• Sitemap
  • Advance Search
Social Welfare

রোজগার মেলা

২০টি পর্বে ১২.৭৫ লক্ষেরও বেশি নিয়োগপত্র বিতরণ

Posted On: 19 SEP 2026 2:25PM

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ 

 

জাতীয় রোজগার মেলা প্রকৃতপক্ষে সরকারি পদে দ্রুত নিয়োগের পাশাপাশি, যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে নেওয়া একটি সরকারি উদ্যোগ। ২০২২ সালের অক্টোবরে ১০ লক্ষ সরকারি পদে নিয়োগের প্রাথমিক লক্ষ্য নিয়ে এই উদ্যোগ শুরু হয়। পরে তা দেশজুড়ে মিশন মোডে নিয়োগের একটি বড় উদ্যোগে পরিণত হয়েছে। ইতিমধ্যে রোজগার মেলার ২০টি পর্ব সম্পন্ন হয়েছে এবং ১২.৭৫ লক্ষেরও বেশি নিয়োগপত্র বিতরণ করা হয়েছে। এবছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত ২০তম পর্বে ৫১,০০০-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করা হয়। নিয়োগের পাশাপাশি দক্ষতা উন্নয়ন, কেরিয়ার কাউন্সেলিং এবং উদ্যোগ গড়ে তোলার সহায়তাকেও এই উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে যুবসমাজের জন্য বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। চাকুরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের সরাসরি যোগাযোগ এবং দক্ষতার সঙ্গে চাকরির সুযোগের সংযোগ তৈরি করে রোজগার মেলা দক্ষ কর্মীশক্তি গড়ে তুলতে এবং সরকারি পরিষেবা ও দেশের উন্নয়নে যুবসমাজের অংশগ্রহণ বাড়াতে সহায়তা করছে।

রোজগার মেলা : সরকারি নিয়োগে গতি

জাতীয় রোজগার মেলার ২০তম পর্ব ১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হল।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সি-এর মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং সরকারি দপ্তর ও সংস্থায় নতুন করে যোগ দেওয়া যুবকদের হাতে ৫১,০০০-এরও বেশি নিয়োগপত্র তুলে দেন।

জাতীয় রোজগার মেলা সরকারি পদে দ্রুত নিয়োগ এবং বিভিন্ন মন্ত্রক, দপ্তর ও সংস্থায় শূন্যপদ পূরণের লক্ষ্যে নেওয়া একটি সরকারি উদ্যোগ। যুবসমাজের ক্ষমতায়ন, সময়মতো নিয়োগ এবং দেশ গঠনের উপর সরকারের বৃহত্তর গুরুত্বের অংশ হিসেবেও এই উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২২ সালের ২২ অক্টোবর এই উদ্যোগের সূচনা হয়। শুরুতে নির্দিষ্ট সময়ের মধ্যে ১০ লক্ষ মানুষকে সরকারি পদে নিয়োগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। প্রথম রোজগার মেলায় দেশের ৫০টি স্থানে ৭৫,০০০-এরও বেশি নিয়োগপত্র বিতরণ করা হয়। প্রথম ১৯টি পর্বে ১২ লক্ষেরও বেশি নিয়োগপত্র দেওয়া হয়েছে। এর ফলে প্রাথমিক লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গিয়েছে নিয়োগের সংখ্যা।

অনুমোদিত পদে শূন্যপদ পূরণের জন্য মন্ত্রক ও দপ্তরগুলিকে নিয়ে মিশন মোডে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠিত নিয়োগ ব্যবস্থা এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন ও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মতো নির্দিষ্ট সংস্থার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

নতুন নিয়োগপ্রাপ্তরা রেল মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, ডাক দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা দপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এবং আরও বিভিন্ন দপ্তরে যোগ দিয়েছেন।

এই উদ্যোগ সরকারি নিয়োগের গতি বাড়ানোর পাশাপাশি, যুবসমাজের সামনে সরকারি পরিষেবায় কর্মজীবন শুরু এবং দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ তৈরি করেছে।

রোজগার মেলা : যুবসমাজের সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ

রোজগার মেলা হল অর্ধদিবসের একটি অনুষ্ঠান। এখানে নিয়োগকর্তা ও চাকুরিপ্রার্থীরা এক জায়গায় এসে বিভিন্ন কর্মসংস্থানের সুযোগের জন্য আবেদন ও সাক্ষাৎকারে অংশ নিতে পারেন। এর মাধ্যমে নিয়োগকর্তা ও সম্ভাব্য প্রার্থীদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয় এবং উপযুক্ত চাকরির সুযোগ সম্পর্কে তাঁরা জানতে পারেন।

ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন (NSDC), সেক্টর স্কিল কাউন্সিল (SSC) এবং প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র (PMKK)-এর সহযোগিতায় রোজগার মেলার আয়োজন করে। বেসরকারি ক্ষেত্রের নিয়োগকর্তাদেরও এই মেলায় অংশ নিতে এবং যোগ্য প্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ দিতে উৎসাহিত করা হয়।

মূল লক্ষ্য

- কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগের মাধ্যমে যুবসমাজকে ক্ষমতায়ন করা
- চাকুরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা
- দক্ষ যুবসমাজকে কর্মক্ষেত্রে যুক্ত করা এবং দেশের উন্নয়নে তাঁদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা
- দেশের সর্বত্র সুষম উন্নয়নের প্রধানমন্ত্রীর ভাবনাকে বাস্তবায়নে সহায়তা করা

কারা অংশ নিতে পারেন ?

রোজগার মেলায় সাধারণত ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবকদের জন্য সুযোগ থাকে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার প্রার্থীরা এতে অংশ নিতে পারেন। এর মধ্যে রয়েছেন :

- অষ্টম, দশম ও দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ প্রার্থী
- ITI এবং ডিপ্লোমাধারী
- স্নাতক
- National Skills Qualifications Framework (NSQF)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশিক্ষণপ্রাপ্ত ও শংসাপত্রধারী প্রার্থী

রোজগার মেলা সম্পর্কে তথ্য সংবাদপত্রে বিজ্ঞাপন, বাল্ক SMS এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানানো হয়। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কর্মশালা এবং মেলা আয়োজনকারী জেলার বিভিন্ন এলাকায় বিশেষ প্রচারের মাধ্যমেও যোগ্য প্রার্থীদের এই কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করা হয়।

শুধু নিয়োগ নয়

রোজগার মেলায় কেরিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগ গড়ে তোলার মতো সহায়তাও দেওয়া হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা তাৎক্ষণিক চাকরির সুযোগের পাশাপাশি, কর্মসংস্থান ও জীবিকার আরও বিভিন্ন পথ সম্পর্কে জানতে পারেন।

কেরিয়ার কাউন্সেলিং

চাকুরিপ্রার্থী এবং প্রয়োজন অনুযায়ী তাঁদের অভিভাবকদের জন্য কাউন্সেলিং-এর ব্যবস্থা থাকে। এর মাধ্যমে তাঁরা বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে জানতে এবং কেরিয়ার সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে পারেন।

কৌশল মেলা

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PMKVY) এবং প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র (PMKK)-এর সঙ্গে যুক্ত প্রশিক্ষণ কর্মসূচির মতো উদ্যোগের আওতায় নতুন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের জন্য যুবরা নাম নথিভুক্ত করতে পারেন।

মুদ্রা ঋণের সহায়তা

উদ্যোক্তা হতে আগ্রহী ব্যক্তিদের জন্য ঋণের সুযোগ সম্পর্কে তথ্য ও সহায়তা দেওয়া হয়। দক্ষ প্রার্থীরা যাতে নতুন উদ্যোগ শুরু বা নিজেদের ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ পেতে পারেন, সেই লক্ষ্যে NSDC-এর প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PMMY)-র সঙ্গে আনুষ্ঠানিক সংযোগ রয়েছে।

দক্ষতা প্রদর্শনী

বিভিন্ন সেক্টর স্কিল কাউন্সিল সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রশিক্ষণ মডেল, যন্ত্রপাতি এবং বিভিন্ন ধরনের কাজের ভূমিকা তুলে ধরে। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন পেশা ও কেরিয়ারের সুযোগ সম্পর্কে ধারণা পান।

বিভিন্ন অংশীদারের জন্য রোজগার মেলার সুবিধা

চাকরিপ্রার্থীদের জন্য : নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং চাকরি ও উদ্যোগ গড়ে তোলার সুযোগ।

নিয়োগকর্তাদের জন্য : সম্ভাব্য কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং উপযুক্ত প্রার্থী খুঁজে নেওয়ার একটি সাধারণ মঞ্চ।

দক্ষতা উন্নয়ন ব্যবস্থার প্রয়োজনে: প্রার্থী, নিয়োগকর্তা, SSC এবং প্রশিক্ষণ প্রদানকারী সংস্থার মধ্যে সংযোগ তৈরি করে।

রোজগার মেলা চাকুরিপ্রার্থী ও নিয়োগকর্তাদের সরাসরি যোগাযোগের একটি মঞ্চ তৈরি করে। এর মাধ্যমে কর্মসংস্থানের সমস্যা মোকাবিলায় সহায়তা করার পাশাপাশি, যুবসমাজকে দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ দেওয়া হয়। কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, কাউন্সেলিং এবং উদ্যোগ গড়ে তোলার সুযোগকে একই মঞ্চে নিয়ে এসে রোজগার মেলা যুবসমাজকে বিভিন্ন সুযোগের সঙ্গে যুক্ত করছে এবং দক্ষ কর্মীশক্তি গড়ে তুলতে সহায়তা করছে। ২০তম পর্বের মাধ্যমে দেশজুড়ে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানোর এই উদ্যোগ আরও শক্তিশালী হয়েছে।

তথ্যসূত্র

Prime Minister's Office

http://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2311973&reg=48&lang=2 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264076&reg=48&lang=2
https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=1892383&reg=48&lang=2
https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2143931&reg=48&lang=2
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218036&reg=3&lang=1
Ministry of Ports, Shipping and Waterways

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2182324&reg=48&lang=2

Ministry of Skill Development and Entrepreneurship

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2069258&reg=48&lang=2

Ministry of Home Affairs

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1877966&reg=48&lang=2

Ministry of Housing & Urban Affairs

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1870312&reg=48&lang=2

PIB Backgrounder

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?id=154875&NoteId=154875&ModuleId=3&reg=48&lang=2

 

Click to see pdf


****
SSS/AS......

(Explainer ID: 160050) आगंतुक पटल : 5
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam