সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক

সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন দপ্তর দিব্যাঙ্গজনদের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে

প্রকাশিত: 29 JUL 2020 8:42PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৩০ জুলাই, ২০২০

 

 

   প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন দপ্তর, সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক এবং তার আওতাধীন বিভিন্ন সংস্থা দিব্যাঙ্গদের পুনর্বাসন ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে তাদের সমস্যা সমাধানে প্রয়াস চালিয়ে যাচ্ছে।

    আর্টিফিসিয়াল লিম্ব ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন দিব্যাঙ্গদের সরঞ্জাম মেরামত সহ অন্যান্য সহায়তা সম্পর্কিত তথ্য সরবরাহের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। একইভাবে ন্যাশনাল হ্যান্ডিক্যাপ ফিনান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন দিব্যাঙ্গদের দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি চালানোর জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে এবং দিব্যাঙ্গদের স্বল্প সুদে ঋণ সরবরাহেরও ব্যবস্থা করেছে। এর পাশাপাশি সেকেন্দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট ফর এমপাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ইন্টেলেকচুয়াল ডিসঅ্যাবেলিটিস একটি টোলফ্রি হেল্পলাইন নম্বরের মাধ্যমে দিব্যাঙ্গদের বিশেষ শিক্ষা, পেশাগত ফিজিওথেরাপি সম্পর্কিত তথ্য সরবরাহ করছে।

    এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে দিল্লীর অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স- এইমস মানসিক দিক থেকে দিব্যাঙ্গ অটিজম আক্রান্ত ব্যক্তি এবং তাদের অভিভাবকদে সাহায্যের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে।

    উপরোক্ত সংস্থাগুলির এই হেল্পলাইন নম্বরগুলিকে ব্যাপকভাবে প্রচারের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন দপ্তর গত ২৩শে জুলাই থেকে দূরদর্শনের সংবাদ পরিবেশন  চ্যানেলের মাধ্যমে এই নম্বরগুলির বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে। সংস্থাভিত্তিক হেল্পলাইন নম্বরগুলি হল-

প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন দপ্তরের আওতাধীন সংস্থা

হেল্পলাইন নম্বর

উদ্দেশ্য

সময়

সেকেন্দ্রাবাদের  ন্যাশনাল ইনস্টিটিউট ফর এমপাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ইন্টেলেকচুয়াল ডিসঅ্যাবেলিটিস

18005726422

১. মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বিষয়

২. বিশেষ শিক্ষা

৩. পেশাগত থেরাপি সম্পর্কিত বিষয়

৪. ভোকেশনাল কাউন্সিলিং

৫. স্পিচ থেরাপি

৬. ফিজিওথেরাপি বিষয়ে সহয়তা প্রদান

সোম থেকে শুক্র সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যে সাড়ে ৫টা পর্যন্ত

আর্টিফিসিয়াল লিম্ব ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন

18001805129

দিব্যাঙ্গ ব্যক্তিদের সরঞ্জাম সহায়তা ও অন্যান্য সহায়তা প্রদান

সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত

ন্যাশনাল হ্যান্ডিক্যাপ ফিনান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন

1800114515

ক) লোন প্রকল্পের ওপর সহায়তা এবং তথ্য

খ) দক্ষতা প্রশিক্ষণের ওপর সহায়তা এবং তথ্য

গ) বৃত্তিমূলক প্রকল্পের ওপর তথ্য

ঘ) দিব্যাঙ্গজন স্ববলম্বন যোজনার ওপর তথ্য

ঙ) বিশেষ ক্ষুদ্র আর্থিক যোজনার ওপর সহায়তা ও তথ্য প্রদান

 

সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত

দিল্লীর অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স- এইমস

1800117776

অটিজম রোগের লক্ষণগুলি বোঝা এবং শনাক্তকরণের জন্য অভিভাবকদের সহায়তাদান

24x7

 

    উল্লিখিত সমস্ত হেল্পলাইন নম্বরের মাধ্যমে যেকোন দিব্যাঙ্গজন সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় পরিষেবা ও তথ্য পেতে পারেন।

 

 

CG/SS/NS


(রিলিজ আইডি: 1642326) ভিজিটরের কাউন্টার : 145
এই রিলিজটি পড়তে পারেন: English , हिन्दी , Manipuri , Punjabi , Tamil