কেন্দ্রীয়লোকসেবাআয়োগ
২০১৯ – এর এনডিএ এবং ন্যাভাল অ্যাকাডেমী এক্সামিনেশন (II) – এর চূড়ান্ত ফল প্রকাশ
প্রকাশিত:
14 SEP 2020 5:57PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর, ২০২০
২০১৯ – এর ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) (II) – এর চূড়ান্ত ফল ঘোষিত হয়েছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) গত বছরের ৭ই নভেম্বর এই দুটি পরীক্ষা গ্রহণ করে। লিখিত পরীক্ষার ফলাফল এবং ইন্টারভিউ – এর ভিত্তিতে ৬৬২ জন প্রার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ এই প্রার্থীদের সেনাবাহিনী, নৌ-বাহিনী এবং বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য ১৪৪তম ন্যাভাল অ্যাকাডমী কোর্স এবং ১০৬তম ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমী কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। উপরোক্ত কোর্সগুলির পঠন-পাঠন ও প্রশিক্ষণ শুরুর দিনক্ষণ সম্পর্কিত বিবরণ প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে এবং সেনাবাহিনীর ওয়েবসাইট থেকেও জানা যেতে পারে।
উত্তীর্ণ পরীক্ষার্থীদের মেধা তালিকা প্রকাশের ক্ষেত্রে মেডিকেল পরীক্ষার ফলাফল বিবেচনায় রাখা হয়। তবে, সকল পরীক্ষার্থীর প্রার্থী পদ প্রাথমিক। কারণ, তাঁদের প্রত্যেককে নিয়ম অনুযায়ী শংসাপত্র ও শিক্ষাগত যোগ্যতার নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা করতে হবে।
যদি কোনও ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীর ঠিকানায় পরিবর্তন হয়, সেক্ষেত্রে তাঁকে অবিলম্বে সেনা সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। ইউপিএসসি-র ওয়েবসাইটে (https://www.upsc.gov.in.) দেওয়া হয়েছে। অবশ্য, পরীক্ষা প্রার্থীদের প্রাপ্ত নম্বর চূড়ান্ত ফলপ্রকাশের ১৫ দিন পর ওয়েবসাইটে দেওয়া হবে।
প্রার্থীরা যে কোনও তথ্যের জন্য পাবলিক সার্ভিস কমিশনের প্রবেশ-দ্বার ফি সংলগ্ন সহায়তা কাউন্টারে যোগাযোগ করতে পারেন। টেলিফোন মারফৎ যে কোনও কাজের দিন বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা যোগাযোগ করতে পারবেন। টেলিফোন নম্বর ২টি হ’ল - 011-23385271/011-23381125/011-23098543।
CG/BD/SB
(রিলিজ আইডি: 1654275)
ভিজিটরের কাউন্টার : 130