Social Welfare
প্রধানমন্ত্রী তফসিলি জাতি অভ্যুদয় যোজনা (PM-AJAY)
Posted On:
28 SEP 2026 12:04PM
২৮ সেপ্টেম্বর, ২০২৬
ভারতের জনসংখ্যার ১৬.৬ শতাংশ তফসিলি জাতি (SC)। ঐতিহাসিক সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করে তাদের সামগ্রিক বিকাশের লক্ষ্যে ভারত সরকার 'প্রধানমন্ত্রী তফসিলি জাতি অভ্যুদয় যোজনা' (PM-AJAY) চালু করেছে।
অন্তর্ভুক্তিমূলক ক্ষমতায়নের দৃষ্টিভঙ্গি
২০২১-২২ অর্থবর্ষে এটি কেন্দ্রীয় সসরকারি প্রকল্প হিসাবে শুরু হয়। সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক দ্বারা পরিচালিত এই প্রকল্পে তিনটি পূর্বতন পরিকল্পনাকে সংযুক্ত করা হয়েছে—প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা (PMAGY), তফসিলি জাতি উপ-পরিকল্পনার জন্য বিশেষ কেন্দ্রীয় সহায়তা (SCA to SCSP) এবং বাবু জগজীবন রাম ছাত্রাবাস যোজনা (BJRCY)। দ্রুত ও স্বচ্ছ বাস্তবায়নের জন্য 'PM-AJAY' মোবাইল অ্যাপ এবং পোর্টাল চালু করা হয়েছে।
*মূল উদ্দেশ্যসমূহ:*
* দক্ষতা উন্নয়ন ও আয়বর্ধক কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে দারিদ্র্য দূরীকরণ।
* তফসিলি জাতি অধ্যুষিত অঞ্চলে প্রয়োজনীয় পরিকাঠামো সুনিশ্চিত করে সামাজিক ও অর্থনৈতিক সূচকের উন্নতি।
* মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে আবাসনের সুবিধা প্রদান করে সাক্ষরতার হার এবং বিদ্যালয়ে ভর্তির হার বৃদ্ধি।
কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন?
* *সহায়তা অনুদান (GIA):* বার্ষিক পারিবারিক আয় ২.৫০ লক্ষ টাকার কম হতে হবে।
* *পরিকাঠামো উন্নয়ন:* মোট জনসংখ্যার ৪০% বা তার বেশি তফসিলি জাতি এবং মোট জনসংখ্যা ৫০০ বা তার বেশি গ্রামসমূহ অনুদানের যোগ্য।
কর্মক্ষেত্রে PM-AJAY
এই প্রকল্প তিনটি প্রধান ভিত্তির ওপর কাজ করে:
১. *আদর্শ গ্রামে রূপান্তর:* মোট ৪৭,২৪৩টি গ্রামকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এ বছর ৮ সেপ্টেম্বর পর্যন্ত ১৮,০৯৩টি গ্রামকে 'আদর্শ গ্রাম' হিসাবে ঘোষণা করা হয়েছে, যেটি মৌলিক পরিষেবা ও পরিকাঠামো নিশ্চিত করে।
২. *রাজ্য/জেলাভিত্তিক সহায়তা:* সামাজিক-অর্থনৈতিক প্রকল্পের জন্য ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে সরাসরি রাজ্যগুলিকে ১,৭৩০ কোটি টাকার বেশি অনুদান দেওয়া হয়েছে, যা ২.৫ লক্ষেরও বেশি সুবিধাপ্রাপকে উপকৃত করেছে।
৩. *ছাত্রাবাস নির্মাণ ও সংস্কার:* সুদূর গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার সুবিধার্থে এ বছর সেপ্টেম্বর পর্যন্ত ৭৮৫টি ছাত্রাবাস তৈরি করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবর্ষে দুটি নতুন প্রকল্পের জন্য ৬১.৪৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
ক্ষমতায়নে বিনিয়োগ
| আর্থিক বরাদ্দের ধরণ | বিবরণ |
| --- | --- |
| *অর্থায়নের ধরন* | ১০০% কেন্দ্রীয় সরকার দ্বারা অর্থায়নকৃত। |
| *রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল* | প্রয়োজনে অতিরিক্ত সম্পদ যুক্ত করতে পারে। |
| *উপাদানভিত্তিক বরাদ্দ* | • ৫০% পর্যন্ত: নির্বাচিত আদর্শ গ্রামে ঘাটতি পূরণের কাজ।
* ৫% পর্যন্ত: কারিগরি সহায়তা গোষ্ঠী (TSG) ও জেলা/রাজ্য/কেন্দ্রীয় স্তরে বাস্তবায়ন ইউনিট (PIU)-এর অপারেশন বাবদ।<br>
* ২% পর্যন্ত: ছাত্রাবাস নির্মাণ ও সংস্কার।
* অবশিষ্ট অংশ: জেলা/রাজ্য ভিত্তিক প্রকল্পের অনুদান হিসাবে জনসংখ্যা অনুযায়ী বণ্টন। |
| *রক্ষণাবেক্ষণ* | প্রকল্প শেষ হওয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকার বা বাস্তবায়নকারী সংস্থার। |
কার্যকর শাসনের লক্ষ্যে ডিজিটাল পদক্ষেপ
কাগজপত্রের ব্যবহার কমিয়ে রিয়েল-টাইমে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও পর্যবেক্ষণ সুনিশ্চিত করতে মোবাইল অ্যাপ ও পোর্টাল চালু করা হয়েছে, যেটি ডেটা-ভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
ভারতের বৃদ্ধির গল্পের নতুন অধ্যায়
'বিকশিত ভারত @২০৪৭'-এর পথে PM-AJAY তফসিলি জাতিভুক্ত জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষাগত ক্ষমতায়ন নিশ্চিত করছে। প্রযুক্তির সঠিক ব্যবহার ও নিবিড় মনিটরিং-এর মাধ্যমে এই প্রকল্প একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক ভারত গঠনে সক্রিয় ভূমিকা রাখছে।
তথ্যবিবরণী:
Ministry of Social Justice and Empowerment:
https://socialjustice.gov.in/
https://socialjustice.gov.in/schemes/104
https://socialjustice.gov.in/writereaddata/UploadFile/71441776233188.pdf
https://pmajay.dosje.gov.in/
https://pmajay.dosje.gov.in/Writereaddata/Guidelines.pdf
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265530®=3&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285859®=48&lang=1
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268689®=48&lang=1
https://www.indiabudget.gov.in/doc/eb/sbe93.pdf
Ministry of Finance:
https://www.indiabudget.gov.in/doc/OutcomeBudgetE2026_2027.pdf
myScheme:
https://www.myscheme.gov.in/schemes/pmajay-ag
Click here to see pdf
*******
SSS/PK/Kol/...
(Explainer ID: 160201)
आगंतुक पटल : 1
Provide suggestions / comments