Social Welfare

প্রধানমন্ত্রী সামাজিক সহায়তা যোজনা

Posted On: 22 OCT 2026 2:20PM

২২ অক্টোবর, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবছর ১৪ অক্টোবর 'জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি' (NSAP)-টিকে ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ পর্যন্ত পাঁচ বছরের জন্য অনুমোদন করেছে। এই বর্ধিত মেয়াদের জন্য মোট ৫৩,৪২৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সমগ্র কর্মসূচির নাম পরিবর্তন করে 'প্রধানমন্ত্রী সামাজিক সহায়তা যোজনা' রাখা হয়েছে। এর অধীনে থাকা চারটি উপ-প্রকল্পের নামও পরিবর্তন করা হয়েছে:

বয়স্কদের পেনশন যোজনার নতুন নাম হয়েছে 'প্রধানমন্ত্রী বার্ধক্য পেনশন যোজনা'।

বিধবা পেনশন যোজনার নাম রাখা হয়েছে 'প্রধানমন্ত্রী বিধবা পেনশন যোজনা'।

দিব্যাঙ্গজনদের পেনশন যোজনার নাম পরিবর্তন করে 'প্রধানমন্ত্রী দিব্যাঙ্গজন পেনশন যোজনা' রাখা হয়েছে।

পরিবার কল্যাণ প্রকল্পটির নাম রাখা হয়েছে 'প্রধানমন্ত্রী পরিবার লাভ যোজনা'।

অন্যান্য পেনশন প্রকল্পগুলি তাদের চলতি কাঠামোর সঙ্গে বহাল থাকলেও দিব্যাঙ্গজনদের জন্য নির্ধারিত প্রকল্পে বড় ধরণের পরিবর্তন ও সম্প্রসারণ আনা হয়েছে।

জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি সম্পর্কিত তথ্য

১৯৯৫-এর ১৫ আগস্ট চালু হওয়া এই কর্মসূচিটি ভারতীয় সংবিধানের ৪১ নম্বর অনুচ্ছেদের বাস্তবায়ন করে, যেটি বেকারত্ব, বার্ধক্য, অসুস্থতা এবং শারীরিকভাবে অসমর্থতার ক্ষেত্রে নাগরিকদের সরকারি সহায়তা প্রদান করা নির্দিষ্ট করে। এটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় অর্থায়নে পরিচালিত প্রকল্প, যেটি দারিদ্র্যসীমার নিচে (BPL) বসবাসকারী প্রতিটি পরিবারকে ন্যূনতম সহায়তা সুনিশ্চিত করে।

গ্রাম পঞ্চায়েত ও পুরসভাগুলি সক্রিয়ভাবে সুবিধাপ্রাপ্তদের চিহ্নিত করে অর্থ সরাসরি অ্যাকাউন্টে (Direct Benefit Transfer) পাঠানো হয়। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কেন্দ্রীয় সহায়তার ওপর নিজস্ব অনুদান (Top-up) যোগ করে। এবছর সেপ্টেম্বর পর্যন্ত এই বাড়তি অনুদানের পরিমাণ প্রতি মাসে ৫০ টাকা থেকে ৫,৭০০ টাকা পর্যন্ত ছিল, যার ফলে বেশিরভাগ স্থানে সুবিধাভোগীরা গড়ে ১,১০০ টাকা পেনশন পান। কর্মসূচিটিতে সুবিধাভোগীর সংখ্যা ৩.০৯ কোটি থেকে বাড়িয়ে ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৩.২০ কোটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।

দিব্যাঙ্গজন পেনশন সম্পর্কিত বিস্তারিত পরিবর্তন

২০০৯ সালে 'ইন্দিরা গান্ধী জাতীয় প্রতিবন্ধী পেনশন যোজনা' হিসেবে এই প্রকল্পটি চালু হয়, যেখানে শর্ত রাখা হয়েছিল ন্যূনতম ৮০% প্রতিবন্ধকতা এবং ১৮ বছর বয়স।

তবে, 'প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন, ২০১৬' (RPwD Act 2016)-র সঙ্গে সামঞ্জস্য রেখে এবছর ১৪ অক্টোবর-এর মন্ত্রিসভার সিদ্ধান্তে দিব্যাঙ্গজনদের জন্য নিম্নলিখিত সংস্কারগুলি আনা হয়েছে:

প্রতিবন্ধকতার মানদণ্ড হ্রাস: এখন ৮০%-এর পরিবর্তে ন্যূনতম ৪০% প্রতিবন্ধকতা থাকলেই এই পেনশনের সুবিধা পাওয়া যাবে।

বয়সের বাধ্যবাধকতা রদ: প্রসঙ্গত, ১৮ বছরের সর্বনিম্ন বয়সের নিয়ম তুলে দেওয়া হয়েছে; ফলে জন্মের পর থেকেই যেকোনো বয়সে এই পেনশনের জন্য আবেদন করা যাবে।

কেন্দ্রীয় সহায়তা বৃদ্ধি: ০ থেকে ৭৯ বছর বয়স পর্যন্ত মাসিক কেন্দ্রীয় সহায়তা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩৭৫ টাকা করা হয়েছে এবং ৮০ বছর বা তার বেশি বয়সের ক্ষেত্রে এটি ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬২৫ টাকা করা হয়েছে।

উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি: এই সংস্কারের ফলে সুবিধাভোগী দিব্যাঙ্গজনের সংখ্যা ৮.৩৩ লাখ থেকে বহুগুণ বৃদ্ধি পেয়ে ২৭.৪৮ লাখে পৌঁছাবে।

পরিবর্তিত নির্দেশিকা, সুবিধাভোগীদের তালিকা ও সহায়তার হার আগামী তিন মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।

এই সরকারি সিদ্ধান্তের ফলে মূলত তিনটি প্রধান গোষ্ঠী সরাসরি উপকৃত হবেন:

১. ৪০% থেকে ৭৯% প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিরা: দারিদ্র্যসীমার নিচে থাকা যে সকল ব্যক্তি পূর্বে উচ্চ প্রতিবন্ধকতার শর্তের জন্য বাদ পড়তেন, তাঁরা এখন পেনশনের আওতায় আসবেন।

২. শিশু ও কিশোররা: দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারগুলিতে জন্ম নেওয়া প্রতিবন্ধী শিশুরা এখন আর ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত অপেক্ষা না করে সরাসরি এই সহায়তা পাবে।

৩. বিদ্যমান পেনশনভোগীরা: পূর্বে নিবন্ধিত সুবিধাভোগীরা সরকার কর্তৃক অনুমোদিত ৩৭৫ টাকা এবং ৬২৫ টাকার বর্ধিত হারে পেনশন পাবেন।

আবেদনের নিয়মাবলী অপরিবর্তিত থাকবে— সুবিধাভোগীদের অবশ্যই অনুমোদিত কর্তৃপক্ষের মাধ্যমে পাওয়া প্রতিবন্ধী শংসাপত্র থাকতে হবে, পরিবারকে দারিদ্র্যসীমার নিচে থাকতে হবে এবং আবেদন প্রক্রিয়াটি রাজ্যের সমাজকল্যাণ দপ্তরের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

একটি অভিন্ন মানদণ্ড

২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতে প্রায় ২.৬৮ কোটি দিব্যাঙ্গজন রয়েছেন। ২০১৬ সালের আইন কার্যকর হওয়ার পর থেকে উচ্চশিক্ষা, সরকারি চাকরি ও আবাসন ক্ষেত্রে ৪০% প্রতিবন্ধকতাকেই মানদণ্ড ধরা হতো। এ বছর ১৪ অক্টোবর-এর ঐতিহাসিক সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকার তার অন্যতম প্রাচীন সামাজিক নিরাপত্তা প্রকল্পটিকেও 'প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন, ২০১৬'-এর সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ করে তুলল। এটি দেশের দিব্যাঙ্গজনদের জন্য এক সামগ্রিক ও অন্তর্ভুক্তিমূলক সামাজিক পরিকাঠামো গঠনে বড় ভূমিকা রাখবে।

তথ্যবিবরণী:

Cabinet

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2323264

 

Ministry of Rural Development

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2323266

https://www.dord.gov.in/static/uploads/2024/07/1ff5b85d83a44d7b22cda3b40547ed4c.pdf

 

Ministry of Social Justice and Empowerment

https://cdnbbsr.s3waas.gov.in/s3e58aea67b01fa747687f038dfde066f6/uploads/2023/10/202310161053958942.pdf

https://cdnbbsr.s3waas.gov.in/s3e58aea67b01fa747687f038dfde066f6/uploads/2023/11/202311171038909259.pdf

https://cdnbbsr.s3waas.gov.in/s3e58aea67b01fa747687f038dfde066f6/uploads/2023/10/20231107101118372.pdf

https://depwd.gov.in/en/about-department/introduction/

 

PIB Backgrounders

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2187327

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=158466&ModuleId=3

Click here to see pdf 

 

*******

SSS/PK...

(Explainer ID: 160540) आगंतुक पटल : 16
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese