Rural Prosperity
প্রধানমন্ত্রী বিকশিত গ্রাম স্বরাজ যোজনা
তৃণমূল স্তরে সুশাসনে ক্ষমতায়ন করতে
Posted On:
28 OCT 2026 6:34PM
২৮ অক্টোবর, ২০২৬
বিকশিত গ্রাম স্বরাজের রূপরেখা
আজ, ২৮ অক্টোবর ২০২৬ তারিখে কেন্দ্রীয় মন্ত্রিসভা 'প্রধানমন্ত্রী বিকশিত গ্রাম স্বরাজ যোজনা' অনুমোদন করেছে। এটি স্থানীয় গ্রামীণ শাসন ব্যবস্থাকে রূপান্তরিত করার ক্ষেত্রে একটি কেন্দ্র সমর্থিত প্রকল্প। এই উদ্যোগটি 'বিকশিত ভারত'-এর জাতীয় দৃষ্টিভঙ্গের সঙ্গে প্রান্তিক স্তরের উন্নয়নকে যুক্ত করে। এর মূল উদ্দেশ্য, পঞ্চায়েতগুলিকে স্থানীয় স্বায়ত্তশাসনের ক্ষমতাপ্রাপ্ত, আত্মনির্ভরশীল, দায়বদ্ধ এবং উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত করা।
#### এক নজরে পিএম বিকশিত গ্রাম স্বরাজ যোজনা
| দিক | বিবরণ |
| --- | --- |
| *বাস্তবায়ন মেয়াদ* | ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ |
| *মোট আর্থিক বরাদ্দ* | ₹৭,৩৯৫.৫৫ কোটি |
| *কেন্দ্রীয় সরকারের অংশ* | ₹৪,৮৬৯.৪৮ কোটি |
| *রাজ্য সরকারের অংশ* | ₹২,৫২৬.০৭ কোটি |
| *সরাসরি সুবিধাভোগী* | প্রায় ৩২ লাখ নির্বাচিত প্রতিনিধি, পঞ্চায়েত কর্মী এবং অন্যান্য অংশীদার। |
| *প্রাতিষ্ঠানিক আওতা* | ২.৫৫ লাখেরও বেশি পঞ্চায়েত এবং ঐতিহ্যবাহী স্থানীয় সংস্থা। |
| *ভৌগোলিক ক্ষেত্র* | সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল (পঞ্চায়েতবিহীন এলাকার ঐতিহ্যবাহী সংস্থাসহ)। |
### রূপান্তরে অর্থায়ন
প্রকল্পটির মোট বাজেট বরাদ্দ ₹৭,৩৯৫.৫৫ কোটি, যার মধ্যে কেন্দ্র দেবে ₹৪,৮৬৯.৪৮ কোটি এবং রাজ্যগুলি দেবে ₹২,৫২৬.০৭ কোটি। এই প্রকল্পের সময়কাল ষোড়শ অর্থ কমিশনের মেয়াদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ সময়কালে গ্রামীণ স্থানীয় সংস্থাগুলির জন্য আনুমানিক ₹৪.৩৫ লাখ কোটি অনুদানের সুপারিশ করেছে। এই প্রকল্প পঞ্চায়েতগুলিকে জাতীয় অগ্রাধিকার ও স্থানীয় চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে উক্ত অর্থ কার্যকরভাবে ব্যবহারে সাহায্য করবে।
### তৃণমূল স্তরের রূপান্তরের ছয়টি প্রধান স্তম্ভ
১. *স্থানীয় শাসনের কেন্দ্র হিসেবে গ্রাম পঞ্চায়েত:* গ্রাম পঞ্চায়েতগুলি সমন্বিত উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে থাকবে এবং গ্রামের অগ্রাধিকার ও সম্পদ ব্যবহারের সমন্বয় ঘটাবে।
২. *গ্রাম পঞ্চায়েত স্তরে সামগ্রিক পরিকল্পনা:* কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন দপ্তরের পরিকল্পনা প্রক্রিয়াকে একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে, যা সুসংহত গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা (GPDP) সৃষ্টিতে সাহায্য করবে।
৩. *ডিজিটাল শাসন:* ই-গ্রামস্বরাজ (eGramSwaraj) ও ই-পঞ্চায়েত ব্যবস্থার ওপর ভিত্তি করে সরকারি প্রকল্প, সুবিধাভোগী, সম্পদ এবং তহবিলের তথ্য একটি প্ল্যাটফর্মে সমন্বিত হবে।
> *ই-গ্রামস্বরাজ (eGramSwaraj):*
> ২০২০ সালে চালু হওয়া এই অ্যাপ্লিকেশনটি পঞ্চায়েত প্রতিষ্ঠানের পরিকল্পনা, বাজেট, হিসাবরক্ষণ, পর্যবেক্ষণ এবং অনলাইন পেমেন্ট (PFMS, GeM, ভাষিণী, BSNL ও IMD-র সঙ্গে যুক্ত) পরিচালনা করে।
৪. *জাতীয় অগ্রাধিকারের সঙ্গে স্থানীয় চাহিদার সংযোগ:* জনভাগীদারী বাড়াতে তথ্যপূর্ণ আলোচনার আয়োজন করা হবে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ১৭টি ভারতীয় ভাষায় কথা বলতে সক্ষম ‘পঞ্চম’ (PANCHAM) বট সহায়তা করবে।
> *পঞ্চম (PANCHAM - Panchayat Assistance and Messaging Chatbot):*
> এটি একটি হোয়াটসঅ্যাপ-ভিত্তিক টুল, যা পঞ্চায়েত প্রতিনিধি, কর্মকর্তা এবং সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি দ্বিমুখী ডিজিটাল যোগাযোগের সুবিধা দেয়।
৫. পারদর্শিতা বৃদ্ধি:* নির্বাচিত প্রতিনিধি ও কর্মচারীদের জন্য অনলাইন ও অফলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তাঁরা ডিজিটাল প্ল্যাটফর্ম ও সঠিক পরিকল্পনা তৈরি করতে পারেন।
৬. *স্বচ্ছ ও কার্যকর সম্পদ ব্যবহার:* পঞ্চায়েতগুলির নিজস্ব রাজস্ব (OSR) সংগ্রহ ক্ষমতা বৃদ্ধি এবং অনলাইন অ্যাকাউন্ট ও অডিটিং-এর মাধ্যমে তহবিলের স্বচ্ছ ব্যবহার সুনিশ্চিত করার বন্দোবস্ত হবে।
### দৃশ্যমান ফলাফলে লক্ষ্যমাত্রা রূপান্তর
* *বার্ষিক লক্ষ্য:* ই-গ্রামস্বরাজ পোর্টালে প্রতি বছর ২.৫৫ লাখেরও বেশি সমন্বিত গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা (GPDP) প্রস্তুত করা হবে।
* *জনসচেতনতা:* প্রতিটি সচেতনতামূলক প্রচার কর্মসূচিতে হাতিয়ার করে অন্তত ১ কোটি নাগরিকের কাছে পৌঁছানোর লক্ষ্য রাখা হয়েছে।
* *অংশীদারদের সহায়তা:* প্রতি বছর প্রায় ৩২ লাখ জনপ্রতিনিধি ও পঞ্চায়েত কর্মী দক্ষতাবৃদ্ধি ও ডিজিটাল সহায়তা পাবেন।
* *আর্থিক জবাবদিহিতা:* 'অডিটঅনলাইন' (AuditOnline) অ্যাপের মাধ্যমে প্রতি বছর অন্তত ২.৫৫ লাখ অনলাইন অডিট পরিকল্পনা সম্পন্ন করা হবে।
প্রকল্প বাস্তবায়ন পদ্ধতি
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বার্ষিক কার্যপরিকল্পনা জমা দেওয়ার পর, নির্ধারিত কেন্দ্রীয় ক্ষমতাপ্রাপ্ত কমিটি কর্তৃক অনুমোদিত হবে। রাজ্য, জেলা ও ব্লক স্তরে কারিগরি সহায়তার জন্য প্রয়োজনানুযায়ী চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিধান রাখা হয়েছে, তবে কোনো স্থায়ী পদ সৃষ্টি করা হবে না।
সুদক্ষ স্থানীয় শাসনের মাধ্যমে গ্রামের ক্ষমতায়ন
প্রধানমন্ত্রী বিকশিত গ্রাম স্বরাজ যোজনা গ্রামীণ শাসনকে আরও কার্যকর ও দায়বদ্ধ করে তুলতে পরিকল্পনা, ডিজিটাল প্রযুক্তি, জনযোগাযোগ এবং আর্থিক ব্যবস্থাপনাকে একত্র করবে। এটি তৃণমূল স্তরের প্রতিষ্ঠানগুলিকে স্বায়ত্তশাসিত ও স্বচ্ছ করে তুলে 'বিকশিত ভারত'-এর রূপকল্প বাস্তবায়নে অনুঘটক হিসেবে কাজ করবে।
তথ্যবিবরণী
Ministry of Panchayati Raj
https://x.com/mopr_goi/status/2014634258313445622
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329491®=3&lang=1
https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1845366®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297553®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1907878®=48&lang=2
Click here to see pdf
SSS/PK........
(Explainer ID: 160619)
आगंतुक पटल : 19
Provide suggestions / comments