Economy
পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার
Posted On:
09 OCT 2026 10:02PM
০৯ অক্টোবর, ২০২৬
২০১৭-র ১ জুলাই চালু হওয়া পণ্য ও পরিষেবা কর (GST) ভারতের কর ব্যবস্থায় এক ঐতিহাসিক পরিবর্তন নিয়ে এসেছে। এটি "এক দেশ, এক কর" নীতিকে বাস্তবায়িত করে দেশের কর ব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর অধীনে এনেছে। বিগত নয় বছরে নিয়মনীতির সহজীকরণ ও কর হারে সমতা বিধান 'এক ভারত - শ্রেষ্ঠ ভারত'-এর ভিত্তিকে শক্তিশালী করেছে। ৫৬তম জিএসটি কাউন্সিলের সুপারিশের ধারাবাহিকতায় এ বছর অক্টোবরে অনুষ্ঠিত ৫৭তম বৈঠকটিতে কর ব্যবস্থা সরল করা এবং এবং একইসঙ্গে এ ক্ষেত্রে বিতর্ক কমানোর জন্য একগুচ্ছ পরবর্তী প্রজন্মের সংস্কারের সুপারিশ করা হয়েছে।
সংখ্যার চোখে জিএসটি
* *নিবন্ধিত করদাতা:* ২০১৭ সালে নিবন্ধিত করদাতার সংখ্যা ছিল প্রায় ৬০ লাখ। এ বছর সেপ্টেম্বর নাগাদ তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১.৭০ কোটিতে।
* *ডিজিটাল কর ব্যবস্থা:* এ বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জিএসটি পোর্টালে মোট ৩,০৫৩ কোটি চালান আপলোড হয়েছে এবং ৮৩৩.৮২ কোটি ই-ওয়ে বিল প্রসেস করা হয়েছে।
* *রাজস্ব সংগ্রহ:*এবছর এপ্রিল-সেপ্টেম্বর সময়কালে মোট জিএসটি সংগ্রহ হয়েছে প্রায় ১২.৪৬ লক্ষ কোটি টাকা, যা বার্ষিক ভিত্তিতে ১১.৬% বৃদ্ধি।
জিএসটি নিবন্ধন প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করা
জিএসটি কাউন্সিল ব্যবসায়িক ক্রিয়াকলাপ সহজ করতে নিবন্ধনের নতুন রূপরেখা প্রস্তাব করেছে:
* *সহজ নিবন্ধন ও স্বয়ংক্রিয় পদ্ধতি:* নিবন্ধনের আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে স্পষ্ট নির্দেশিকা, ড্রপ-ডাউন তালিকা ও পোর্টাল টিপস দেওয়া হবে। প্রধান ব্যবসার স্থান (PPoB) পরিবর্তন ছাড়া অন্যান্য সংশোধন স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে।
* *নিবন্ধন বাতিলের নিয়ম:* বকেয়া রিটার্ন জমা ও সমস্ত পাওনা পরিশোধ করা হলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার সুবিধা থাকবে।
* *ই-কমার্স বিক্রেতাদের ছাড়:* যে ক্ষুদ্র ই-কমার্স বিক্রেতারা মাসে ২.৫ লক্ষ টাকার বেশি ইনপুট ট্যাক্স ক্রেডিট (ITC) ব্যবহার করেন না, তাঁরা নিজস্ব রাজ্য ছাড়াও অন্য রাজ্যে প্যান (PAN) ভিত্তিক সহজ নিবন্ধন পাবেন এবং ই-কমার্স ওয়্যারহাউসকে PPoB হিসেবে দেখাতে পারবেন।
*ইনপুট ট্যাক্স ক্রেডিট (ITC) কি?*
একজন নিবন্ধিত ব্যবসায়ী কাঁচামাল বা পরিষেবা ক্রয়ের সময় যে কর প্রদান করেন, তা পণ্য বা পরিষেবা বিক্রির সময় সংগৃহীত কর থেকে বাদ দেওয়ার সুযোগ পান। এটিই ইনপুট ট্যাক্স ক্রেডিট।
রিটার্ন জমা প্রক্রিয়ার সংস্কার
ইনপুট ট্যাক্স ক্রেডিটের অসংগতি দূর করতে রিটার্ন ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে:
* GSTR-1, GSTR-1A এবং IFF-এর সঙ্গে GSTR-3B-এর হিসাব মেলানো সহজ করা হবে।
* ইনভয়েস ম্যানেজমেন্ট সিস্টেম (IMS) এবং ইলেক্ট্রনিক ক্রেডিট রিভার্সাল অ্যান্ড রিক্লেম স্টেটমেন্টের মাধ্যমে ভুল তথ্যের সংশোধন দ্রুত করা হবে।
* রিটার্নে সংশোধনের এই বিকল্প ব্যবস্থা এপ্রিল ২০২৭-এর রিটার্ন থেকে কার্যকর করার প্রস্তাব করা হয়েছে।
দ্রুত ও সিস্টেম-ভিত্তিক জিএসটি রিফান্ড
* *স্বয়ংক্রিয় অর্থ ফেরত:* অতিরিক্ত ক্যাশ লেজার ব্যালেন্সের রিফান্ড স্বয়ংক্রিয়ভাবে হবে এবং রিফান্ড বা ফেরত-প্রাপ্তির স্বীকারোক্তির সময় ১৫ দিন থেকে কমিয়ে ১০ দিন করা হয়েছে।
* *জিরো-রেটেড সরবরাহ:* ঝুঁকি মূল্যায়নের নিরিখে জিরো-রেটেড সরবরাহ ও বিপরীত শুল্ক কাঠামোর (Inverted Duty Structure) ক্ষেত্রে দাবিকৃত অর্থের ৯০% স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন দেওয়া হবে।
* আবেদনপত্রে পরিবর্তন এনে ১,০০০ টাকার রিফান্ড সীমা সিজিএসটি, এসজিএসটি এবং আইজিএসটি মিলিয়ে নির্ধারণ করা হয়েছে।
বিরোধ নিষ্পত্তি ও মামলা কমানো
প্রসঙ্গত, ১০,০০০ টাকার কম কর যুক্ত ক্ষেত্রে কোনো কারণ দর্শানোর নোটিশ (Show Cause Notice) জারি করা হবে না।
* নির্ধারিত সময়ের মধ্যে কর প্রদান করলে জরিমানা হ্রাস করা হবে এবং জালিয়াতি হয়নি এমন ক্ষেত্রে সর্বনিম্ন ১০,০০০ টাকার জরিমানা রদ করা হয়েছে।
* সাধারণ শাস্তির সর্বোচ্চ সীমা ২৫,০০০ টাকা থেকে কমিয়ে ১০,০০০ টাকা করা হচ্ছে।
জিএসটির অধীনে অন্যান্য প্রধান সংস্কার
১. আইটিসি রিফান্ড
মূলধনী সামগ্রী (Capital Goods) এবং ইনপুট পরিষেবার ক্ষেত্রে পুঞ্জীভূত আইটিসি রিফান্ডের সুযোগ বাড়ানো হয়েছে। এছাড়া, স্বাস্থ্য বিমা, টেলিকম টাওয়ার এবং আউটার কেটারিং-এর ওপর আইটিসি বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
| আইটিসির ধরন | যোগ্য ক্ষেত্রসমূহ | কার্যকরের সময় |
| --- | --- | --- |
| *মূলধনী সামগ্রী* | জিরো-রেটেড সাপ্লাই ও ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার | ২০২৭-এর ১ এপ্রিল থেকে (৬০ মাসে বণ্টন) চালু হবে|
| *ইনপুট পরিষেবা* | ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার | এ বছর ১ নভেম্বর থেকে চালু হতে চলেছে |
২. রপ্তানি ও জিরো-রেটিং সংক্রান্ত ছাড়
বিদেশি শাখা বা অফিসের মাধ্যমে সেবা প্রদান করা হলে তাকে "সেবা রপ্তানি" হিসেবে গণ্য করা হবে। এসইজেড (SEZ) বা মুক্ত বাণিজ্য অঞ্চলে (FTWZ) বিদেশি ক্রেতাদের নির্দেশে সরবরাহ করা পণ্যকে জিরো-রেটেড হিসেবে ধরা হবে।
৩. গ্রেপ্তারি ও ই-ওয়ে বিল সংক্রান্ত পরিবর্তন
আইনি পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে গ্রেপ্তারি ছাড়াও জরিমানার সীমা ১ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। কোনো পণ্যের গাড়ি আটক করতে হলে কমপক্ষে যুগ্ম কমিশনার পদমর্যাদার কর্মকর্তার অনুমতি লাগবে এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে পরিবহন পথে স্থিত মধ্যবর্তী রাজ্যগুলিতে গাড়ি আটকানো যাবে না।
পণ্য ও পরিষেবার কর হারে পরিবর্তন
| পণ্য | সুপারিশকৃত সংস্কার |
| --- | --- |
| *খেলনা* | ৯৫০৩-এর আওতায় সমস্ত ধরনের খেলনার জিএসটি হারের স্পষ্টীকরণ করা হয়েছে। |
| *সাবলিমেশন পেপার* | ৪৮০৯-এর আওতায় শ্রেণীবদ্ধ করা হয়েছে। |
| *সি-উইড বায়ো-স্টিমুল্যান্টস* | সার হিসেবে ৩১০১-এর আওতায় গণ্য হবে। |
| *পুরনো যানবাহন* | পুরানো গাড়ি ছাড়া অন্যান্য কেনাকাটায় আইটিসি পাওয়া যাবে। |
| * বর্জ্য ও স্ক্র্যাপ* | অনিবন্ধিত ব্যক্তি কাছ থেকে ক্রয়ের ক্ষেত্রে আরসিএম (RCM) প্রযোজ্য হবে। |
| *ইসবগুল* | জিএসটি হার শূন্য (NIL) নির্ধারণ করা হয়েছে। |
পরিষেবা সংক্রান্ত প্রধান পরিবর্তন
* *বৈদ্যুতিক যানবাহন (EV):* ব্যাটারির খরচ সহ যাত্রী পরিবহন ও ভাড়ায় দেয়া হয় এমন গাড়ির ক্ষেত্রে আইটিসির সুবিধা ছাড়াও ৫% জিএসটি-র বিকল্প প্রদান করা হয়েছে।
* *ই-কমার্স ডেলিভারি সার্ভিস বা ই বাণিজ্য প্রদায়ী পরিষেবা:* ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে ডেলিভারির ক্ষেত্রে আইটিসি ব্যতীত ৫% জিএসটি নির্ধারণ করা হয়েছে।
* *উত্তরাঞ্চলের হেলিকপ্টার পরিষেবা:* উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য, সিকিম ও বাগডোগরায় আসন ভাগাভাগির ভিত্তিতে হেলিকপ্টার সেবায় জিএসটি ছাড় দেওয়া হয়েছে।
* *গবেষণা ও উন্নয়ন (R&D):* প্রতিষ্ঠানের প্রধানের স্ব-প্রত্যয়ন (Self-certification)-এর ভিত্তিতে গবেষণামূলক কাজে জিএসটি ছাড় দেওয়া হয়েছে।
উপসংহার
৫৭তম জিএসটি কাউন্সিলের এই সিদ্ধান্তগুলি কর ব্যবস্থা, রিফান্ড ও বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য করে তুলেছে। করদাতাদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি এই সংস্কারগুলি দেশে ব্যবসায়িক পরিবেশকে আরও সহজ, দ্রুত ও সমৃদ্ধ করতে সহায়ক হবে।
তথ্যবিবরণী:
Ministry of Finance
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2320934®=48&lang=1
https://www.gstn.org.in/
https://tutorial.gst.gov.in/downloads/news/final_gst_revenue_report_for_publishing_monthly_sep_2026.pdf
https://www.gstcouncil.gov.in/sites/default/files/2024-02/final-gst-faq-edition.pdf
https://x.com/cbic_india/status/2108164737750245854/photo/1
https://x.com/cbic_india/status/2108168206401830918/photo/1
https://x.com/cbic_india/status/2108195783657111921?s=46
https://www.gstcouncil.gov.in/sites/default/files/2024-02/final-gst-faq-edition.pdf
https://cbic-gst.gov.in/hindi/CGST-bill-e.html
https://cbic-gst.gov.in/hindi/pdf/central-tax-rate/Notification11-CGST.pdf
https://tutorial.gst.gov.in/userguide/refund/Application_for_Refund.htm
https://tutorial.gst.gov.in/userguide/demandsandrecovery/Manual_GST_FORM_DRC-03.htm
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163555&lang=2®=3
https://www.gstcouncil.gov.in/sites/default/files/2024-02/final-gst-faq-edition.pdf
https://cbic-gst.gov.in/pdf/CGST-Act-Updated-30092020.pdf page 16
https://tutorial.gst.gov.in/userguide/returns/GSTR_1.htm
https://tutorial.gst.gov.in/downloads/news/creative_faqs_on_gstr1a_fo_cr25785.pdf
https://tutorial.gst.gov.in/userguide/returns/FAQs_IFF.htm
https://tutorial.gst.gov.in/userguide/returns/GSTR3B.htm
https://tutorial.gst.gov.in/downloads/news/updated%20advisory_gstr_2b_12_10_2021.pdf
https://x.com/cbic_india/status/2108178638441206154?s=46
https://x.com/cbic_india/status/2108175960789209370?s=12
Ministry of Commerce & Industry
https://www.commerce.gov.in/ministryofcommerce/node/3350
https://www.pib.gov.in/newsite/PrintRelease.aspx?lang=2®=48&relid=191168
PIB Archives
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279318&lang=1®=3
https://www.pib.gov.in/FactsheetDetails.aspx?ModuleId=16&id=150871&lang=1®=48
Click to see pdf
*******
SSS/PK....
(Explainer ID: 160407)
आगंतुक पटल : 18
Provide suggestions / comments