• Sitemap
  • Advance Search
Infrastructure

ভারত মেরিটাইম ইন্স্যুরেন্স পুল

ভারতের সমুদ্রকেন্দ্রিক সার্বভৌমত্বকে শক্তিশালী করা

Posted On: 27 SEP 2026 11:40AM

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

 

ভারত সমুদ্রপথে বাণিজ্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশের অধিকাংশ পণ্য ও জ্বালানি সরবরাহ সমুদ্রপথে পরিবহণ করা হয়। Bharat Maritime Insurance Pool (BMIP) ভারতীয় পতাকাবাহী জাহাজ, ভারতীয় সংস্থার মালিকানাধীন, পরিচালিত বা নিয়ন্ত্রিত জাহাজ এবং ভারতমুখী বা ভারত থেকে যাত্রা করা পণ্যবাহী জাহাজের Hull & Machinery ঝুঁকির জন্য সমুদ্র সংক্রান্ত বিমা প্রদান করে। এ বছর মে মাসেই এটি শুরু হয়। এর বিমা অন্তর্ভুক্তির পরিমাণ ১৩,৯০৬.৫০ কোটি টাকা, অর্থাৎ ১.৫ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত। এটি Hull, Cargo, Protection and Indemnity (P&I) এবং War risks-এর জন্য দেশীয় বিমা অন্তর্ভুক্তি প্রদান করে। BMIP বিদেশী বিমা সংস্থার উপর নির্ভরতা কমায় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বড় ধরনের বিপর্যয়ের সময় সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন বিমা কভারেজ নিশ্চিত করে। দেশীয় বিমা সংস্থাগুলি পলিসি জারি করে। সদস্যদের প্রতিশ্রুত সক্ষমতার অনুপাতে সমস্ত সদস্য সম্মিলিতভাবে ঝুঁকির পুনর্বিমা করেন। মোট ১০০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত দাবি সঞ্চিত তহবিল থেকে মেটানো হয়। এর চেয়ে বড় দাবির ক্ষেত্রে সার্বভৌম গ্যারান্টি ব্যবহার করা হয়। শুরু হওয়ার পর থেকে BMIP উপকূলীয় জাহাজের জন্য War-risk এবং P&I পলিসি জারি করেছে, প্রিমিয়াম কমিয়েছে এবং ভারতের সামুদ্রিক সার্বভৌমত্ব আরও শক্তিশালী করেছে।

সারসংক্ষেপ

ভারত বিশ্বের শীর্ষস্থানীয় বাণিজ্যিক দেশগুলির অন্যতম। দেশের বাণিজ্যের অধিকাংশই সমুদ্র পথে পরিচালিত হয়। ভারতের কাছে সমুদ্র শুধু পরিবহণের মাধ্যম নয়। এটি বাণিজ্যের মেরুদণ্ড। দেশের অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে এটি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে এবং অর্থনৈতিক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যায়। অপরিশোধিত তেল আমদানি থেকে পণ্য রফতানি, ভারতের অর্থনীতির প্রায় প্রতিটি ক্ষেত্রের ভিত্তি সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থা। উপকূলীয় জাহাজ চলাচল এবং অভ্যন্তরীণ জলপথ এই গুরুত্বপূর্ণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে। এর ফলে, বাণিজ্যে স্থিতিস্থাপকতা ও দক্ষতা বৃদ্ধি পায়।

ভারতের সমুদ্রকেন্দ্রিক বাণিজ্য সম্প্রসারিত হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ সমুদ্রকেন্দ্রিক বিমা পরিষেবার ক্ষেত্রে এখনও বিদেশী পরিষেবা প্রদানকারীদের উপর ব্যাপক নির্ভরতা রয়েছে। এর ফলে, Protection and Indemnity (P&I) প্রিমিয়াম বাবদ প্রতি বছর ৪৫ থেকে ৬০ মিলিয়ন মার্কিন ডলার বিদেশে চলে যায়। বিদেশে সামুদ্রিক বিমার জন্য অতিরিক্ত অর্থপ্রদানের বিষয়টিও রয়েছে।

ভারতের সমুদ্র ক্ষেত্র: সমুদ্রনির্ভর এক দেশ

ভারতে ১২টি প্রধান বন্দর এবং ২১৭টি অপ্রধান বন্দর রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে এই বন্দরগুলির মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য পরিবহণ করা হয়। ২০২৫-২৬ সালে ভারতের প্রধান ও অপ্রধান বন্দরগুলি ১,৬৬৮ মিলিয়ন মেট্রিক টন পণ্য পরিবহণ করেছে। অর্থনৈতিক বৃদ্ধি এবং বাণিজ্যের সম্প্রসারণের সঙ্গে এই পরিমাণ আরও বাড়ছে।

ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য প্রায় ১১,০৯৮ কিলোমিটার। এটি বিশ্বের দীর্ঘতম উপকূলরেখাগুলির অন্যতম। এই উপকূলরেখায় প্রাকৃতিক বন্দর এবং বন্দর স্থাপনের বিভিন্ন স্থান রয়েছে।

ভারতের Exclusive Economic Zone-এর পরিমাণ ২৪ লক্ষ বর্গকিলোমিটার। এর মাধ্যমে সামুদ্রিক সম্পদ ও মৎস্য আহরণ কার্যক্রমের উপর ভারতের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

অভ্যন্তরীণ জলপথের দৈর্ঘ্য ১৪,৫০০ কিলোমিটারের বেশি। নদী, খাল এবং ব্যাকওয়াটারের মাধ্যমে ব্যয়সাশ্রয়ী পণ্য পরিবহণের সুযোগ রয়েছে।

উপকূলবর্তী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সমুদ্রের সঙ্গে যুক্ত। এর ফলে, জনসংখ্যা এবং শিল্প সমুদ্রকেন্দ্রিক বাণিজ্যের সুবিধা গ্রহণের সুযোগ পায়।

সমুদ্রকেন্দ্রিক জীবিকা ৩ কোটিরও বেশি মানুষকে সহায়তা করে। তাঁদের মধ্যে রয়েছেন মৎস্যজীবী, বন্দরকর্মী, নাবিক এবং জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা।

কেন ভারতের BMI Pool প্রয়োজন

এ বছরের মাঝামাঝি সময়ে ভারতীয় পতাকাবাহী জাহাজের সংখ্যা বেড়ে ১,৬০৯ হয়েছে। মোট টনেজ ১৪.৩৩ মিলিয়ন GT। ২০১৫ সালের তুলনায় টনেজ প্রায় ৩৬ শতাংশ বেড়েছে। ভারতের বাণিজ্যিক মূল্যের ৯৫ শতাংশ এবং বাণিজ্যের পরিমাণের ৭০ শতাংশ সামুদ্রিক পথে পরিবহণ করা হয়।

সামুদ্রিক বিমা: অদৃশ্য গুরুত্বপূর্ণ সহায়ক

আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সমুদ্র সংক্রান্ত বিমা বাধ্যতামূলক। Hull and Machinery পলিসি জাহাজকে সুরক্ষা দেয়। Cargo insurance পণ্যকে সুরক্ষা দেয়। Protection and Indemnity (P&I) বিমা দূষণ বা নাবিকের আহত হওয়ার মতো দায়বদ্ধতার ক্ষেত্রে সুরক্ষা দেয়। War Risk insurance জলদস্যুতা ও সংঘাতের ঝুঁকি থেকে সুরক্ষা দেয়। এই সমস্ত বিমা ব্যবস্থা মিলিয়ে ভারতের জাহাজ পরিবহণ অর্থনীতিতে বিমাকে আইনি ও বাণিজ্যিক প্রয়োজনীয়তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিদেশী P&I Club-এর উপর অতিরিক্ত নির্ভরতা

International Group of Protection and Indemnity Clubs-এ ১৩টি প্রধান ক্লাব রয়েছে। সম্মিলিতভাবে তারা বিশ্বের প্রায় ৯০ শতাংশ বড় জাহাজকে পণ্য হারানো, দূষণ, সংঘর্ষ এবং নাবিক আহত হওয়ার মতো ঝুঁকির বিরুদ্ধে বিমা সুরক্ষা দেয়।

ভারত বিমা পরিষেবার সম্পূর্ণ ব্যবস্থার ক্ষেত্রে বিদেশী বিমা সংস্থার উপর নির্ভরশীল ছিল। ভারতীয় জাহাজ মালিকরা প্রায় সম্পূর্ণভাবে ১৩টি আন্তর্জাতিক P&I Club-এর উপর নির্ভর করেন। এই ক্লাবগুলির অধিকাংশের সদর দফতর পশ্চিমের দেশগুলিতে। এই নির্ভরতার ফলে হঠাৎ বিমা অন্তর্ভুক্তি প্রত্যাহার অথবা রাজনৈতিক প্রভাবযুক্ত সিদ্ধান্তের ক্ষেত্রে ভারতের ঝুঁকি তৈরি হয়। এর ফলে, একটি দেশীয় বিকল্পের গুরুত্ব আরও স্পষ্ট হয়।

ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং বাণিজ্যে বিঘ্ন

লোহিত সাগর অঞ্চলের সংঘাত এবং হরমুজ প্রণালীর কাছে উত্তেজনার কারণে, গুরুত্বপূর্ণ বাণিজ্যপথে বিঘ্ন ঘটেছে। ভারতের অপরিশোধিত তেলের একটি বড় অংশ সমুদ্রপথে আমদানি হয়। ফলে, নিরবচ্ছিন্ন বিমা অন্তর্ভুক্তি ভারতের জ্বালানি নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। এই সময় বিদেশী বিমা সংস্থাগুলি বিমার প্রিমিয়াম বাড়িয়েছে অথবা কভারেজ প্রদান বন্ধ করেছে। এর ফলে জাহাজ মালিকদের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশীয় সুরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তাও তাই আরও বেড়েছে।

দেশীয় দক্ষতার অভাব

আগে সমুদ্রকেন্দ্রিক বিমার ঝুঁকি মূল্যায়ন এবং দাবি ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারতে পর্যাপ্ত প্রাতিষ্ঠানিক দক্ষতা ছিল না। BMIP দেশেই এই দক্ষতা গড়ে তুলছে। এর মাধ্যমে আন্তর্জাতিক মানের একটি দেশীয় বিমা ক্ষেত্র তৈরির ভিত্তি তৈরি হচ্ছে। লন্ডন বা সুইজারল্যান্ডের মতো বিদেশী কেন্দ্রের উপর নির্ভরতাও কমছে।

BMI Pool: কাঠামো, ব্যবস্থা ও অন্তর্ভুক্তি

এই পুল বাণিজ্যপথে জাহাজ ও পণ্যকে সুরক্ষিত রাখতে সমুদ্র সংক্রান্ত বিমা আওতাভুক্তি প্রদান করে। বড় সামুদ্রিক ঝুঁকি পরিচালনার জন্য এটি বিভিন্ন বিমা সংস্থার সম্মিলিত অংশগ্রহণ এবং নির্দিষ্ট প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে কাজ করে।

সার্বভৌম গ্যারান্টি: সরকারের ১২,৯৮০ কোটি টাকা, অর্থাৎ ১.৪ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা আর্থিক সক্ষমতা নিশ্চিত করে। বড় ধরনের বিপর্যয়জনিত ক্ষতির ক্ষেত্রেও এই গ্যারান্টি আর্থিক দায় পূরণে সহায়তা করে।

আন্ডাররাইটিং সক্ষমতা: পুল ১৩,৯০৬.৫ কোটি টাকা, অর্থাৎ ১.৫ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ঝুঁকির বিমা করতে পারে। সার্বভৌম গ্যারান্টির সহায়তা থাকায় বড় সামুদ্রিক ক্ষতি কভার করার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

ঝুঁকির পরিসর: Hull & Machinery, Cargo, Protection & Indemnity (P&I) এবং War Risk অন্তর্ভুক্ত রয়েছে।

জাহাজের যোগ্যতা: ভারতীয় পতাকাবাহী জাহাজ, ভারতীয় সংস্থার মালিকানাধীন, পরিচালিত বা নিয়ন্ত্রিত জাহাজ এবং ভারতমুখী বা ভারত থেকে যাত্রা করা পণ্যবাহী জাহাজ এই কভারেজের আওতায় আসতে পারে।

মেয়াদ: এর মেয়াদ ১০ বছর। প্রয়োজনে তা ১৫ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে।

যৌথভাবে পলিসি জারি: পুলের সদস্য দেশীয় বিমা সংস্থাগুলি তাদের সম্মিলিত আন্ডাররাইটিং সক্ষমতা ব্যবহার করে পলিসি জারি করবে। এই পলিসির আওতায় থাকা ঝুঁকির পুনর্বিমা পুলের সমস্ত সদস্য সম্মিলিতভাবে করবে। প্রত্যেক সদস্য যে পরিমাণ সক্ষমতার প্রতিশ্রুতি দিয়েছে, সেই অনুপাতে ঝুঁকি ভাগ করা হবে।

দাবি ব্যবস্থাপনা: মোট ১০০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত দাবি সঞ্চিত তহবিল এবং পুনর্বিমা থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে মেটানো হবে। বড় দাবির ক্ষেত্রে পুলের সঞ্চিত তহবিল সম্পূর্ণ শেষ হওয়ার পরেই সার্বভৌম গ্যারান্টি কার্যকর হবে।

প্রশাসন: General Insurance Corporation of India পুলের প্রশাসক হিসাবে কাজ করবে। এটি দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে, কার্যসম্পাদনের প্রতিবেদন জমা দেবে এবং পুলের দক্ষ পরিচালনায় সহায়তা করবে।

পরিচালন ব্যবস্থা: একটি Governing Body পুলের কার্যক্রম তদারকি ও নিয়ন্ত্রণ করবে। নিয়ম মেনে কাজ করা এবং সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করাও এর দায়িত্ব।

আন্ডাররাইটিং ব্যবস্থাপনা: একটি Underwriting Committee ঝুঁকির যথাযথ ও ধারাবাহিক মূল্যায়ন নিশ্চিত করবে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদী আর্থিক স্থায়িত্ব বজায় রাখতে সহায়তা করা হবে।

অন্তর্ভুক্তির ধরন ও পরিধি

BMIP সামুদ্রিক ঝুঁকির সম্পূর্ণ পরিসরে বিস্তৃত অন্তর্ভুক্তি দেওয়ার জন্য তৈরি হয়েছে। ভারতীয় বাণিজ্যের সঙ্গে যুক্ত কোনও জাহাজ বা পণ্যকে দেশীয় বিমা সুরক্ষা থেকে বঞ্চিত না রাখাই এর লক্ষ্য। জাহাজটি যে পথে চলবে বা ঝুঁকির ধরন যাই হোক, এই সুরক্ষা প্রযোজ্য হবে।

Hull and Machinery War coverage: জাহাজের Hull বা মূল কাঠামো, জাহাজ চালানোর জন্য ব্যবহৃত propulsion system বা যন্ত্রপাতি এবং স্থাপিত সরঞ্জামের ক্ষতির বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে। এর ফলে, ভারতের বাণিজ্যিক জাহাজ বহরের মূলধনী মূল্য সুরক্ষিত থাকে এবং দেশীয় বিমার আওতায় থাকে।

Cargo War coverage: আন্তর্জাতিক সমুদ্রপথে পরিবহণ করা পণ্য হারানো বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থেকে সুরক্ষা দেয়। উচ্চ ঝুঁকিপূর্ণ বা সংঘাতপ্রবণ সামুদ্রিক বাণিজ্যপথের ক্ষেত্রেও ভারতীয় রফতানিকারক ও আমদানিকারকরা এই সুবিধা পান।

Protection and Indemnity coverage: দূষণ, তেল দূষণ পরিষ্কার, জাহাজের ধ্বংসাবশেষ অপসারণ, নাবিকের আঘাত এবং পণ্যের ক্ষতির মতো দায়বদ্ধতার ক্ষেত্রে সুরক্ষা দেয়। আগে যে অন্তর্ভুক্তি কেবল বিদেশি ক্লাবের মাধ্যমে পাওয়া যেত, ভারতীয় জাহাজ মালিকরা এখন দেশীয় ব্যবস্থায় তা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

War Perils coverage: সশস্ত্র সংঘাত, জলদস্যুতা, সন্ত্রাসবাদ এবং শত্রুতাপূর্ণভাবে জাহাজ দখলের কারণে হওয়া ক্ষতির বিরুদ্ধে বিমা সুরক্ষা দেয়। লোহিত সাগর, হরমুজ প্রণালী-সহ সংবেদনশীল সামুদ্রিক বাণিজ্যপথ এবং অন্যান্য High-Risk Area-র মধ্য দিয়ে চলাচল করা ভারতীয় বাণিজ্যপথের জন্য এই সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফলাফল ও প্রভাব

এবছর মে মাসে Bharat Maritime Insurance Pool-এর সূচনা ভারতের সমুদ্র সংক্রান্ত বিমা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কার্যক্রম শুরু হওয়ার পর BMIP ভারতীয় সামুদ্রিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত অংশীদারদের জন্য নিরবচ্ছিন্ন War-risk insurance নিশ্চিত করেছে। পশ্চিম এশিয়ার সংঘাতের সর্বোচ্চ পর্যায়ের তুলনায় War-risk insurance-এর প্রিমিয়াম প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশ কমেছে। এ বছর ৭ সেপ্টেম্বর পর্যন্ত পুল ৩,০০০টি Cargo War, ৯২টি Hull War-risk এবং তিনটি Protection & Indemnity insurance policy জারি করেছে।

শক্তিশালী সূচনা: কি দিয়েছে এই উদ্যোগ

ভারতের প্রথম P&I Policy: এ বছর ৩০ জুলাই, BMIP-এর অধীনে ভারতের প্রথম Protection & Indemnity insurance policy Shipping Corporation of India Limited-কে দেওয়া হয়। New India Assurance Company Limited এই পলিসি জারি করে। তৃতীয় পক্ষের দায়বদ্ধতার বিরুদ্ধে এটি আর্থিক সুরক্ষা প্রদান করে।

প্রথম Hull and Machinery War-risk Policy: এ বছর ১২ মে সংঘাতপূর্ণ অঞ্চলের মধ্য দিয়ে চলাচলকারী একটি জাহাজের জন্য পুলের প্রথম পলিসি জারি হয়। New India Assurance M/s. Hoger Offshore and Marine Private Limited-এর জন্য এই Marine Hull and Machinery War Policy জারি করে। সহজ কথায়, একটি ভারতীয় জাহাজ এখন War risk-এর বিরুদ্ধে দেশীয় বিমা সুরক্ষা নিয়ে সমুদ্রে চলাচল করছে।

আগামী দিনের পথ

Bharat Maritime Insurance Pool ভারতের সমুদ্রকেন্দ্রিক আর্থিক স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অংশীদারদের জন্য বিশ্বাসযোগ্য পরিচালন ব্যবস্থা, প্রতিযোগিতামূলক মূল্য এবং নির্ভরযোগ্য দাবি নিষ্পত্তি নিশ্চিত করাই এর অন্যতম ভূমিকা। মধ্যমেয়াদে দক্ষ মানবসম্পদ, আইনি কাঠামো এবং পুনর্বিমা বিষয়ক অংশীদারিত্ব শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হবে। এর ফলে, স্থিতিস্থাপকতা বাড়বে এবং একই সঙ্গে সার্বভৌম সহায়তার উপর নির্ভরতাও ন্যূনতম রাখা যাবে।

দীর্ঘমেয়াদে Indian Ocean Region-এ সামুদ্রিক বিমার ক্ষেত্রে এই পুল একটি আঞ্চলিক ভিত্তি হিসাবে উঠে আসতে পারে। ভারত আর্থিক পরিষেবা প্রদানকারী এবং সামুদ্রিক ঝুঁকির নিয়ম ও মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণকারী দেশ হিসাবে স্বীকৃতি অর্জন করবে।

 জাহাজ নির্মাণের পরিমাণ বাড়ার সঙ্গে এবং বন্দরগুলিতে আরও বেশি পণ্য পরিবহণের সঙ্গে ভারতের সমুদ্রকেন্দ্রিক আকাঙ্ক্ষার পাশাপাশি, এই পুলও সম্প্রসারিত হবে। এর সক্ষমতা ও আওতাভুক্তি ভারতের সামুদ্রিক পরিকাঠামোর একটি স্থায়ী স্তম্ভ হিসাবে কাজ করবে।

তথ্যসূত্র

Ministry of Ports, Shipping and Waterways:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253432&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260712&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2244786&reg=3&lang=1

https://shipmin.gov.in/sites/default/files/Maritime%20Amrit%20Kaal%20Vision%202047%20%28MAKV%202047%29_compressed.pdf

https://sansad.in/getFile/lsapps/loksabhaquestions/annex/188/AU927_Q1ssYz.pdf?source=lsapps

Ministry of Finance:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260413&reg=3&lang=1

https://x.com/DFS_India/status/2045461170069594537

Directorate General of Shipping:

https://dgma.gov.in/download/1781517244_6a2fcbbc219f8_bmip-note.pdf

https://dgma.gov.in/nautical-wing/insurance

Inland Waterways Authority of India:

https://iwai.nic.in/

Cabinet:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253242&reg=3&lang=1

Click here for hindi PDF file. 

 


***
SSS/Sneha Saha.....

(Explainer ID: 160203) आगंतुक पटल : 1
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu , Kannada