Rural Prosperity
স্বচ্ছতার বার্তা, আচরণে পরিবর্তন
স্বচ্ছ ভারত মিশনের সামাজিক ও আচরণগত পরিবর্তন ও সংযোগ যাত্রা
Posted On:
02 OCT 2026 2:12PM
নয়াদিল্লি, ২ অক্টোবর, ২০২৬
স্বচ্ছ ভারত মিশন (SBM) পরিচ্ছন্নতাকে শুধুমাত্র পরিকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না রেখে আচরণ পরিবর্তনকে এর কেন্দ্রে স্থান দিয়েছে। এর লক্ষ্য ছিল দীর্ঘমেয়াদী পরিচ্ছন্নতার অভ্যাস এবং সামাজিক রীতিনীতি গড়ে তোলা। Social and Behaviour Change Communication (SBCC) সংযোগ পদ্ধতিতে পরিবর্তন এনেছে। তথ্য পৌঁছে দেওয়ার পরিবর্তে এর সাহায্যে কথোপকথন, অংশগ্রহণ এবং সম্মিলিত উদ্যোগকে গুরুত্ব দেওয়া হয়েছে। মহাত্মা গান্ধী এবং পরিচ্ছন্নতা ও স্বনির্ভরতার প্রতি তাঁর আদর্শ SBM-এর পথপ্রদর্শক নীতি হয়ে উঠেছে। স্বচ্ছাগ্রহীর মতো সামাজিক প্রতিষ্ঠান এবং তৃণমূল স্তরের কর্মীরা ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভ্যাসকে সম্মিলিত সামাজিক রীতিতে পরিণত করতে সাহায্য করেছেন। একাধিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে পরিবার, সমাজ, জনপরিসর এবং ডিজিটাল প্ল্যাটফর্মে স্বচ্ছতার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। মহিলা ও শিশুরা সুবিধাভোগীর পাশাপাশি, পরিচ্ছন্নতার আচরণ ছড়িয়ে দেওয়া এবং তা বজায় রাখার সক্রিয় অংশীদার হয়ে উঠেছে। পুনর্ব্যক্তি, স্বীকৃতি, প্রণোদনা এবং অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ স্বচ্ছতাকে একটি প্রচারমূলক কার্যক্রম থেকে দীর্ঘমেয়াদী সামাজিক আচরণে পরিণত করতে সাহায্য করেছে।
স্বচ্ছ ভারতের আচরণগত ভিত্তি
স্বচ্ছ ভারত মিশন (SBM) পরিচ্ছন্নতাকে আচরণ, অংশগ্রহণ এবং সম্মিলিত দায়িত্বের বিষয় হিসেবে বিবেচনা করেছে। মিশন স্বীকার করেছে, শুধুমাত্র পরিকাঠামো তৈরি করে দীর্ঘমেয়াদী পরিচ্ছন্নতার ফল নিশ্চিত করা যায় না। তাই SBM-এর বাস্তবায়ন পদ্ধতির কেন্দ্রে আচরণ পরিবর্তনের যোগাযোগকে রাখা হয়েছে। SBM-G-এর ক্ষেত্রে গুরুত্ব শুধু শৌচাগার নির্মাণে সীমাবদ্ধ নয়। নিরাপদ ও দীর্ঘস্থায়ী পরিচ্ছন্নতার অভ্যাস গ্রহণে সমাজকে উৎসাহিত করা হয়। একইভাবে, SBM-U-এর ক্ষেত্রে গুরুত্ব শুধু বর্জ্য প্রক্রিয়াকরণে নয়। উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণকে সাধারণ মানুষের অভ্যাসে পরিণত করা এবং সম্পূর্ণ নগর পরিচ্ছন্নতা ও জনপরিসরের পরিচ্ছন্নতা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। তাই Information, Education, Communication (IEC) কৌশল, আচরণের পুনর্ব্যক্তি এবং পর্যবেক্ষণ SBM-এর বাস্তবায়ন কৌশলের অবিচ্ছেদ্য অংশ। SBM পরিচ্ছন্নতার পরিকাঠামো নির্মাণ থেকে পরিচ্ছন্নতার আচরণ দীর্ঘস্থায়ী করার দিকে এগিয়েছে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে Social and Behaviour Change Communication (SBCC)।
স্বচ্ছ ভারত মিশন (SBM)
২০১৪ সালের ২ অক্টোবর শুরু হওয়া SBM ভারতের অন্যতম বৃহৎ সরকারি উদ্যোগে পরিচালিত পরিচ্ছন্নতা আন্দোলনে পরিণত হয়েছে। মিশনটি দুটি অংশের মাধ্যমে পরিচালিত হয়: SBM-Grameen এবং SBM-Urban। SBM-G-এর মূল লক্ষ্য গ্রামীণ পরিচ্ছন্নতা, শৌচাগারের সুযোগ, ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনা। SBM-U-এর মূল লক্ষ্য নগর পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন জনপরিসর। SBM-এর সাফল্য সম্পর্কে বিস্তারিত জানতে এখানেও পড়ুন।
তথ্য থেকে আচরণ পরিবর্তনের পথে
Social and Behaviour Change Communication (SBCC) মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবর্তনকে সহায়তা করেছে। জ্ঞান, মনোভাব, সামাজিক রীতিনীতি এবং আচরণে প্রভাব ফেলতে এটি একাধিক পদ্ধতির সমন্বয় ঘটাযতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ব্যক্তিগত যোগাযোগ, সমাজকে সংগঠিত করা এবং গণমাধ্যমে প্রতিফলিত হওয়া। এর সঙ্গে সামাজিক মাধ্যম, বিনোদন, জনসমর্থনমূলক প্রচার এবং কৌশলগত অংশীদারিত্বও যুক্ত রয়েছে।
SBM-এর অধীনে SBCC শুধুমাত্র তথ্য পৌঁছে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের মনোভাব, সামাজিক রীতিনীতি এবং দৈনন্দিন অভ্যাসে প্রভাব ফেলাও এর লক্ষ্য। SBM-এর এই পদ্ধতিতে ব্যক্তিগত যোগাযোগ, সমাজকে সংগঠিত করা, সচেতনতা তৈরি এবং সম্মিলিত উদ্যোগকে একত্র করা হয়েছে। দীর্ঘমেয়াদে প্রকাশ্যে মলত্যাগ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সামাজিক রীতিনীতি পরিবর্তন করাই এর লক্ষ্য। মানুষের আচরণ তার সামাজিক পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, এই বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। পরিবার, প্রতিবেশী, সামাজিক গোষ্ঠী, স্থানীয় প্রতিষ্ঠান এবং বিশ্বাসযোগ্য নেতৃত্ব কোনও নির্দিষ্ট অভ্যাসকে উৎসাহিত বা নিরুৎসাহিত করতে পারে। তাই যোগাযোগ সম্পর্ক এবং সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে কাজ করে।
মহাত্মা গান্ধী: SBM-এর অধীনে SBCC-র নীতিগত ভিত্তি
পরিচ্ছন্নতা ও স্যানিটেশনের ওপর মহাত্মা গান্ধীর গুরুত্ব আরোপ SBM-এর সংযোগ কৌশলের একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। ২০১৯ সালে গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীর মধ্যে স্বচ্ছ ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ২ অক্টোবর মিশনটি শুরু হয়। SBM-এর লোগোতে মহাত্মা গান্ধীর চশমা তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক স্তরে পরিচ্ছন্নতার প্রতি মানুষের আবেগ প্রকাশ এবং SBM-এর পরিচিতি গড়ে তুলতে সাহায্য হয়েছে। সাধারণ মানুষও সহজে এবং দ্রুত মিশনের সঙ্গে নিজেদের যুক্ত করতে পেরেছেন। এর ফলে, ২০১৯ সালের ২ অক্টোবর গ্রামীণ ভারতকে ODF ঘোষণা করা হয়।
সত্যাগ্রহ আন্দোলনের সময় মহাত্মা গান্ধী চম্পারণ থেকে পরিচ্ছন্নতার প্রচার শুরু করেছিলেন। তাঁর আদর্শ গ্রামের ধারণায় ছিল উন্নত স্যানিটেশন ব্যবস্থা এবং ধুলোবালি ও এড়ানো সম্ভব এমন ময়লা থেকে মুক্ত গ্রামের রাস্তা ও গলি। তাঁর লেখা “Ashram Observances in Action” বইয়ে গান্ধী লিখেছেন, পরিচ্ছন্নতার কাজ একটি অপরিহার্য এবং পবিত্র সেবা। তাঁর সেবাগ্রাম আশ্রমে এই কাজে বাইরের শ্রমিক নিয়োগ না করার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। আশ্রমের সদস্যরা পালা করে নিজেরাই প্রাঙ্গণ পরিষ্কার করতেন। আশ্রমের নিয়মে এটিও বলা হয়েছিল, আশ্রমবাসীদের হাত ধুয়ে পরিষ্কার রুমাল দিয়ে মুছে নেওয়া প্রয়োজন।
SBM-এর বার্তায় এই ঐতিহ্যকে কাজে লাগিয়ে পরিচ্ছন্নতার প্রতি মানুষের নিজস্ব দায়িত্ববোধ তৈরি এবং আচরণ পরিবর্তনে অংশগ্রহণে উৎসাহ দেওয়া হয়েছে। এই যোগসূত্র আচরণ পরিবর্তন আন্দোলনের ভাষা ও প্রতীককেও প্রভাবিত করেছে। ‘Swachhagrahi’ শব্দটি সচেতনভাবে গান্ধীর সত্যাগ্রহের ঐতিহ্য থেকে নেওয়া হয়েছে। এর মাধ্যমে নাগরিক ও পরিচ্ছন্নতা কর্মীদের সম্মিলিত স্বচ্ছাগ্রহের অংশীদার হিসাবে তুলে ধরা হয়েছে। তাই SBM-এর কাছে মহাত্মা গান্ধী শুধুমাত্র স্মরণীয় ব্যক্তিত্ব নন। পরিচ্ছন্নতার সঙ্গে সম্মিলিত উদ্যোগ, নাগরিকত্ব এবং দীর্ঘমেয়াদী আচরণ পরিবর্তনের যোগসূত্র তৈরি করার ক্ষেত্রে তিনি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
বাড়ির দোরগোড়ায় আচরণ পরিবর্তন: ব্যক্তিগত অভ্যাসে পরিবর্তন
SBM সরাসরি সমাজের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে SBCC-এর নীতিগুলিকে বাস্তবায়িত করেছে। Interpersonal Communication (IPC) পরিচ্ছন্নতার অভ্যাসে প্রভাব ফেলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। একমুখী বার্তার পরিবর্তে IPC যোগাযোগকারী এবং সমাজের মানুষের মধ্যে সংলাপের সুযোগ তৈরি করে। স্থানীয় পরিস্থিতির মধ্যে মানুষের উদ্বেগ, ধারণা এবং বাস্তব সমস্যাগুলি নিয়ে আলোচনা করা সম্ভব হয়। IPC-এর প্রসারে সরকার সামনের সারির কর্মী, স্বচ্ছাগ্রহী, সমাজের নেতৃত্ব, স্বনির্ভর গোষ্ঠী (SHG) এবং বিদ্যমান সামাজিক যোগাযোগ ব্যবস্থার সহায়তা নিয়েছে।
Nigrani Samitis-এর মাধ্যমে সমাজের নেতৃত্বে নজরদারির ব্যবস্থাতেও ব্যক্তিগত যোগাযোগ বিস্তৃত হয়েছে। ODF অর্জন এবং তা বজায় রাখতে এই কমিটিগুলিকে আরও শক্তিশালী করা হয়। তাদের কার্যক্রমের মধ্যে গ্রামে নিয়মিত সকাল ও সন্ধ্যার নজরদারি অন্তর্ভুক্ত ছিল। নজরদারির ক্ষেত্রে প্রকাশ্যে মলত্যাগের সাধারণ স্থানগুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
ব্যক্তিগত সংলাপ থেকে সম্মিলিত উদ্যোগ
ব্যক্তিগত যোগাযোগ পরিবার এবং সামাজিক স্তরে কথোপকথনের সুযোগ তৈরি করেছে। সমাজকে সংগঠিত করার মাধ্যমে এই প্রক্রিয়া আরও এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মানুষকে একত্র করে পরিচ্ছন্নতা নিয়ে অভিন্ন উদ্বেগ নিয়ে আলোচনা এবং সম্মিলিত সমাধান খোঁজার সুযোগ তৈরি করা হয়েছে। SBM-এর আওতায় সমাজের মানুষকে তাদের দৈনন্দিন পরিচ্ছন্নতার অভ্যাস সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। Gram Sabhas, chaupals, সামাজিক বৈঠক এবং অন্যান্য স্থানীয় মঞ্চে পরিচ্ছন্নতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মাধ্যমে সমাজের মানুষ সাধারণ অগ্রাধিকার নিয়ে ঐকমত্য গড়ে তুলতে পেরেছেন।
সমাজকে সংগঠিত করার মাধ্যমে বিভিন্ন গোষ্ঠীকেও পরিচ্ছন্নতার আলোচনায় যুক্ত করা হয়েছে। সমাজের নেতৃত্ব, Panchayati Raj Institutions, স্বেচ্ছাসেবক, ধর্মীয় নেতা এবং মহিলা গোষ্ঠী স্থানীয় আলোচনা ও অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই পদ্ধতিতে ব্যক্তিগত আচরণের সঙ্গে সম্মিলিত দায়িত্বের যোগসূত্র তৈরি হয়েছে। একটি পরিবার নিরাপদ পরিচ্ছন্নতার অভ্যাস গ্রহণ করলে তা বৃহত্তর সামাজিক উদ্যোগের অংশ হয়ে উঠেছে। সামাজিক আলোচনার মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিত করা, অভিজ্ঞতা বিনিময় এবং কাঙ্ক্ষিত আচরণ নিয়ে ঐকমত্য তৈরির সুযোগ তৈরি হয়েছে।
Chalo Champaran, Swachh Shakti, Swachh Sundar Sauchalaya, Swachhata Hi Seva, Swachh Sundar Samudayik Sauchalaya, Swachh Bharat Diwas, Swachhata Mahotsav এবং Swachhata Pakhwada-র মতো প্রচারাভিযানেও এই পদ্ধতির প্রতিফলন দেখা গেছে। এই কর্মসূচিগুলি পরিচ্ছন্নতা ও স্বচ্ছতা নিয়ে সম্মিলিত অংশগ্রহণের মঞ্চ তৈরি করেছে।
SBM-U-এর অধীনে নাগরিকদের কাছে সর্বাধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। উদাহরণ হিসাবে, ৩,৩০০-রও বেশি শহরে ৬৭,০০০-এর বেশি জনসাধারণের শৌচাগার Google Maps-এ যুক্ত করা হয়েছে। এর ফলে, সব ধরনের নাগরিকের কাছে পরিচ্ছন্নতার সুবিধা আরও সহজলভ্য হয়েছে।
Swachhata App নাগরিকদের অভিযোগ নিষ্পত্তির জন্য একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে কাজ করেছে। এর মাধ্যমে পরিচ্ছন্নতার যে কোনও বিষয় নিয়ে নাগরিকেরা অভিযোগ জানাতে পারেন।
গণমাধ্যম আরও একটি স্তরে এই বার্তাকে শক্তিশালী করেছে। এর মধ্যে রয়েছে টেলিভিশন, রেডিও, মুদ্রিত সংবাদপত্র এবং অনলাইন সংবাদমাধ্যম। কমিউনিটি রেডিওর মাধ্যমে স্বচ্ছতা সংক্রান্ত আলোচনা, অভিজ্ঞতা, গল্প এবং জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়েছে।
Twitter, Facebook, YouTube এবং Instagram-এর মতো সামাজিক মাধ্যম গুরুত্বপূর্ণ বার্তা ছড়িয়ে দেওয়া এবং ভার্চুয়াল সংযোগ ও সামাজিক গোষ্ঠী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মোবাইল ফোন পরিষেবার মাধ্যমে bulk SMS, WhatsApp এবং podcast-এর সাহায্যে সচেতনতা তৈরি করা হয়েছে।
Swachh Talks SBM-U-এর আওতায় ডিজিটাল অংশগ্রহণের একটি উদাহরণ। এটি একটি peer-learning webinar series। স্বচ্ছতা সংক্রান্ত মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং সর্বোত্তম পদ্ধতি ভাগ করে নেওয়ার জন্য এই সিরিজ পরিচালিত হয়। এই ধরনের প্ল্যাটফর্ম প্রচলিত পরিচ্ছন্নতার আলোচনার পরিধি বাড়িয়ে plastic waste management এবং circular economy-এর প্রসারের মতো বিষয়কেও অন্তর্ভুক্ত করেছে।
SBCC-এর মাধ্যম হিসাবে তারকা ব্যক্তিত্ব ও জনপ্রিয় সংস্কৃতি
স্বচ্ছ ভারত মিশন SBCC-এর উদ্যোগকে আরও শক্তিশালী করতে তারকা ব্যক্তিত্বদের জনপ্রিয়তাকেও কাজে লাগিয়েছে। ২০১৬ সালে অমিতাভ বচ্চন এবং সচিন তেন্ডুলকর SBM-G-এর জাতীয় দৃশ্য-শ্রাব্য প্রচারাভিযানে অংশ নেন। মানুষের কেন্দ্রিক যোগাযোগ তৈরি এবং আচরণ পরিবর্তন ও নাগরিক অংশগ্রহণে সহায়তা করার লক্ষ্যেই এই প্রচারাভিযানগুলি পরিচালিত হয়। দুজনেই স্বচ্ছ ভারত কর্মসূচিতেও অংশ নেন। এর মাধ্যমে তাঁরা তৃণমূল স্তরের কর্মী এবং পরিচ্ছন্নতা আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের উৎসাহিত করেন।
পরবর্তীতে ২০১৭ সালে অমিতাভ বচ্চন ‘Darwaza Band’ প্রচারাভিযানের নেতৃত্ব দেন। যাঁদের বাড়িতে শৌচাগার ছিল কিন্তু তাঁরা এখনও প্রকাশ্যে মলত্যাগ করতেন, তাঁদের শৌচাগার ব্যবহারে উৎসাহ দেওয়াই ছিল এই প্রচারাভিযানের লক্ষ্য। এতে অনুষ্কা শর্মাও অংশ নেন। তিনি মহিলাদের নিজেদের গ্রামে পরিচ্ছন্নতা সংক্রান্ত বিষয়ে নেতৃত্ব নেওয়ার আহ্বান জানান। এই প্রচারাভিযানে স্বচ্ছাগ্রহীদের তৃণমূল স্তরের IEC এবং ব্যক্তিগত যোগাযোগের পরিপূরক হিসেবে গণমাধ্যমকে ব্যবহার করা হয়।
স্যানিটেশন সংক্রান্ত সামাজিক রীতিনীতি নিয়ে আলোচনার ক্ষেত্রেও চলচ্চিত্র একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে। অক্ষয় কুমার ও ভূমি পেডনেকর অভিনীত ‘Toilet – Ek Prem Katha’ পরিচ্ছন্নতা ও শৌচাগার ব্যবহারের বিষয়কে জনপ্রিয় সংস্কৃতির মূলধারায় নিয়ে আসে। ২০১৮ সালে অক্ষয় কুমার ও ভূমি পেডনেকর SBM-G-এর একটি প্রচারাভিযানে অংশ-ও নেন। সেখানে twin-pit toilet technology ব্যবহারের প্রচার করা হয়।
রাজ্য ও জেলা পর্যায়ের SBM-G দলগুলির মাধ্যমে গ্রামগুলিতে অ-বাণিজ্যিক প্রদর্শনের জন্যও ছবিটি উপলব্ধ করা হয়। শৌচাগারের পিট খালি করার সঙ্গে যুক্ত সামাজিক সংকোচ দূর করা এবং দীর্ঘমেয়াদী শৌচাগার ব্যবহারে উৎসাহ দেওয়ার ক্ষেত্রেও তারকা ব্যক্তিত্বের জনপ্রিয়তা ব্যবহার করা হয়।
বিদ্যা বালন “jaha soch, vaha shauchalaya” স্লোগান প্রচারের একটি ভিডিওতে অংশ নেন। সেখানে শৌচাগার ব্যবহারের স্বাস্থ্যগত সুবিধার উপর গুরুত্ব দেওয়া হয়। গ্রামীণ পরিবারে মহিলাদের নেতৃত্বে শৌচাগার নির্মাণের উদ্যোগেও উৎসাহ দেওয়া হয়।
এইভাবে জনপ্রিয় গণমাধ্যম SBCC-এর আরও একটি স্তর হিসাবে কাজ করেছে। সরকারি প্রচারাভিযানের পরিচ্ছন্নতার বার্তা টেলিভিশন, সিনেমা এবং জনপরিসরের আলোচনায় পৌঁছে দেওয়া হয়েছে।
মহিলা ও শিশু: স্বচ্ছতার রূপদান ও অভিজ্ঞতা
পরিচ্ছন্নতা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা পরিবর্তন করতে পারে। একই সঙ্গে অংশগ্রহণের নতুন সুযোগও তৈরি করতে পারে। মহিলাদের ক্ষেত্রে Suraksha, Suvidha এবং Swabhimaan এই পরিবর্তনের তিনটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। নিরাপত্তা, সুবিধা এবং আত্মসম্মান পরিচ্ছন্নতাকে মহিলাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করে।
মহিলাদের অভিজ্ঞতার প্রতিবেদনে এর প্রভাব প্রতিফলিত হয়েছে। Ministry of Jal Shakti-এর সহযোগিতায় পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, ৯৩ শতাংশ মহিলা জানিয়েছেন, মলত্যাগের সময় কোনও ব্যক্তির দ্বারা আঘাত পাওয়া বা কোনও প্রাণীর হামলার আশঙ্কা তাঁদের আর নেই। বস্তুত, ৯১ শতাংশ জানিয়েছেন, তাঁরা এক ঘণ্টা পর্যন্ত সময় বাঁচাতে পেরেছেন এবং এক কিলোমিটার পর্যন্ত পথ চলার প্রয়োজন এড়াতে পেরেছেন। ৯৩ শতাংশ আরও জানিয়েছেন, পরিচ্ছন্নতার প্রয়োজন মেটাতে তাঁরা আর খাবার বা জল গ্রহণ কমিয়ে রাখেন না।
উল্লেখযোগ্যভাবে, বিহারে মানুষ শৌচাগারকে ‘Izzatghars’ নামে ডাকতে শুরু করেছেন। এর মাধ্যমে মহিলাদের মর্যাদার সঙ্গে শৌচাগারের সম্পর্কটি স্পষ্ট হয়। এভাবে শৌচাগার নির্মাণ একটি গুরুত্বপূর্ণ সামাজিক ভারসাম্যহীনতা মোকাবিলায় সহায়তা করেছে। এটি অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের একটি কারণ হয়ে উঠছে।
মহিলারা সমাজের সক্রিয় অংশীদার হিসেবে পরিচ্ছন্নতার ক্ষেত্রে অবদান রেখেছেন। মহিলা গোষ্ঠী এবং SHG-গুলি সেই সামাজিক নেটওয়ার্কের অংশ, যার মাধ্যমে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছতে পারে। এর ফলে, পরিচ্ছন্নতার যোগাযোগ বিদ্যমান সামাজিক প্রতিষ্ঠান এবং নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে।
পুরস্কার ও স্বীকৃতির মাধ্যমে কাঙ্ক্ষিত স্বচ্ছতার আচরণ আরও শক্তিশালী করা
স্বচ্ছতা দীর্ঘস্থায়ী করতে প্রাথমিক সচেতনতা ও সামাজিক উদ্যোগের পরেও আচরণকে পুনরায় শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। SBM-এর পদ্ধতিতে শংসাপত্র, স্বীকৃতি, আচরণে ইতিবাচক প্রভাব তৈরির উদ্যোগ এবং সামাজিক উৎসাহ সমন্বয় রয়েছে। এই ব্যবস্থাগুলি অংশগ্রহণ দীর্ঘস্থায়ী করতে এবং কাঙ্ক্ষিত পরিচ্ছন্নতার অভ্যাস অব্যাহত রাখতে উৎসাহ দেয়।
শহর ও গ্রামকে দেওয়া শংসাপত্র পরিচ্ছন্নতা ও স্বচ্ছতার ফলাফলের জন্য পরিমাপযোগ্য মান নির্ধারণ করে। SBM-এর অধীনে ODF, ODF+, ODF++, Water+ এবং Star Rating protocol-এর সাহায্যে
নাগরিকদের অংশগ্রহণে এই ফলাফলগুলির মান নির্ধারণ করা হয়েছে।
ODF protocol-এর লক্ষ্য সকল নাগরিকের জন্য শৌচাগারের সুযোগ নিশ্চিত করা। ODF+ এই ব্যবস্থাকে কার্যকর ও ব্যবহারযোগ্য Community and Public Toilets পর্যন্ত বিস্তৃত করেছে। সেগুলির সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়মিত শৌচাগার ব্যবহার অব্যাহত রাখতে সহায়তা করে এবং ফের প্রকাশ্যে মলত্যাগের প্রবণতা রোধ করে।
ODF++-এর লক্ষ্য মলজাত বর্জ্যের নিরাপদ সংরক্ষণ, অপসারণ, পরিবহণ এবং প্রক্রিয়াকরণ নিশ্চিত করা। অপরিশোধিত মলজাত বর্জ্য যাতে খোলা নালা, জলাশয় বা জমিতে না যায়, তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য।
Water+ অপরিশোধিত কালো ও ধূসর জল ব্যবস্থাপনার পরিধি বাড়িয়েছে। এর মাধ্যমে পরিশোধিত বর্জ্যজলের একটি অংশ পুনর্ব্যবহারের উপরও গুরুত্ব দেওয়া হয়।
কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে Garbage Free Cities-এর Star Rating Protocol একটি শহরের বর্জ্য ব্যবস্থাপনার অবস্থা মূল্যায়নের জন্য একটি একক মাপকাঠি প্রদান করে। এর মধ্যে বাড়ি বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ এবং উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণ অন্তর্ভুক্ত রয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য প্রক্রিয়াকরণ এবং পুরানো বর্জ্যভূমির পুনর্বাসনের বিষয়ও এর আওতায় রয়েছে। এই সমস্ত protocol একসঙ্গে স্বচ্ছতার ফলাফল মূল্যায়নের জন্য নির্দিষ্ট মানদণ্ড তৈরি করে।
স্বচ্ছতা বজায় রাখতে আচরণ পর্যবেক্ষণ
স্বচ্ছতা দীর্ঘস্থায়ী করতে অগ্রগতি মূল্যায়ন এবং আরও পদক্ষেপের প্রয়োজনীয় ক্ষেত্র চিহ্নিত করার ব্যবস্থা থাকা জরুরি। তাই পর্যবেক্ষণ শুধুমাত্র পরিকাঠামো পরিমাপের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মাধ্যমে নাগরিকদের অংশগ্রহণ, স্থানীয় মূল্যায়ন এবং ধারাবাহিক উন্নতির সুযোগও তৈরি হয়।
Swachh Survekshan বিশ্বের বৃহত্তম নগর পরিচ্ছন্নতা সমীক্ষা হিসেবে উঠে এসেছে। এটি পরিচ্ছন্নতা ও স্বচ্ছতার বিভিন্ন মাপকাঠিতে শহর এবং রাজ্যগুলির মূল্যায়ন করে। SBM-U-এর অধীনে এই সমীক্ষা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যবস্থাতেও পরিণত হয়েছে।
Swachh Survekshan শহর ও রাজ্যগুলির মধ্যে সুস্থ প্রতিযোগিতাকে উৎসাহিত করে একটি অনুঘটকের ভূমিকা পালন করে। এর ফলে, স্থানীয় প্রশাসন পরিচ্ছন্নতার ক্ষেত্রে নিজেদের কার্যকারিতা বাড়াতে উৎসাহিত হয়। সমীক্ষার মাধ্যমে নাগরিকদের অংশগ্রহণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৬ সালে প্রথম পর্বে প্রায় ১ লক্ষ নাগরিক তাঁদের মতামত দিয়েছিলেন। ২০২১ সালে ষষ্ঠ পর্বে সেই সংখ্যা বেড়ে প্রায় ৫ কোটিতে পৌঁছয়।
তাই এই সমীক্ষা শুধুমাত্র পরিচ্ছন্নতার ফলাফল মূল্যায়নের ব্যবস্থা নয়। এটি নাগরিক, স্থানীয় সরকার এবং পরিচ্ছন্নতা ব্যবস্থার মধ্যে একটি কাঠামোবদ্ধ যোগাযোগের সুযোগ তৈরি করে।
সামাজিক স্তরেও আচরণ পরিবর্তন দীর্ঘস্থায়ী করতে পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। SBM-G নির্দেশিকায় ODF ঘোষণার পরেও Nigrani Samiti, সমাজের নেতৃত্ব এবং পঞ্চায়েত প্রতিনিধিদের ধারাবাহিকভাবে যুক্ত রাখার ব্যবস্থা রয়েছে।
স্বচ্ছতার অব্যাহত যাত্রা
স্বচ্ছ ভারত মিশনের (SBM) যাত্রায় পরিচ্ছন্নতার পদ্ধতি এবং সংযোগের কৌশল, উভয় ক্ষেত্রেই ধারাবাহিক পরিবর্তন দেখা যায়।
প্রাথমিক পর্যায়ে পরিবারের জন্য শৌচাগার নির্মাণের বিষয়ে সচেতনতা তৈরি এবং শৌচাগার সম্পর্কিত চাহিদা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। এর পরে নিয়মিত শৌচাগার ব্যবহার এবং প্রকাশ্যে মলত্যাগ বন্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এই সাফল্যগুলি সুসংহত হওয়ার পর ODF মর্যাদা বজায় রাখা এবং কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করার দিকে নজর দেওয়া হয়। এই অগ্রাধিকারের সঙ্গে তাল মিলিয়ে যোগাযোগের পদ্ধতিও পরিবর্তিত হয়েছে। সচেতনতা তৈরির পর্যায় থেকে আরও গভীর অংশগ্রহণ এবং সম্মিলিত উদ্যোগের দিকে এগিয়েছে এই প্রক্রিয়া।
Image 7: “Give Polythene Get Gold” প্রচারাভিযানের একজন বিজয়ী
সম্মিলিতভাবে এই অভিজ্ঞতাগুলি একটি ধারাবাহিক যাত্রার প্রতিফলন। তথ্য থেকে অংশগ্রহণ, অংশগ্রহণ থেকে সক্রিয় উদ্যোগ এবং সক্রিয় উদ্যোগ থেকে দীর্ঘস্থায়ী সামাজিক দায়িত্ববোধের দিকে এগিয়েছে এই প্রক্রিয়া। SBM-এর অধীনে যোগাযোগ রক্ষা তাই পরিচ্ছন্নতা ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। মানুষকে পরিকাঠামো, প্রতিষ্ঠান এবং সম্মিলিত উদ্যোগের সঙ্গে যুক্ত করেছে এই যোগাযোগ ব্যবস্থা।
বৃহত্তর লক্ষ্য শুধুমাত্র স্বচ্ছতার বার্তা পৌঁছে দেওয়া নয়। দৈনন্দিন সামাজিক জীবনের একটি দীর্ঘস্থায়ী অভ্যাস হিসাবে স্বচ্ছতাকে প্রতিষ্ঠিত করাই এর মূল উদ্দেশ্য।
তথ্যসূত্র
Ministry of Jal Shakti
https://swachhbharatmission.ddws.gov.in/
https://www.youtube.com/watch?v=5PUCdLSN0dY
https://sbmurban.org/swachh-bharat-mission-progress
https://sbm.gov.in/sbmgdashboard/statesdashboard.aspx
https://swachhbharatmission.ddws.gov.in/communication-material
https://www.pib.gov.in/newsite/printrelease.aspx?lang=1®=3&relid=163260
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1533609®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1533609®=48&lang=2
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/sep/doc202191721.pdf
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=160036&ModuleId=3®=3&lang=1
https://swachhbharatmission.ddws.gov.in/sites/default/files/Technical-Notes/IEC_Manual_English.pdf
https://swachhbharatmission.ddws.gov.in/sites/default/files/Guidelines/SBMG-IEC-Guidelines.pdf
https://swachhbharatmission.ddws.gov.in/sites/default/files/Guidelines/Swachhagrahi_Guidelines_2018.pdf
https://swachhbharatmission.ddws.gov.in/sites/default/files/communication-material/Voices_of_Change_Sarpanches_at_the_Forefront.pdf
https://swachhbharatmission.ddws.gov.in/sites/default/files/communication-material/Swachhata-Chronicles-Transformative-Tales-from-India.pdf
https://swachhbharatmission.ddws.gov.in/sites/default/files/Technical-Notes/Voices-from-the-States-29-April-2023.pdf
https://swachhbharatmission.ddws.gov.in/sites/default/files/Studies-and-surveys/Safety-security-and-dignity-of-women.pdf
Ministry of Housing and Urban Affairs
https://sbmurban.org/
https://sbmurban.org/swachh-talk
https://sbmurban.org/storage/app/media/pdf/Swachh-Survekshan-2025-26-Toolkit.pdf
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1909611®=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1846448®=48&lang=2
https://sbmurban.org/storage/app/media/pdf/National-Behaviour-Change-Communication-Framework.pdf
Prime Minister's Office
https://archive.pib.gov.in/newsite/erelcontent.aspx?relid=178574
PIB Special Services Features
https://www.pib.gov.in/newsite/printrelease.aspx?relid=171247®=48&lang=2
United Nations
https://www.sbcguidance.org/understand/social-and-behaviour-change-communication
PIB Backgrounders
https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=160036&ModuleId=3®=3&lang=2
Click here for pdf file
***
SSS/S Saha
(Explainer ID: 160296)
आगंतुक पटल : 7
Provide suggestions / comments