকেশন ভারত পারবে অংশ নিচ্ছে। তারাও প্যাভেলিয়ান দিচ্ছে।
***
CG/SB
(रिलीज़ आईडी: 1692393)
आगंतुक पटल : 176