• Sitemap
Rural Prosperity

স্বচ্ছতাই সেবা – পরিচ্ছন্নতাকে দায়িত্বে পরিণত করার উদ্যম

Posted On: 18 SEP 2026 6:50PM

১৮ সেপ্টেম্বর, ২০২৬

 

স্বচ্ছ ভারত মিশন: একটি পরিচ্ছন্ন ভারত গড়ে তোলা

২০১৪ সালের ২ অক্টোবর চালু হওয়া 'স্বচ্ছ ভারত মিশন' (SBM) বর্তমানে শৌচাগার নির্মাণের গণ্ডি পেরিয়ে বর্জ্য ব্যবস্থাপনা, আচরণগত পরিবর্তন এবং জন-অংশগ্রহণের মাধ্যমে একটি সুদূরপ্রসারী পরিচ্ছন্নতা আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এই মিশনের দুটি প্রধান উপাদান রয়েছে—গ্রামীণ পরিচ্ছন্নতার জন্য 'স্বচ্ছ ভারত মিশন-গ্রামীণ' (SBM-G) এবং শহরাঞ্চলের জন্য 'স্বচ্ছ ভারত মিশন-শহরাঞ্চল' (SBM-U)। ২০১৯ সালে গ্রামীণ ভারতকে উন্মুক্ত স্থানে শৌচকর্ম মুক্ত (ODF) অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। এই বছর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৫.৬৯ লক্ষেরও বেশি গ্রাম ODF Plus বা  উন্মুক্ত স্থানে শৌচ-মুক্ত সহযোগে ৫.২৫ লক্ষের বেশি গ্রাম ODF Plus Model-এর মর্যাদা অর্জন করেছে। পাশাপাশি, ৫.৩৮ লক্ষ গ্রামে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং ৫.৬৫ লক্ষ গ্রামে তরল বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হয়েছে। শহর অঞ্চলেও বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণ, বর্জ্য থেকে জৈব সার তৈরি এবং পয়ঃপ্রণালী প্রক্রিয়াকরণের ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতি অর্জিত হয়েছে।

ODF Plus এবং ODF Plus Model গ্রাম

একটি ODF Plus  বা উন্মুক্ত স্থানে শৌচ-মুক্ত যোগ গ্রাম কেবল পরিচ্ছন্নতার মান বজায় রাখে না, বরং দৃশ্যমান পরিচ্ছন্নতার সঙ্গে কঠিন ও তরল বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করে। এই গ্রামগুলিকে তিনটি ধাপে ভাগ করা হয়: 'অ্যাসপায়ারিং' বা সফল হতে প্রত্যাশী (কঠিন বা তরল বর্জ্যের যেকোনো একটির ব্যবস্থাপনা), 'রাইজিং' বা উদীয়মান (কঠিন ও তরল উভয় বর্জ্যের ব্যবস্থাপনা), এবং 'মডেল' (উভয় বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি, দৃশ্যমান পরিচ্ছন্নতা ও স্বচ্ছতার বার্তা প্রদর্শন)।

স্বচ্ছতা হি সেবা: পরিচ্ছন্নতাকে গণ-আন্দোলনে রূপান্তর

২০১৭ সাল থেকে প্রতি বছর 'স্বচ্ছতা হি সেবা' (SHS) অভিযান পরিচালিত হচ্ছে, যা সাধারণ নাগরিক ও প্রতিষ্ঠানগুলিকে যৌথ পরিচ্ছন্নতা অভিযানের জন্য একটি মঞ্চ প্রদান করে।

 এবছর ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পরিচালিত এবারের অভিযানের মূল ভাবনা বা থিম হলো "স্বচ্ছতায় সহভাগিতা; স্বচ্ছ ভারত, উন্নত ভারত"।

স্বচ্ছতা হি সেবা ২০২৬: স্বচ্ছতায় সহভাগিতা

এই প্রচারাভিযানের অধীনে পাঁচটি প্রধান স্তম্ভকে কেন্দ্র করে কাজ পরিচালিত হচ্ছে:

১. *পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধন:* অবহেলিত বর্জ্য জমা হওয়ার স্থান চিহ্নিত করে তা পরিষ্কার ও সৌন্দর্যবর্ধন করা।

২. *স্বচ্ছ পাঠশালা – পরিচ্ছন্নতায় যুবসমাজ:* ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের 'স্বচ্ছতা জ্ঞান যাত্রা'র মাধ্যমে পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা।

৩. *সাফাইমিত্র সুরক্ষা, সেবা এবং সম্মান শিবির:* পরিচ্ছন্নতাকর্মী ও তাঁদের পরিবারের জন্য স্বাস্থ্য পরীক্ষা, সুরক্ষা সরঞ্জাম ও সামাজিক নিরাপত্তার সুব্যবস্থা করা।

৪. *পরিচ্ছন্নতায় জন-অংশগ্রহণ:* পলিথিন জাতীয় বর্জ্য হ্রাস, উৎসস্থলে বর্জ্য পৃথকীকরণ এবং ১ অক্টোবরের "এক দিন, এক ঘণ্টা, এক সাথে" উদ্যোগে নাগরিকদের যুক্ত করা।

৫. *স্বচ্ছতা থেকে সমৃদ্ধি:* 'কবাড সে জুগাড' এবং 'কবাড সে কলা' ইত্যাদির মাধ্যমে পুনর্ব্যবহার ও চক্রীয় অর্থনীতি উৎসাহিত করা।

*বিগত বছরগুলিতে SHS-এর ধারাবাহিক অগ্রগতি*

* *SHS ২০১৭:* গণ-শ্রমদানের ওপর ভিত্তি করে এই অভিযানের সূচনা হয়। শিশু ও স্বয়ংসহায়ক গোষ্ঠীগুলির ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়।

* *SHS ২০১৮:* 'পরিচ্ছন্নতা প্রত্যেকের কাজ'—এই ধারণাকে প্রাধান্য দিয়ে বিদ্যালয়, গ্রামসভা এবং রেল স্টেশনগুলিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

* *SHS ২০১৯:* একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ নজর দেওয়া হয়।

* *SHS ২০২১:* কোভিডের বিরতির পর 'সত্যাগ্রহ সে স্বচ্ছাগ্রহ রথযাত্রা' এবং 'স্থায়িত্ব এবং সুজলম অভিযান'-এর মাধ্যমে তরল বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনা হয়।

* *SHS ২০২২:* গ্রামের পরিচ্ছন্নতা এবং প্লাস্টিক ব্যবস্থাপনায় '4R' (Refuse, Reduce, Reuse, Recycle) অর্থাৎ, প্রত্যাখ্যান, হ্রাস, পুনর্ব্যবহার ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলার নীতি প্রয়োগের ওপর জোর দেওয়া হয়।

* *SHS ২০২৩:* "জঞ্জালমুক্ত ভারত" গঠনের ভাবনায় ঐতিহাসিক স্থানগুলিতে পরিচ্ছন্নতা অভিযান ও 'সফাইমিত্র সুরক্ষা শিবির' পরিচালনা করা হয়।

* *SHS ২০২৪:* "স্বভাব স্বচ্ছতা, সংস্কার স্বচ্ছতা"-এর ভাবনায় পরিবেশগত ঝুঁকির কেন্দ্রগুলি (CTU) পরিষ্কার এবং সংস্কৃতির সঙ্গে পরিচ্ছন্নতাকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়।

* *SHS ২০২৫:* "স্বচ্ছোৎসব"-এর মাধ্যমে বিভিন্ন উৎসব ও সামাজিক উদযাপনের ক্ষেত্রগুলিতে পরিবেশবান্ধব ও প্লাস্টিকমুক্ত করে তোলা হয়।

*পরিচ্ছন্নতার ঊর্ধ্বে: দৈনন্দিন আচরণগত পরিবর্তন*

প্রারম্ভিক পর্যায় থেকে এ বছর "স্বচ্ছতায় সহভাগিতা" পর্যন্ত এই যাত্রাপথ প্রমাণ করে যে, স্বচ্ছতা কেবল একটি সাময়িক অভিযান নয়। এটি নাগরিকদের ব্যক্তিগত অভ্যাস ও যৌথ সামাজিক দায়িত্বে পরিণত হয়ে একটি পরিচ্ছন্ন ব্যবস্থা গড়ে তুলেছে।

তথ্যবিবরণী:

Ministry of Jal Shakti

https://gobardhan.sbm.gov.in/

https://swachhatahiseva.gov.in/

https://sbmurban.org/campaign

https://swachhatahiseva.gov.in/daily-bulletin

https://swachhbharatmission.ddws.gov.in/about-us

https://sbm.gov.in/SBMGDashboard/StatesDashboard.aspx

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/16/AU2540.pdf?source=pqals

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/173/AU777.pdf?source=pqals

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1964179&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1881827&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1859823&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755220&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=1503113&reg=6&lang=1

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2311628&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191618&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1545203&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1584758&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1760608&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1760427&reg=48&lang=2

https://www.pib.gov.in/FeaturesDeatils.aspx?NoteId=150274&ModuleId=2&reg=48&lang=2

https://cdnbbsr.s3waas.gov.in/s3kv02c60549ede842a11ec07346b8928d/uploads/2024/09/2024092083-1.pdf

Ministry of Housing & Urban Affairs

https://sbmurban.org/swachh-bharat-mission-progress

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1957683&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1960088&reg=48&lang=2

Ministry of Commerce & Industry

https://www.ibef.org/blogs/swachh-bharat-mission-s-urban-and-gramin-success-what-s-driving-the-progress

Prime Minister’s Office

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1546223&reg=48&lang=2

Government of Nagaland

https://ipr.nagaland.gov.in/swachhata-hi-seva-campaign-phek-district

PIB Backgrounder

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2191618&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2170998&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=153227&ModuleId=3&reg=48&lang=2

President's Secretariat

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2145459&reg=48&lang=2

United Nations

https://www.unv.org/Success-stories/together-we-can-celebrating-shramdaan-spirit-volunteerism-india

Click here to see pdf

 

*******

SSS/PK...

(Explainer ID: 160051) आगंतुक पटल : 34
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Tamil , Telugu , Kannada , Malayalam