• Sitemap
  • Advance Search
Rural Prosperity

গ্রামীণ রূপান্তরে প্রান্তিক রূপকাররা

Posted On: 20 SEP 2026 9:37AM

২০ সেপ্টেম্বর, ২০২৬

 

প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের একটি শক্তিশালী ব্যবস্থা বর্তমানে ভারতে বিকেন্দ্রীভূত পরিষেবা প্রদানের মূল ভিত্তি হয়ে উঠেছে। দেশের ৯ লক্ষেরও বেশি কমিউনিটি রিসোর্স পার্সন (CRP), ১০.৪০ লক্ষের বেশি আশা (ASHA) কর্মী, ১০.৫৮ লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহকারি ও আবাসন মিত্ররা সরকারি প্রকল্প বাস্তবায়ন এবং গ্রামীণ পরিবারগুলির সঙ্গে প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সমন্বয় সাধনে কাজ করছেন। প্রায় ৪.০৮ লক্ষ সিআরপি কৃষি, পশুপালন, মৎস্যচাষ, বনজ উৎপাদনে সহায়তার পাশাপাশি, ক্ষুদ্র উদ্যোগের বিকাশে ভূমিকা রাখছেন। এছাড়া আর্থিক সাক্ষরতা, লিঙ্গ সচেতনতা ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও অন্যান্য সিআরপিরা সক্রিয় রয়েছেন।

কৃষি থেকে ব্যবসা: ব্যাপক পরিসরে জীবিকা উন্নয়ন

দীনদয়াল অন্ত্যোদয় যোজনা-জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (DAY-NRLM)-এর অধীনে গঠিত স্বসহায়ক গোষ্ঠীগুলির (SHG) মাধ্যমেই এই উদ্যোগ পরিচালিত হচ্ছে।

* *জীবিকা সিআরপি:* কৃষি ও কৃষি বহির্ভূত-উভয় ক্ষেত্রেই এরা কাজ করেন। ২০২৫-এর জুন পর্যন্ত প্রায় ৩ লক্ষ প্রশিক্ষিত জীবিকা সিআরপির মাধ্যমে ৪.৬২ কোটিরও বেশি মহিলা কৃষককে সহায়তার আওতায় আনা হয়েছে।

* *কৃষি, পশু ও মৎস্য সখী:* কৃষি কাজের প্রসারে ১.৯১ লক্ষেরও বেশি কৃষি সখী এবং পশুপালনের খরচে সাশ্রয় ও উৎপাদনশীলতা বাড়াতে ১.৭০ লক্ষ পশু সখী যুক্ত আছেন। পাশাপাশি, ২,৯৯৩ জন বন সখী এবং ২,০১২ জনেরও বেশি মৎস্য সখী মাঠপর্যায়ে প্রযুক্তিগত জ্ঞান প্রদান করছেন।

* *উদ্যোগ সিআরপি:* কৃষি বহির্ভূত ক্ষেত্রে উদ্যোগ উন্নয়নের ক্ষেত্রে প্রায় ৪৮,৭৮৫ জন উদ্যোগ সখী এবং সিআরপি-ইপি (CRP-EP) যুক্ত থেকে ব্যবসায়িক পরিকল্পনা ও ঋণ পেতে সাহায্য করছেন। 'স্টার্ট-আপ ভিলেজ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম' (SVEP)-এর আওতায় এ বছর জুন পর্যন্ত ৪.৩২ লক্ষ ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলা সম্ভব হয়েছে।

প্রান্তিক পর্যায়ে আর্থিক পরিষেবা

ব্যাঙ্কিং সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে ১.৪৮ লক্ষেরও বেশি বিজনেস করেসপন্ডেন্ট (BC) সখী এবং ৫০,৫৪৭ জনের বেশি ব্যাংক সখী কাজ করছেন। ২০১৩-১৪ সাল থেকে এখন পর্যন্ত ব্যাংক সখীদের সহায়তায় স্বয়ংসহায়ক গোষ্ঠীগুলি ১৩.৪১ লক্ষ কোটি টাকার ব্যাংক ঋণ পেয়েছে। এছাড়া, ৫৬,৭২৭ জন ফাইন্যান্সিয়াল লিটারেসি সিআরপি গ্রামীণ মানুষকে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সচেতন করেছেন।

(উদাহরণস্বরূপ, অসমের নগাঁওয়ের দেবশ্রী গগৈ বোরা একজন বিসি সখী হিসাবে দীর্ঘদিন ধরে স্থানীয়দের ডিজিটাল আর্থিক পরিষেবা প্রদান করে স্বাবলম্বী হয়ে উঠেছেন।)

সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি

স্বাস্থ্যসেবায় প্রথম যোগাযোগ হিসাবে ১০.৪০ লক্ষের বেশি আশা কর্মী নিয়োজিত রয়েছেন। এর পাশাপাশি, সমন্বিত শিশু বিকাশ প্রকল্প (ICDS) এবং পোষণ ২.০-এর মাধ্যমে ১০.৫৮ লক্ষেরও বেশি প্রশিক্ষিত আঙ্গনওয়াড়ি কর্মী শিশুদের পুষ্টি ও প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন।

স্বচ্ছতা ও জল নিরাপত্তা

* *স্বচ্ছগ্রাহী ও স্বচ্ছতা দিদি:* 'স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ)'-এর অধীনে আচরণগত পরিবর্তনের লক্ষ্যে ১০.৩৬ লক্ষেরও বেশি কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ছত্তিশগড়ের বস্তার জেলায় 'স্বচ্ছতা দিদি'রা বর্জ্য সংগ্রাহক ও প্রক্রিয়াকরণ ব্যবস্থার মাধ্যমে পরিচ্ছন্নতার পাশাপাশি জীবিকা নির্বাহের পথ তৈরি করেছেন।

* *জল জীবন মিশন:* গ্রাম পর্যায়ে স্থানীয় "পানী সমিতি" ও ৫.৩৩ লক্ষের বেশি গ্রামীণ জল ও স্যানিটেশন কমিটি (VWSC) পানীয় জল ব্যবস্থা পরিচালনার দায়িত্বে রয়েছে। প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের জন্য 'নল জল মিত্র' নিযুক্ত করা হচ্ছে।

আবাসন নির্মাণ ও সমন্বিত সামাজিক রূপান্তর

প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ (PMAY-G)-এর অধীনে 'আবাসন মিত্র'রা বাড়ি তৈরির আবেদন থেকে শুরু করে অর্থ অনুমোদন ও নির্মাণ ক্ষেত্রে নজরদারির কাজে লিপ্ত থেকেছেন। ২০২৯ সালের মার্চের মধ্যে ৪.৯৫ কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রায় এরা সহায়কের ভূমিকায় রয়েছেন।

(যেমন, ত্রিপুরা রাজ্যের মোহনপুরের সুমতি দেববর্মা একজন আবাসন মিত্রের সাহায্যে সরকারি আর্থিক অনুদান ও সরাসরি তদারকিতে নিজের পাকা বাড়ি তৈরি করতে পেরেছেন।)

উপসংহার

বিভিন্ন সরকারি বিভাগ ও মন্ত্রকের যৌথ প্রচেষ্টায় নিয়োজিত কর্মীবাহিনী গ্রামীণ জীবনের সার্বিক মানোন্নয়নে অনুঘটকের ভূমিকা পালন করছে। লাগাতার সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে মেলবন্ধনের মাধ্যমে এই কর্মীবাহিনী ভারতীয় গ্রামগুলিতে স্বাবলম্বিতা ও সামাজিক সুরক্ষার এক নয়া দিগন্ত উন্মোচন করেছে।

তথ্যবিবরণী:

Ministry of Rural Development

https://www.dord.gov.in/static/uploads/2024/02/43f6d3ecbd0cf21b1a0c23d80d270e0c.pdf

https://nirdpr.org.in/nird_docs/nrlm/nrlmhandbook240614.pdf

https://pmayg.dord.gov.in/netiayHome/Uploaded/Guidelines-English_Book_Final.pdf

https://rural.tripura.gov.in/sites/default/files/2024-01/A_success_story_on_PMAY-G_from_Tripura.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2247564&reg=3&lang=2

https://kudumbashreenro.org/wp-content/uploads/2025/04/AAGHAAZ_Convergence_Project.pdf

https://www.brlf.in/wp-content/uploads/2025/09/Gender-Resource-Person-Maharashtra-and-Jharkhand_under-FF.pdf

https://www.dord.gov.in/static/uploads/2026/04/2a7fb3eb1a8c8dce16d7b95713c2c7d3.pdf

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2154249&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2224571&lang=1&reg=3

https://cdnbbsr.s3waas.gov.in/s3d69116f8b0140cdeb1f99a4d5096ffe4/uploads/2026/04/202604211510022943.pdf

Ministry of Health & Family Welfare

https://nhm.gov.in/index1.php?lang=1&level=1&sublinkid=150&lid=226

https://nhm.gov.in/images/pdf/communitisation/task-group-reports/guidelines-on-asha.pdf

https://nhm.gov.in/New-Update-2023-24/ASHA/Orders_and_guidelines/ASHA-INCENTIVES.pdf

https://nhm.gov.in/images/pdf/communitisation/asha/ASHA_HandbookMobilizing_for_Action_on_Violence_against_Women_English.pdf

https://nhm.gov.in/images/pdf/communitisation/asha/book-no-1.pdf

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2096075&lang=2&reg=3

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AU3480_k89CxP.pdf?source=pqals

Ministry of Women & Child Development

https://lakhpaticdn.lokos.in/lakhpati/2025/07/3.-Joint-Advisory-on-MWCD-MRD-MHFW.pdf

Ministry of Jal Shakti

https://jaljeevanmission.gov.in/sites/default/files/guideline/GPHandbook_0.pdf

https://jaljeevanmission.gov.in/infrastructure

https://ejalshakti.gov.in/jjm/citizen_corner/villageinformation.aspx

https://www.watersanitationlearning.gov.in/

https://swachhbharatmission.ddws.gov.in/sites/default/files/Guidelines/SBM%28G%29_Guidelines.pdf

https://swachhbharatmission.ddws.gov.in/sites/default/files/Guidelines/Swachhagrahi_Guidelines_2018.pdf

https://swachhbharatmission.ddws.gov.in/sites/default/files/communication-material/Swachhata_Chronicles_val-3.pdf

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AU3236_7XM0b2.pdf?source=pqals

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/jun/doc2023616213901.pdf

https://jaljeevanmission.gov.in/sites/default/files/guideline/Margdarshika_for_Gram_Panchayat_and_Paani_Samiti.pdf

Ministry of Finance

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097875&reg=3&lang=2

https://www.indiabudget.gov.in/economicsurvey/doc/echapter.pdf
 

Ministry of Agriculture and Farmers Welfare

https://sansad.in/getFile/annex/267/AU3223_iWlEwp.pdf?source=pqars

PIB Backgrounder

https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2181702&reg=3&lang=2

Click here to see PDF

 

*******

SSS/PK...

(Explainer ID: 160049) आगंतुक पटल : 2
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी