• Sitemap
Social Welfare

বিশ্ব পর্যটন দিবস ২০২৬

ভারতের পর্যটন ক্ষেত্রে বৃদ্ধি ও ডিজিটাল পরিবর্তন

Posted On: 26 SEP 2026 2:22PM

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর ২০২৬ 
 

“Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism” ভাবনা নিয়ে ২৭ সেপ্টেম্বর পালিত হবে বিশ্ব পর্যটন দিবস ২০২৬। পর্যটনের ভবিষ্যৎ গড়ে তুলতে প্রযুক্তির ভূমিকার উপর এবারের ভাবনায় গুরুত্ব দেওয়া হয়েছে।

ভারতে পর্যটন ক্ষেত্র অর্থনৈতিক বৃদ্ধি, কর্মসংস্থান ও জীবিকার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। ২০২৩-২৪ সালে দেশের GDP-তে পর্যটন ক্ষেত্রের অবদান ছিল ৫.২২ শতাংশ। এই ক্ষেত্রে ৮.৪৬ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

২০২৫ সালে দেশীয় পর্যটকের সংখ্যা বেড়ে ৪২৮.৫৫ কোটি হয়েছে। বিদেশি পর্যটকের সংখ্যা বেড়ে হয়েছে ২.৫৩ কোটি। পর্যটন থেকে বিদেশি মুদ্রা আয়ও বেড়ে ২,৭৬,৮৩১ কোটি টাকা হয়েছে।

e-Visa, Incredible India Digital Platform এবং NIDHI+-এর মাধ্যমে ভারত ডিজিটাল পর্যটন ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। Artificial Intelligence-এর ব্যবহারে পর্যটকদের জন্য আরও ব্যক্তিগতকেন্দ্রিক ও সহজ ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করা সম্ভব হচ্ছে।

ডিজিটাল উদ্ভাবনের পাশাপাশি Swadesh Darshan 2.0, PRASHAD, cruise tourism এবং পর্যটন ক্ষেত্রে দক্ষতা উন্নয়নের মতো উদ্যোগ নতুন পর্যটনকেন্দ্রের বিকাশ, পর্যটকদের অভিজ্ঞতার উন্নতি এবং জীবিকার সুযোগ তৈরিতে সহায়তা করছে।

বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে ভারতের উদ্যোগের মূল লক্ষ্য হল আরও সংযুক্ত, সকলের জন্য সুযোগসম্পন্ন এবং সুস্থায়ী পর্যটন ক্ষেত্র গড়ে তোলা।

পর্যটন : সম্প্রদায়, সংস্কৃতি ও সুস্থায়ী উন্নয়নের সংযোগ

পর্যটন মানুষ, স্থান ও সংস্কৃতির মধ্যে যোগাযোগ বাড়ায়। এর মাধ্যমে স্থানীয় মানুষের জন্য নতুন সুযোগ তৈরি হয়, জীবিকার সহায়তা মেলে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হয়।

২০২৪ সালে আন্তর্জাতিক পর্যটন ও ভ্রমণ ক্ষেত্র আন্তর্জাতিক GDP-তে ১০ শতাংশ, অর্থাৎ ১০.৯ ট্রিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে। এই ক্ষেত্র ৩৫.৭ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে এবং আন্তর্জাতিক পর্যটকদের খরচের পরিমাণ ছিল ১.৯ ট্রিলিয়ন মার্কিন ডলার।

পর্যটন ক্ষেত্রের প্রসারের সঙ্গে মানুষের ভ্রমণ এবং বিভিন্ন পর্যটনকেন্দ্রের

 অভিজ্ঞতা নেওয়ার ধরনও বদলাচ্ছে। এই পরিবর্তনে প্রযুক্তির ভূমিকা ক্রমশ বাড়ছে। পর্যটনের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে Artificial Intelligence-ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।

সিদ্ধান্ত গ্রহণের উন্নতি থেকে দক্ষতা বৃদ্ধি এবং পর্যটকদের অভিজ্ঞতা আরও ভালো করা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে AI ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে আরও স্মার্ট, সকলের জন্য সুযোগসম্পন্ন এবং সুস্থায়ী পর্যটন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

২৭ সেপ্টেম্বর এল সালভাদরে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ পালিত হবে। এবারের ভাবনা “Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism”। ডিজিটাল উদ্ভাবন ও AI কীভাবে পর্যটনের ভবিষ্যৎ বদলে দিতে পারে এবং পর্যটনকেন্দ্রগুলির অভিজ্ঞতা ও ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে পারে, তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই ভাবনায়।

ভারত দেশজুড়ে পর্যটন, সংস্কৃতি ও বিভিন্ন পর্যটন অভিজ্ঞতার বৈচিত্র্য তুলে ধরে বিশ্ব পর্যটন দিবস পালন করবে। নয়াদিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় অনুষ্ঠানে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত একাধিক নতুন উদ্যোগের সূচনা করবেন।

এই উদ্যোগগুলির লক্ষ্য ভারতের পর্যটন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং সুস্থায়ী ও সকলের জন্য সুযোগসম্পন্ন পর্যটনের বিকাশে নতুন সুযোগ তৈরি করা।

এর মধ্যে রয়েছে National Digital Tourism Stack। এটি একটি open digital public infrastructure উদ্যোগ। এর মাধ্যমে পর্যটন পরিষেবা ও সুযোগগুলি আরও সহজে খুঁজে পাওয়া, ব্যবহার করা এবং নির্ভরযোগ্য তথ্য পাওয়ার সুযোগ তৈরি হবে।

এছাড়াও Dekho Apna Desh 2.0-এর মাধ্যমে পর্যটনের জন্য প্রস্তুত কম পরিচিত পর্যটনকেন্দ্রগুলিকে তুলে ধরা হবে। এর ফলে পর্যটকদের যাতায়াত বিভিন্ন পর্যটনকেন্দ্রে আরও ভারসাম্যপূর্ণভাবে ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হবে।

পর্যটন মন্ত্রক বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্প সংগঠনের সঙ্গে MoU স্বাক্ষরের মাধ্যমে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলবে। Incredible India কাঠামোর অধীনে পর্যটনকেন্দ্রগুলির পরিচিতি বাড়ানো, ডিজিটাল প্রচার, অভিজ্ঞতাভিত্তিক ও সুস্থায়ী পর্যটন এবং স্থানীয় মানুষের আরও বেশি অংশগ্রহণে এই অংশীদারিত্ব সহায়তা করবে।

এই উদ্যোগকে আঞ্চলিক স্তরে আরও এগিয়ে নিয়ে তেলঙ্গানা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্মশালা, পর্যটন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন, কনসার্ট এবং হস্তশিল্পের স্টলের আয়োজন করবে। সেখানে খাবার, তাঁত ও হস্তশিল্পের বিভিন্ন পণ্যও তুলে ধরা হবে।

Telangana State Tourism Awards-এর মাধ্যমে ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, শ্রেণিবদ্ধ হোটেল, স্বতন্ত্র হোটেল, রেস্তোরাঁ এবং পর্যটন শিল্পের অন্যান্য স্বীকৃত ক্ষেত্রের অবদানকে সম্মান জানানো হবে।

দিল্লি সরকার ২৬ ও ২৭ সেপ্টেম্বর যমুনার তীরে সরাই কালে খানের বাঁশের পার্ক বাঁসেরা-য় “RANG • RAS • ROOH” শীর্ষক দু’দিনের অনুষ্ঠানের আয়োজন করবে। শিল্প, সংস্কৃতি, খাবার, বিনোদন এবং বিভিন্ন অভিজ্ঞতা এই অনুষ্ঠানের অংশ হবে। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে নিজামী ব্রাদার্সের কাওয়ালি সন্ধ্যা।

ভারতে পর্যটন : ভ্রমণ থেকে অর্থনৈতিক সুযোগ

পর্যটন শুধু একটি স্থান থেকে অন্য স্থানে ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ভারতের বিভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রদায়ের সঙ্গে মানুষের যোগাযোগ তৈরি করে। একই সঙ্গে ব্যবসা ও জীবিকার নতুন সুযোগ তৈরি করে। অর্থনৈতিক কর্মকাণ্ড, কর্মসংস্থান এবং বিদেশি মুদ্রা আয়ের ক্ষেত্রেও পর্যটনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এর ফলে ভারতের উন্নয়নযাত্রায় পর্যটনের ভূমিকা আরও শক্তিশালী হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলিতে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। Tourism Satellite Account (TSA)-এর মাধ্যমে ভারতের অর্থনীতিতে পর্যটন ক্ষেত্রের অবদান পরিমাপ করা হয়। TSA হল পর্যটন ক্ষেত্রের প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থনৈতিক অবদান পরিমাপের সরকারি হিসাব ব্যবস্থা।

পর্যটন মন্ত্রকের উদ্ধৃত সর্বশেষ TSA হিসাব অনুযায়ী, দেশের GDP-তে পর্যটন ক্ষেত্রের অবদান ৫.২২ শতাংশ। এই ক্ষেত্রে কর্মসংস্থান ২০১৯-২০ সালের ৬.৯৪ কোটি থেকে বেড়ে ২০২৩-২৪ সালে ৮.৪৬ কোটি হয়েছে। এর ফলে জীবিকার সুযোগ তৈরিতে পর্যটন ক্ষেত্রের ভূমিকা আরও বেড়েছে।

বাড়ছে পর্যটকের সংখ্যা

ভারতে পর্যটকের সংখ্যাতেও উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। ২০২১ সালে দেশীয় পর্যটকের সংখ্যা ছিল ৬৭.৭ কোটি। ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ৪২৮.৫৫ কোটি।

একই সময়ে বিদেশি পর্যটকের সংখ্যা ০.১ কোটি থেকে বেড়ে ২.৫৩ কোটি হয়েছে।

পর্যটন ক্ষেত্র থেকে বিদেশি মুদ্রা আয়ও বেড়েছে। ২০২১ সালে এই আয় ছিল ৬৩,৯৭৮ কোটি টাকা। ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ২,৭৬,৮৩১ কোটি টাকা।

পর্যটনের অভিজ্ঞতায় নতুন পরিবর্তন

বাস্তব ভ্রমণ থেকে ডিজিটাল অভিজ্ঞতা

মানুষের ভ্রমণের ধরন বদলাচ্ছে। একসময় ভ্রমণের জন্য একটি মানচিত্র ও গাইডবুকই যথেষ্ট ছিল। এখন স্মার্টফোনের মাধ্যমে কোনও পর্যটনকেন্দ্র সম্পর্কে জানা, ভ্রমণের পরিকল্পনা করা এবং সেই অভিজ্ঞতা উপভোগ করা সম্ভব। ভবিষ্যতে পর্যটক শুধু নিজের পছন্দের ভ্রমণের কথা জানালেই Artificial Intelligence-এর সাহায্যে বাকি পরিকল্পনা তৈরি হয়ে যেতে পারে।

পর্যটকদের প্রত্যাশা বদলানোর সঙ্গে সঙ্গে পর্যটন ক্ষেত্রকেও বদলাতে হচ্ছে। ভ্রমণে সুবিধা, ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পরিষেবা এবং সহজ ডিজিটাল অভিজ্ঞতা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারতও ভ্রমণকে আরও সহজ করতে, ডিজিটাল পর্যটন প্ল্যাটফর্মকে শক্তিশালী করতে এবং প্রযুক্তি ও AI-এর ব্যবহার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এর মাধ্যমে পর্যটকদের কাছে ভারতের বিভিন্ন পর্যটনকেন্দ্রের পরিচিতি ও ভ্রমণের অভিজ্ঞতায় পরিবর্তন আনা হচ্ছে।

e-Visa : আরও সহজ হচ্ছে ভ্রমণ

e-Visa ব্যবস্থার মাধ্যমে ভারত আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণ আরও সহজ করে তুলছে। ২০১৪ সালে ৪৩টি দেশের নাগরিকদের জন্য Electronic Travel Authorisation-এর মাধ্যমে এই ব্যবস্থা শুরু হয়। পরে এর পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বর্তমানে ১৭২টি দেশের নাগরিক e-Visa-এর সুবিধা পাচ্ছেন।

৩৭টি বিমানবন্দর, ৩৮টি সমুদ্রবন্দর এবং ১৩টি স্থলবন্দর-সহ মোট ৮৮টি আন্তর্জাতিক প্রবেশপথ দিয়ে e-Visa নিয়ে ভারতে প্রবেশ করা যায়।

ভারতে এখন মোট ভিসার প্রায় ৭৮ শতাংশ ইলেকট্রনিক ভিসা হিসেবে দেওয়া হয়। e-Visa-এর প্রায় ৯৫ শতাংশ আবেদন ৭২ ঘণ্টার মধ্যে প্রক্রিয়াকরণ করা হয়। এর ফলে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভারতে ভ্রমণ আরও সহজ ও সুবিধাজনক হয়েছে।

Incredible India Digital Platform : ডিজিটাল দুনিয়ায় পর্যটনকেন্দ্র

নতুন করে সাজানো Incredible India Digital Platform ডিজিটাল পর্যটনের সুযোগ আরও বাড়িয়েছে। এই প্ল্যাটফর্মে ভারতের সংস্কৃতি, ঐতিহ্য, অ্যাডভেঞ্চার, খাবার, সুস্থতা, শিল্প ও কারুশিল্প এবং গ্রামীণ পর্যটনের বিভিন্ন অভিজ্ঞতা ভার্চুয়ালভাবে তুলে ধরা হয়েছে।

AI-ভিত্তিক এই প্ল্যাটফর্ম পর্যটকদের পছন্দ অনুযায়ী পরিষেবা দেওয়ার সুযোগ তৈরি করে। এর মধ্যে রয়েছে রিয়েল-টাইম আবহাওয়ার তথ্য, শহর ঘুরে দেখার সুযোগ এবং প্রয়োজনীয় বিভিন্ন পর্যটন পরিষেবা।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে Online Travel Agents (OTAs) এবং পর্যটন ক্ষেত্রের অন্যান্য পরিষেবা প্রদানকারীদের সঙ্গে পর্যটকদের যোগাযোগ তৈরি হয়। বিমান, হোটেল, ক্যাব ও বাস বুকিংয়ের পাশাপাশি ASI-এর সংরক্ষিত স্মৃতিসৌধের টিকিটও বুক করা যায়।

NIDHI-এর সঙ্গে এই প্ল্যাটফর্মের সংযোগের ফলে নথিভুক্ত ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টদের সম্পর্কেও তথ্য পাওয়া যায়। এর ফলে ভ্রমণের বিভিন্ন পরিষেবা একটি প্ল্যাটফর্মে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

NIDHI+ : ডিজিটাল পর্যটন ব্যবস্থা আরও শক্তিশালী

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পর্যটন পরিষেবা পাওয়া ও পরিচালনার ধরনেও পরিবর্তন আসছে। NIDHI+, অর্থাৎ National Integrated Database of Hospitality Industry, পর্যটন পরিষেবা প্রদানকারীদের নথিভুক্তি, স্বীকৃতি ও শ্রেণিবিন্যাসের জন্য একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম।
এর মাধ্যমে অনলাইনে শুরু থেকে শেষ পর্যন্ত পরিষেবা প্রক্রিয়াকরণ, একীভূত পেমেন্ট এবং স্বচ্ছ অনুমোদনের সুযোগ রয়েছে। এর ফলে ব্যবসা পরিচালনার প্রক্রিয়াও সহজ হচ্ছে।

২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত NIDHI+-তে রয়েছে :

- ৬৩,৭৪০টি থাকার ব্যবস্থা
- ৫৪টি কনভেনশন সেন্টার
- ২১৫টি খাদ্য ব্যবসা প্রতিষ্ঠান
- ১,৪৫০টি Online Travel Aggregator
- ১৫,৫৩১টি পর্যটন পরিষেবা প্রদানকারী

ভারতের পর্যটন ক্ষেত্রের জন্য আরও সংযুক্ত একটি ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলতে NIDHI+ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Google India-এর সঙ্গে অংশীদারিত্ব : পর্যটনে AI-এর ব্যবহার বাড়ানো

অংশীদারিত্বের মাধ্যমেও ভারতের ডিজিটাল পর্যটন ব্যবস্থা আরও এগিয়ে চলেছে। ২০২৬ সালের জুনে পর্যটন মন্ত্রক Google India-এর সঙ্গে একটি MoU স্বাক্ষর করেছে। ডিজিটাল প্রযুক্তি, Artificial Intelligence, তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে ভারতীয় পর্যটনের ডিজিটাল প্রচার আরও শক্তিশালী করাই এই অংশীদারিত্বের লক্ষ্য।

আন্তর্জাতিক পর্যটনের প্রবণতা, পর্যটকদের আচরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁদের অংশগ্রহণের তথ্য ব্যবহার করে তথ্যভিত্তিক পর্যটন প্রচারে সহায়তা করা হবে। একই সঙ্গে পর্যটন মন্ত্রকের আধিকারিকদের ডিজিটাল মার্কেটিং, প্রচারাভিযান পরিচালনা, কনটেন্ট তৈরি এবং AI-সহ নতুন প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বড় শহরের বাইরেও উদ্ভাবনের সুযোগ

প্রযুক্তি পর্যটন ক্ষেত্রের নতুন উদ্যোগগুলির জন্যও সুযোগ তৈরি করছে। ২০২৩ সালের ১৭ এপ্রিল পর্যন্ত ভ্রমণ ও পর্যটন ক্ষেত্রে ২৬২টি জেলার ১,৪৯৭টি DPIIT-স্বীকৃত স্টার্টআপ ছিল। এগুলির মাধ্যমে প্রায় ১৩,৯১৯ জনের কর্মসংস্থান হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, এই স্টার্টআপগুলির ৫৮ শতাংশ Tier-II ও Tier-III শহরে ছিল।

এই স্টার্টআপগুলি travel technology, online booking, homestay, গ্রামীণ ও অভিজ্ঞতাভিত্তিক পর্যটন, smart mobility এবং AI-ভিত্তিক ভ্রমণ পরিকল্পনার মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে।

উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে Highway Delite। এটি মহাসড়কের বিভিন্ন পরিষেবাকে একটি ডিজিটাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করেছে।

VilloTale homestay এবং সম্প্রদায়ভিত্তিক অভিজ্ঞতার মাধ্যমে গ্রামীণ পর্যটনকে উৎসাহ দিচ্ছে।

udChalo ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ৭০টিরও বেশি booking office-এর নেটওয়ার্কের মাধ্যমে ২৮ লক্ষেরও বেশি প্রতিরক্ষা কর্মী, প্রাক্তন সেনাকর্মী এবং তাঁদের নির্ভরশীলদের প্রযুক্তিনির্ভর ভ্রমণ পরিষেবা দিচ্ছে।

বহুভাষিক পর্যটন হেল্পলাইন : ২৪ ঘণ্টা সহায়তা

দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের সহায়তার জন্য পর্যটন মন্ত্রক ২৪×৭ টোল-ফ্রি বহুভাষিক Tourist Helpline পরিচালনা করে। 1800111363 অথবা 1363 নম্বরে এই পরিষেবা পাওয়া যায়।

আরবি, ফরাসি, জার্মান, ইতালীয়, জাপানি, কোরিয়ান, চিনা, পর্তুগিজ, রুশ ও স্প্যানিশ-সহ ১২টি আন্তর্জাতিক ভাষায় ভ্রমণ সংক্রান্ত তথ্য দেওয়া হয়। কোনও পর্যটক সমস্যায় পড়লে এই পরিষেবা সহায়তা করে এবং প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়।

ভারতের বৈচিত্র্যময় পর্যটন ক্ষেত্র

ভারতের পর্যটনের সবচেয়ে বড় শক্তি হল এর বৈচিত্র্য। তীর্থ ও ঐতিহ্যবাহী পর্যটন থেকে সুস্থতা, বন্যপ্রাণী, গ্রামীণ অভিজ্ঞতা এবং ব্যবসায়িক অনুষ্ঠান পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই ভ্রমণের আলাদা আকর্ষণ রয়েছে। এই বৈচিত্র্যের ফলে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র, স্থানীয় সম্প্রদায় এবং পর্যটন ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে।

আধ্যাত্মিক ও তীর্থ পর্যটন

হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মের সঙ্গে যুক্ত বিশ্বের গুরুত্বপূর্ণ বহু তীর্থ ও আধ্যাত্মিক স্থান ভারতে রয়েছে।

অযোধ্যা, কাশী, বোধগয়া, অমৃতসর, তিরুপতি ও পুরীর মতো পর্যটনকেন্দ্রে ভারত এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রী ও পর্যটকরা আসেন।

PRASHAD এবং Swadesh Darshan-এর মতো সরকারি উদ্যোগের মাধ্যমে ধর্মীয় পর্যটনকেন্দ্রগুলিতে পরিকাঠামো ও পর্যটকদের জন্য প্রয়োজনীয় পরিষেবার উন্নয়নে সহায়তা করা হচ্ছে।

বৌদ্ধ পর্যটন ও সাংস্কৃতিক সংযোগ

ভারতের বৌদ্ধ ঐতিহ্য এশিয়ার বিভিন্ন দেশের মানুষের সঙ্গে ভারতের গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্কের পরিচয় বহন করে। বিহারের বোধগয়া, উত্তরপ্রদেশের সারনাথ ও কুশীনগর-সহ বুদ্ধের জীবনের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থান ভারতের বৌদ্ধ পর্যটনের গুরুত্বপূর্ণ অংশ।

এই পর্যটনকেন্দ্রগুলি ভারতের সঙ্গে এশিয়ার বৃহত্তর বৌদ্ধ বিশ্বের দীর্ঘদিনের ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্কেরও পরিচয় দেয়।

ঐতিহ্য ও সাংস্কৃতিক পর্যটন

ভারতের ঐতিহ্য দুর্গ, প্রাসাদ, মন্দির, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, জাদুঘর এবং ঐতিহাসিক শহরগুলির মধ্যে প্রতিফলিত হয়।

তবে ভারতের সাংস্কৃতিক আকর্ষণ শুধু ঐতিহাসিক স্থাপনার মধ্যে সীমাবদ্ধ নয়। শাস্ত্রীয় নৃত্য ও সংগীত, উৎসব, হস্তশিল্প এবং বিভিন্ন অঞ্চলের খাবারের মাধ্যমে পর্যটকরা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা জীবন্ত ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।

সুস্থতা, যোগ ও চিকিৎসা পর্যটন

যোগ, আয়ুর্বেদ এবং অন্যান্য প্রাচীন চিকিৎসা ব্যবস্থার দীর্ঘ ঐতিহ্য ভারতের সুস্থতা পর্যটনের একটি বিশেষ পরিচয় তৈরি করেছে।

এর সঙ্গে আধুনিক স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা ব্যবস্থারও সংযোগ রয়েছে। এর ফলে সুস্থতা, রোগ প্রতিরোধমূলক পরিচর্যা এবং চিকিৎসার জন্য ভারতে আসা পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ তৈরি হচ্ছে।

পরিবেশবান্ধব পর্যটন ও বন্যপ্রাণী পর্যটন

ভারতের বৈচিত্র্যময় প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণী সাফারি, পাখি দেখা, ট্রেকিং এবং প্রকৃতির পথে হাঁটার মতো বিভিন্ন অভিজ্ঞতার সুযোগ রয়েছে।

জাতীয় উদ্যান, ব্যাঘ্র প্রকল্প, জলাভূমি, ম্যানগ্রোভ, বনাঞ্চল এবং হিমালয়ের প্রাকৃতিক পরিবেশ মানুষকে প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ দেয়। একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণেও সহায়তা করে।

দায়িত্বশীল পর্যটনের মাধ্যমে এই পর্যটনকেন্দ্রগুলির আশপাশের স্থানীয় মানুষের জন্য জীবিকার নতুন সুযোগও তৈরি হতে পারে।

গ্রামীণ, হোমস্টে ও সম্প্রদায়ভিত্তিক পর্যটন

পর্যটনের পরিধি এখন প্রচলিত পর্যটনকেন্দ্রের বাইরেও বাড়ছে। হোমস্টে, গ্রামীণ জীবনযাত্রার অভিজ্ঞতা, স্থানীয় খাবার, হস্তশিল্প, কৃষিকাজ এবং স্থানীয় মানুষের উদ্যোগে পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পর্যটকরা স্থানীয় জীবনের আরও কাছাকাছি পৌঁছতে পারেন। এর মাধ্যমে গ্রামীণ পরিবার, কারিগর এবং স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য অতিরিক্ত আয়ের সুযোগও তৈরি হতে পারে।

পর্যটন মন্ত্রক গ্রামীণ ও জনজাতি এলাকায় হোমস্টে ব্যবস্থাকে উৎসাহ দিতে বিভিন্ন উদ্যোগও নিয়েছে।

উপকূলীয়, ক্রুজ ও অভিজ্ঞতাভিত্তিক পর্যটন

ভারতের উপকূল ও অভ্যন্তরীণ জলপথ পর্যটনের নতুন সুযোগ তৈরি করছে। সমুদ্রপথে ক্রুজ পর্যটকের সংখ্যা ২০১৪-১৫ সালের ১.০৮ লক্ষ থেকে বেড়ে ২০২৫-২৬ সালে ৪.৬২ লক্ষ হয়েছে। বৃদ্ধি ৩২৮ শতাংশ।

বিশাখাপত্তনম, মুম্বই ও চেন্নাইয়ের আন্তর্জাতিক ক্রুজ টার্মিনালগুলির আধুনিকীকরণ করে সেগুলি পরিষেবায় আনা হয়েছে। পুদুচেরিকে যুক্ত করে East Coast Cruise Circuit-এর পরিধিও বাড়ানো হয়েছে।

প্রযুক্তির ব্যবহারে ক্রুজ ভ্রমণের অভিজ্ঞতাও আরও সহজ হচ্ছে। QR-ভিত্তিক অভিবাসন ছাড়পত্র ব্যবস্থার ফলে প্রতি যাত্রীর অভিবাসন প্রক্রিয়ায় সময় এখন প্রায় ৩০ সেকেন্ডে নেমে এসেছে। ডিজিটাল কাস্টমস ব্যবস্থা এবং e-Group Visit Visa-ও আন্তর্জাতিক ক্রুজ যাত্রীদের দলবদ্ধভাবে ভারতে প্রবেশ আরও সহজ করছে।

লাইটহাউস পর্যটন

লাইটহাউস দীর্ঘদিন ধরে Marine Aids to Navigation হিসেবে কাজ করে আসছে। সমুদ্রপথে নিরাপদ ও সুষ্ঠু নৌচলাচল নিশ্চিত করতে এগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখন এগুলিকে বিশেষ ধরনের পর্যটনকেন্দ্র হিসেবেও গড়ে তোলা হচ্ছে।

Marine Aids to Navigation Act, 2021-এর ২৩ নম্বর ধারার অধীনে সরকার লাইটহাউসগুলিকে শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনের কাজে ব্যবহারের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে ভারতের সামুদ্রিক ঐতিহ্য সংরক্ষণের উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

চেন্নাই, মহাবলীপুরম, আলাপ্পুঝা, কান্নুর, মুত্তম, দ্বারকা ও গোপনাথের লাইটহাউস মিউজিয়ামগুলিতে লাইটহাউস প্রযুক্তির বিবর্তন এবং ভারতের সামুদ্রিক ইতিহাস তুলে ধরা হয়েছে।

দেশজুড়ে ৭৫টি লাইটহাউসে পর্যটকদের জন্য বিভিন্ন পরিষেবা গড়ে তোলা হয়েছে। এর ফলে এগুলির ঐতিহাসিক ও স্থাপত্যগত গুরুত্ব সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের জন্যও উন্মুক্ত করা হচ্ছে।

MICE পর্যটন: ব্যবসায়িক অনুষ্ঠানের পরিকাঠামো গড়ে তোলা

Meetings, Incentives, Conferences and Exhibitions বা MICE পর্যটন ভারতের পর্যটন কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ক্ষেত্রের উন্নয়নের জন্য পর্যটন মন্ত্রক National Strategy and Roadmap for the MICE Industry তৈরি করেছে।

ভারত মণ্ডপম, দিল্লির যশোভূমি এবং মুম্বইয়ের Jio World Centre-এর মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রের মাধ্যমে ভারত MICE পর্যটনের পরিকাঠামো আরও শক্তিশালী করছে।

বিশেষ করে দক্ষিণ ভারতের শহরগুলিকে গুরুত্ব দিয়ে অন্তত ১০টি ভারতীয় শহরকে আন্তর্জাতিক MICE পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা চিহ্নিত করেছে সরকার।

আন্তর্জাতিক MICE ক্ষেত্রের পরিসর ২০৩০ সালের মধ্যে ৮৭০ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ১.৪ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি হতে পারে। বর্তমানে এই আন্তর্জাতিক বাজারে ভারতের অংশ প্রায় ৫ শতাংশ। এই বাড়তে থাকা বাজারে ভারতের অংশগ্রহণ আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

পরিকাঠামোভিত্তিক পর্যটনকেন্দ্রের উন্নয়ন

ভারতে পর্যটন উন্নয়নের ক্ষেত্রে এখন আলাদা আলাদা পর্যটন আকর্ষণ তৈরির পরিবর্তে সমন্বিত পর্যটনকেন্দ্রিক ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Swadesh Darshan 2.0-এর অধীনে পর্যটন মন্ত্রক পর্যটনকেন্দ্র এবং পর্যটকদের কথা মাথায় রেখে সুস্থায়ী ও দায়িত্বশীল পর্যটন, পর্যটনের অভিজ্ঞতা এবং পর্যটকদের জন্য প্রয়োজনীয় পরিষেবার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে।

যোগাযোগ ব্যবস্থাও এই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশ। এখনও পর্যন্ত 95টি বিমানবন্দরকে যুক্ত করে 687টি RCS UDAN রুট পরিষেবায় এসেছে।

২০২৬-২৭ থেকে ২০৩৫-৩৬ সময়কালের জন্য Modified UDAN প্রকল্পে ২৮,৮৪০ কোটি টাকা বরাদ্দ অনুমোদিত হয়েছে। এর আওতায় ১০০টি বিমানবন্দর এবং ২০০টি আধুনিক হেলিপ্যাড তৈরির পরিকল্পনা রয়েছে।

বিশেষ করে পর্যটনের সুযোগ কম থাকা এলাকায় পর্যটনকেন্দ্রগুলিতে আঞ্চলিক ও শেষ প্রান্তের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করাই এই উদ্যোগগুলির লক্ষ্য।

এই উদ্যোগগুলির মাধ্যমে ভারতের পর্যটন মানচিত্র আরও বিস্তৃত হচ্ছে। আরও বেশি পর্যটনকেন্দ্র যোগাযোগ ব্যবস্থার আওতায় আসছে, নতুন পর্যটন অভিজ্ঞতা তৈরি হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পর্যটনের সুযোগ পৌঁছে যাচ্ছে।

পর্যটন বাড়াতে সরকারি উদ্যোগ

Swadesh Darshan প্রকল্প

পর্যটন মন্ত্রক ২০১৪-১৫ সালে Swadesh Darshan প্রকল্প শুরু করে। দেশের বিভিন্ন প্রান্তে নির্দিষ্ট ভাবনার ভিত্তিতে পর্যটন সার্কিটের উন্নয়ন এই প্রকল্পের লক্ষ্য।

এই প্রকল্পের অধীনে ১৫টি পর্যটন সার্কিটে মোট ৫,২৯৫.২৪ কোটি টাকার বেশি বিনিয়োগে ৭৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে ৭৫টি প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে।

Buddhist, Coastal, Desert, Eco, Himalayan, North East, Ramayana, Rural, Spiritual, Tribal-সহ বিভিন্ন পর্যটন সার্কিটে পরিকাঠামো উন্নয়নে এই প্রকল্প সহায়তা করেছে।

এর পরবর্তী পর্যায় Swadesh Darshan 2.0-তে পর্যটনকেন্দ্রিক পদ্ধতি গ্রহণ করা হয়েছে। সুস্থায়ী ও অভিজ্ঞতাভিত্তিক পর্যটনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। উন্নত পরিকল্পনা, পরিকাঠামো এবং পর্যটকদের অভিজ্ঞতার উন্নতির মাধ্যমে পর্যটনকেন্দ্রের বিকাশে ২,২০৭.০৮ কোটি টাকা মূল্যের ৫৩টি প্রকল্প অনুমোদিত হয়েছে।

Challenge Based Destination Development (CBDD)

Challenge Based Destination Development (CBDD) হল Swadesh Darshan 2.0-এর একটি উপ-প্রকল্প।

এর লক্ষ্য হল পর্যটনকেন্দ্রগুলির সামগ্রিক উন্নয়ন, পর্যটকদের অভিজ্ঞতার উন্নতি এবং সুস্থায়ী ও দায়িত্বশীল পর্যটনকে উৎসাহ দেওয়া।

এখন পর্যন্ত পর্যটনের উচ্চ সম্ভাবনাময় বিভিন্ন পর্যটনকেন্দ্রের জন্য ৬৮৭.৯৯ কোটি টাকা মূল্যের ৩৭টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে আধ্যাত্মিক ও পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্রও রয়েছে।

PRASHAD প্রকল্প

Pilgrimage Rejuvenation and Spiritual, Heritage Augmentation Drive (PRASHAD) ২০১৪-১৫ সালে নির্দিষ্ট তীর্থ ও ঐতিহ্যবাহী পর্যটনকেন্দ্রে পর্যটন পরিকাঠামোর উন্নয়নের জন্য শুরু হয়।

এই প্রকল্পের মাধ্যমে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পর্যটকদের জন্য পরিষেবা, যোগাযোগ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং স্থানীয় মানুষের জীবিকার সুযোগ তৈরির উপর গুরুত্ব দেওয়া হয়।

প্রকল্পটি শুরু হওয়ার পর থেকে পর্যটন মন্ত্রক PRASHAD-এর অধীনে ১,৭২৬.১৮ কোটি টাকা মূল্যের ৫৪টি প্রকল্পের অনুমোদন দিয়েছে।

পর্যটনকেন্দ্রগুলিতে Tourist Facilitation Centre, Sound and Light Show, পার্কিং ব্যবস্থা, ঘাট, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা, সৌর প্যানেল এবং CCTV বসানোর মতো বিভিন্ন উদ্যোগে এই প্রকল্প সহায়তা করেছে। এর ফলে পর্যটকদের অভিজ্ঞতা, সুস্থায়িত্ব ও নিরাপত্তা আরও উন্নত হচ্ছে।

Special Assistance to States for Capital Investment (SASCI)

SASCI প্রকল্পের মাধ্যমে পর্যটনকেন্দ্রগুলিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। উন্নত পর্যটন পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটকদের জন্য প্রয়োজনীয় পরিষেবার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসংস্থান তৈরি এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করাও এই প্রকল্পের লক্ষ্য।

এই প্রকল্পের অধীনে ২৩টি রাজ্যে ৪০টি প্রকল্প অনুমোদিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ৩,২৯৫.৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এর সম্পূর্ণ অর্থ কেন্দ্রীয় সরকার দিয়েছে।

২০২৫-২৬ অর্থবর্ষে সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, SASCI ২০২৪-২৫-এর Part III-এর অধীনে অর্থ না পাওয়া যোগ্য রাজ্যগুলি Part II-এর অধীনে পর্যটন প্রকল্পের জন্য সর্বাধিক ২৫০ কোটি টাকা পেতে পারে।

এই ব্যবস্থার অধীনে নাগাল্যান্ড, মিজোরাম এবং হিমাচল প্রদেশকে পর্যটন প্রকল্পের জন্য ২৫০ কোটি টাকা করে অনুমোদন ও অর্থ বরাদ্দ করা হয়েছে।

পর্যটনের পিছনে থাকা মানুষের দক্ষতায় বিনিয়োগ

পর্যটকদের পরিষেবা দেওয়ার সঙ্গে যুক্ত মানুষের দক্ষতা বাড়ানোর মাধ্যমে ভারতের পর্যটন ক্ষেত্র আরও শক্তিশালী হচ্ছে। Capacity Building for Service Providers (CBSP) প্রকল্পের অধীনে পর্যটন মন্ত্রক দক্ষতা উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং নতুন দক্ষতা অর্জনের জন্য স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেয়। স্থানীয় সম্প্রদায়, জনজাতি এলাকা এবং সুবিধাবঞ্চিত পরিবারের যুবকরাও এই প্রশিক্ষণের আওতায় রয়েছেন। এই প্রকল্পের অধীনে Hunar Se Rozgar Tak-ও বাস্তবায়িত হচ্ছে। সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে রয়েছে Institute of Hotel Management, Food Craft Institute এবং Indian Culinary Institute। ২০২৫ সালে Quality Council of India-এর মূল্যায়ন অনুযায়ী, ২০২০-২১ থেকে ২০২৪-২৫ অর্থবর্ষের মধ্যে CBSP-এর মাধ্যমে ১.৬৮ লক্ষেরও বেশি মানুষ প্রশিক্ষণ পেয়েছেন। তাঁদের মধ্যে ৩৬,০০০-এরও বেশি মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। Paryatan Mitra/Paryatan Didi উদ্যোগটি ২০২৪ সালে শুরু হয়। এর মাধ্যমে স্থানীয় পরিষেবা প্রদানকারীদের আতিথেয়তা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং সুস্থায়ী পর্যটন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এখনও পর্যন্ত প্রায় ৪,৩৮২ জন প্রশিক্ষণ পেয়েছেন। এই প্রশিক্ষণের আওতায় ক্যাব ও অটোচালক, পরিবহণ কর্মী, হোটেল ও রেস্তোরাঁর কর্মী, হোমস্টে মালিক, গাইড, পুলিশকর্মী, রাস্তার বিক্রেতা, দোকানদার এবং পড়ুয়ারা রয়েছেন। মহিলা ও প্রান্তিক সম্প্রদায়ের মানুষকেও এই উদ্যোগের আওতায় রাখা হয়েছে।
শিল্পক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী CBSP-এর প্রশিক্ষণ পাঠ্যক্রমেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন নতুন পর্যটনকেন্দ্রকেও এর আওতায় যুক্ত করা হচ্ছে। ২১টি Central Institute of Hotel Management এবং আতিথেয়তা ক্ষেত্রের ৮টি শীর্ষস্থানীয় সংস্থার সঙ্গে অংশীদারিত্ব পেশাগত প্রশিক্ষণকে আরও শক্তিশালী করছে।


পরবর্তী গন্তব্য ডিজিটাল

পর্যটনের ভবিষ্যৎ শুধু প্রযুক্তির উপর নির্ভর করবে না। প্রযুক্তিকে কতটা কার্যকরভাবে ব্যবহার করে ভ্রমণকে আরও ব্যক্তিগতকেন্দ্রিক, পর্যটনকেন্দ্রগুলিকে আরও সুস্থায়ী, ব্যবসাকে আরও প্রতিযোগিতামূলক এবং পর্যটনকে সকলের জন্য আরও সহজলভ্য করা যায়, তার উপরও গুরুত্ব থাকবে। বিশ্ব পর্যটন দিবস ২০২৬-এর ভাবনা এই পরিবর্তনশীল পর্যটন ব্যবস্থারই প্রতিফলন। পর্যটনের অভিজ্ঞতায় Technology, Data এবং Artificial Intelligence ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারতের সম্প্রসারিত ডিজিটাল প্ল্যাটফর্ম, AI-ভিত্তিক পরিষেবা, পর্যটনকেন্দ্রের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং দক্ষতা বৃদ্ধির উদ্যোগ আরও সহজ ও সংযুক্ত পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করছে। ভারত যখন পর্যটনের এই ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে, তখন পরবর্তী গন্তব্য শুধু ডিজিটাল নয়। এটি হবে সকলের জন্য সুযোগসম্পন্ন, সুস্থায়ী, মানুষকেন্দ্রিক এবং বিশ্বমানের পর্যটন ব্যবস্থা।

তথ্যসূত্র

Ministry of Tourism

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2238965&reg=3&lang=1

https://www.pib.gov.in/newsite/archiveContent.aspx?lang=2&reg=48&relid=290678&

https://sansad.in/getFile/annex/271/AU1415_IsY7tu.pdf?source=pqars

https://nidhi.tourism.gov.in/home/

https://sansad.in/getFile/annex/271/AU630_f8JTnR.pdf?source=pqars

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292601&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171731&reg=48&lang=2

https://sansad.in/getFile/lsapps/loksabhaquestions/annex/188/AU3612_CschGg.pdf?source=lsapps

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299072&reg=1&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113287&reg=3&lang=2

https://www.incredibleindia.gov.in/en/festivals-and-events/telangana/world-tourism-day

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297248&reg=48&lang=2

https://sansad.in/getFile/lsapps/loksabhaquestions/annex/188/AU3233_R4EsOl.pdf?source=lsapps

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2302067&reg=3&lang=1

Embassy of India

https://www.eoidjibouti.gov.in/page/tourist-helpline-by-india/

Ministry of Home Affairs

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297227&reg=48&lang=2

Ministry of Civil Aviation

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2245099&lang=1&reg=1&utm
https://sansad.in/getFile/loksabhaquestions/annex/185/AS76_zHwlre.pdf?source=pqals&utm

https://www.pib.gov.in/newsite/erelcontent.aspx?lang=2&reg=48&relid=295100&utm

Delhi Development Authority

https://x.com/official_dda/status/2101267875516363224

World Bank

https://www.worldbank.org/ext/en/topic/tourism

UN Tourism

https://www.untourism.int/world-tourism-day-2026

https://pre-webunwto.s3.eu-west-1.amazonaws.com/s3fs-public/2026-07/WTD2026_Concept%20Note_EN.pdf?VersionId=pTOzM9q85HxXgEa8r8K1EC3EzEU0g4SB

PIB Backgrounder

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171731&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2292601&reg=48&lang=2

Click here to see pdf

 


SSS/AS
*****

(Explainer ID: 160206) आगंतुक पटल : 3
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Kannada , Malayalam