• Sitemap
  • Advance Search
Economy

প্রধানমন্ত্রী জন ধন যোজনার ১২ বছর: সবার জন্য ব্যাংকিং, সকলের ক্ষমতায়ন

Posted On: 27 AUG 2026 2:06PM

২৭ আগস্ট, ২০২৬

 

প্রধানমন্ত্রী জন ধন যোজনা: আর্থিক অন্তর্ভুক্তির পথে ভারতের যাত্রা

প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PM-JDY) ২০১৪ সালে চালু হওয়ার পর থেকে ভারতের আর্থিক অন্তর্ভুক্তির যাত্রায় একটি মূল ভিত্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে। বারো বছর ধরে এটি ব্যাংকিং, ঋণ, বিমা, পেনশন এবং ডিজিটাল পেমেন্টের পরিধি প্রসারিত করেছে। বিশেষ করে সুবিধা-বঞ্চিত জনগোষ্ঠীর জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

ভারতে আর্থিক অন্তর্ভুক্তির সূচক ২০১৮ সালের ৫৩.৯ থেকে বেড়ে ২০২৬ সালে ৬৭-এ পৌঁছায়। ২০১৫ সালের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এই আর্থিক অন্তর্ভূক্তি অভিযানকে স্বীকৃতি দেয়, যেখানে এক সপ্তাহে ১,৮০,৯৬,১৩০টি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং বিশ্ব ব্যাংকও ভারতের আনুষ্ঠানিক ব্যাংকিং পরিষেবা বিস্তারে এই প্রকল্পের ভূমিকা স্বীকার করেছে।

প্রধানমন্ত্রী জন ধন যোজনার সুযোগ ও সুবিধাসমূহ

বিশ্বের সর্ববৃহৎ আর্থিক অন্তর্ভুক্তি উদ্যোগ হিসাবে এটি লক্ষ লক্ষ পিছিয়ে পড়া নাগরিকের ব্যাংকিং পরিষেবা প্রাপ্তিকে সহজ করেছে।

* *অ্যাাকাউন্ট খোলার যোগ্যতা ও নথি:* ভারতের সব নাগরিক কোনো বয়সের ঊর্ধ্বসীমা ছাড়াই এই অ্যাকাউন্ট খুলতে পারেন। ব্যাংক শাখা বা বিজনেস করেসপন্ডেন্ট (ব্যাংক মিত্র)-এর কাছে ফর্মের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বা অন্যান্য প্রয়োজনীয় পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণ জমা দিয়ে যৌথ বা একক অ্যাকাউন্ট খোলা যায়।

* *সঞ্চয়ে সুদের হার ও ন্যূনতম ব্যালেন্স:* সাধারণ সঞ্চয়ী অ্যাকাউন্টের সমান সুদের হার এতে প্রযোজ্য এবং কোনো ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার বাধ্যবাধকতা নেই।

* *রুপে ডেবিট কার্ড ও বিমা:* সকল অ্যাকাউন্টধারীকে রুপে (RuPay) ডেবিট কার্ড দেওয়া হয়। এর সঙ্গে বিনামূল্যে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমা সুবিধা পাওয়া যায়।

* *ওভারড্রাফট ও সামাজিক সুরক্ষা:* সন্তোষজনকভাবে অ্যাকাউন্ট পরিচালনার ৬ মাস পর পরিবার প্রতি ১০,০০০ টাকা পর্যন্ত ওভারড্রাফটের সুবিধা পাওয়া যেতে পারে। এছাড়া, এটি ডিবিটি (DBT), পিএম-জেজেবিওয়াই (PM-JJBY), পিএম-এসবিওয়াই (PM-SBY), অটল পেনশন যোজনা (APY) এবং মুদ্রা (MUDRA) প্রকল্পের সঙ্গে সংযুক্ত।

জন ধন যোজনার প্রভাব

গত ১২ বছরে প্রধানমন্ত্রী জন ধন যোজনা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে:

* *অ্যাাকাউন্টের সংখ্যা বৃদ্ধি:* ২০১৫ সালের ১৪.৭২ কোটি থেকে বৃদ্ধি পেয়ে এবছর ১৯ আগস্ট  পর্যন্ত এই অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯.০৯ কোটিতে। এর মধ্যে ৪৫.৯৫ কোটি অ্যাকাউন্ট গ্রামীণ ও শহরতলি এলাকায় এবং ১৩.১৪ কোটি শহরাঞ্চলে অবস্থিত।

* *মহিলা সুবিধাভোগীদের অংশগ্রহণ:* এবছর  ১৯ আগস্ট পর্যন্ত ৩২.৯২ কোটি মহিলা সুবিধাভোগী এতে যুক্ত হয়েছেন, যা আর্থিক সুযোগের ক্ষেত্রে লিঙ্গ সমতা প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখছে।

* *জমার পরিমাণ বহু গুণ বৃদ্ধি:* ২০১৫ সালের মার্চ মাসে সঞ্চয়ের পরিমাণ ছিল ১৫,৬৭০ কোটি টাকা, যা এ বছর ১৯ আগস্ট পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৩,১৬,৫১৪ কোটি টাকায়।

* *ডিজিটাল পেমেন্টের প্রসারে রুপে কার্ড:*এবছর  ১৯ আগস্ট পর্যন্ত ৪১.২৯ কোটি রুপে ডেবিট কার্ড বিতরণ করা হয়েছে, যা ডিজিটাল লেনদেনের ব্যাপক বৃদ্ধি নির্দেশ করে।

সম্ভাবনার নতুন দিগন্ত

প্রধানমন্ত্রী জন ধন যোজনা আর্থিক অন্তর্ভুক্তিকে কেবল নীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে কোটি কোটি মানুষের বাস্তব জীবনে রূপান্তর করেছে। এটি পিছিয়ে পড়া নাগরিকদের আনুষ্ঠানিকভাবে আর্থিক পরিচয় প্রদান করেছে এবং সাধারণ মানুষের অর্থনৈতিক আস্থা ও নিরাপত্তা বহু গুণ বৃদ্ধি করেছে।

তথ্যবিবরণী:

Prime Minister's Office

https://www.pmindia.gov.in/en/major_initiatives/pradhan-mantri-jan-dhan-yojana/

 

Ministry of Finance

https://pmjdy.gov.in/files/E-Documents/PMJDY_BROCHURE_ENG.pdf

https://pmjdy.gov.in/guinness-world-record

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2161432&reg=48&lang=2

https://pmjdy.gov.in/scheme

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2101428&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2161432&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=1854909&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=1952793&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2049231&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2161432&reg=48&lang=2

 

Ministry of Electronics and Information Technology

https://www.myscheme.gov.in/hi/schemes/pmjdy

 

Ministry of Information & Broadcasting

https://www.facebook.com/inbministry/videos/the-pradhan-mantri-jan-dhan-yojana-has-empowered-people-giving-them-identity-rig/1942870073774934/

 

Directorate of Information and Public Relations

https://www.facebook.com/diprassam/posts/financial-inclusion-in-india-is-no-longer-about-opening-bank-accounts-alone-the-/1463797019114645/

 

Reserve Bank of India

https://www.rbi.org.in/FinancialEducation/content/English_16042021.PDF

 

Bank of Baroda

https://bankofbaroda.bank.in/accounts/pradhan-mantri-jan-dhan-yojana

 

State Bank of India

https://sbi.bank.in/hi/web/faq-s/faq-pradhan-mantri-jan-dhan-yojana-pmjdy

 

Union Bank of India

https://www.unionbankofindia.bank.in/hindi/details/pradhan-mantri-jandhan-yojana

https://www.unionbankofindia.bank.in/en/details/business-correspondent-bc-model

 

Indian Overseas Bank

https://www.youtube.com/watch?v=VfGyhGJ-JmQ

 

Others

https://www.youtube.com/watch?v=HplYaTTWY78

 

PIB Archives

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155102&ModuleId=3&reg=3&lang=2

Click here to see pdf 

 

*******

SSS/PK/...

(Explainer ID: 159738) आगंतुक पटल : 10
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Tamil , Urdu , Marathi , हिन्दी , Assamese , Telugu , Kannada