Economy
কন্টেইনার ম্যানুফ্যাকচারিং অ্যাসিস্ট্যান্স স্কিম: ভারতের সমুদ্রকেন্দ্রিক ভবিষ্যৎ
Posted On:
11 AUG 2026 10:47AM
১১ আগস্ট, ২০২৬
দেশীয় কন্টেইনার উৎপাদনের প্রয়োজনীয়তা (The Need for Domestic Container Manufacturing)
আন্তর্জাতিক বাণিজ্যে কন্টেইনারজাত লজিস্টিক্স বা সরবরাহ ব্যবস্থার ভূমিকা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাষ্ট্রসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD)-এর তথ্য অনুযায়ী, পরিমাণের দিক থেকে আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় ৮০% সম্পন্ন হয় সমুদ্রপথে এবং কন্টেইনারকেন্দ্রিক পণ্য আন্তর্জাতিক বাণিজ্য মূল্যের প্রায় দুই-তৃতীয়াংশ।
সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা, সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত এবং শিপিং বা জাহাজ চলাচলের পথের পরিবর্তনের কারণে আন্তর্জাতিক পণ্য পরিবহনে অনিশ্চয়তা দেখা দিয়েছে, যার ফলে ফ্রেইট রেটের অস্থিরতা বেড়েছে। এর ফলে, বিভিন্ন দেশ নিজস্ব লজিস্টিকস বা সরবরাহ ব্যবস্থাকেন্দ্রিক সম্পদ, বিশেষ করে শিপিং কন্টেইনারের দেশীয় উৎপাদন বাড়ানোর ওপর জোর দিচ্ছে।
ভারতের আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির সঙ্গে কন্টেইনারজাত পণ্যের চাহিদা বাড়লেও, ভারত এতদিন প্রধানত আমদানিকৃত খালি কন্টেইনারের ওপর নির্ভর করে এসেছে। দেশীয় চাহিদা মেটাতে ভারতে প্রতি বছর প্রায় ২০ লক্ষ খালি কন্টেইনার আমদানি করতে হয়, যা সরবরাহ শৃঙ্খলকে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ করে তোলে।
এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার 'কন্টেইনার ম্যানুফ্যাকচারিং অ্যাসিস্ট্যান্স স্কিম' (CMAS) ঘোষণা করেছে, যার লক্ষ্য ভারতে আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতামূলক কন্টেইনার উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা, আমদানি নির্ভরতা কমানো এবং 'মেক ইন ইন্ডিয়া', 'মেরিটাইম অমৃত কাল ভিশন ২০৪৭' ও মাল্টিমোডাল লজিস্টিকস উদ্যোগকে গতিশীল করা।
কন্টেইনার কি? (What are Containers?)
শিপিং কন্টেইনার আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানসম্মত (ISO) ইস্পাত নির্মিত পণ্যবাহী বাক্স, যে জাহাজ, রেলপথ এবং সড়কপথে পণ্য আনলোড বা নামানো ও পুনরায় প্যাক না করে সহজে পরিবহন করা যায়। পরিমাপের জন্য TEU (Twenty-foot Equivalent Unit) একক ব্যবহৃত হয় এবং সবচেয়ে প্রচলিত মাপ ২০-ফুট এবং ৪০-ফুট কন্টেইনার।
কন্টেইনার ম্যানুফ্যাকচারিং অ্যাসিস্ট্যান্স স্কিম (CMAS) কি? (What is Container Manufacturing Assistance Scheme (CMAS)?)
কেন্দ্রীয় বাজেট ২০২৬-২৭-এ ঘোষিত এই প্রকল্পটির লক্ষ্য আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক দেশীয় কন্টেইনার উৎপাদন শিল্প গড়ে তোলা।
পাঁচ বছরের জন্য ১০,০০০ কোটি টাকার বাজেট বরাদ্দসহ এই প্রকল্প নতুন উৎপাদন কেন্দ্র স্থাপন ও বিদ্যমান ইউনিটগুলির সম্প্রসারণে সাহায্য করবে। এর লক্ষ্য বার্ষিক দেশীয় উৎপাদন ক্ষমতা প্রায় ১০ গুণ বাড়িয়ে ৭.৫ লাখ TEU-তে উন্নীত করা এবং প্রায় ৮০,০০০ লাখ কোটি টাকার বাজার তৈরি করা।
উৎপাদন ব্যবস্থার মান উন্নয়নে এই স্কিমের অধীনে প্রদত্ত সুবিধাগুলি:
* নতুন গ্রীনফিল্ড বি শূন্য থেকে শুরু হতে চলা উৎপাদন কেন্দ্র স্থাপনে মূলধনী সহায়তা।
* বর্তমান ব্রাউনফিল্ড বা বিদ্থমান ইউনিট সম্প্রসারণে সহায়তা।
* দেশীয় কন্টেইনার উৎপাদনের প্রতিযোগিতা বাড়াতে পরিচালনগত সহায়তা।
* পরীক্ষা পরিকাঠামো, দক্ষতা উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা।
একটি সমন্বিত সামুদ্রকেন্দ্রিক পরিকাঠামো গড়ে তোলা (Building an Integrated Maritime Ecosystem)
সমন্বিত কন্টেইনার ব্যবস্থা গড়ে তোলার কৌশল হিসাবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রক 'ভারত কন্টেইনার শিপিং লাইন' (BCSL) গঠনের জন্য একটি সমঝোতাপত্র (MoU) স্বাক্ষর করে। এতে SCI, CONCOR, জওহরলাল নেহেরু পোর্ট অথরিটি, VOCPA এবং সগারমালা ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড যুক্ত রয়েছে। এতে ৫১টি কন্টেইনার জাহাজ নির্মাণ এবং দেশীয় কন্টেইনার ক্রয়ের জন্য প্রায় ৯৯,১৪৯ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
এই প্রচেষ্টা অন্যান্য লজিস্টিকস উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবে, যেমন:
* পিএম গতি শক্তি (বন্দর, রেলপথ ও শিল্প কেন্দ্রের সংযোগ বৃদ্ধি)।
* জাতীয় লজিস্টিকস সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত নীতি (পরিচালন দক্ষতা বৃদ্ধি)।
* সাগরমালা কর্মসূচি (বন্দরভিত্তিক উন্নয়ন)।
কর্মসংস্থান এবং উৎপাদনের সুযোগ (Employment and Manufacturing Opportunities)
লজিস্টিকসের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি, CMAS প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করবে। এটি কন্টেইনার উৎপাদন ও সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রায় ৩,০০০ প্রত্যক্ষ এবং ৫০,০০০-এর বেশি পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে।
এটি আনুষঙ্গিক শিল্পগুলিরও বিকাশ ঘটাবে, যার মধ্যে রয়েছে:
* কর্নার কাস্টিং
* কাঠের ফ্রেম
* কর্টেন বা সর্ব আবহাওয়া সহনশীল ইস্পাত
সাম্প্রতিক অগ্রগতি এবং শিল্পক্ষেত্রে প্রতিক্রিয়া (Recent Progress and Industry Response)
২০২৬ সালের জুলাই মাসে, ভারত উত্তরপ্রদেশের দাদরিতে আন্তর্জাতিক শিপিং কোম্পানি A.P. Moller–Maersk-এর জন্য প্রথম ভারতে তৈরি এক্সপোর্ট-ইমপোর্ট (EXIM) শিপিং কন্টেইনার তৈরি করে একটি বড় সাফল্য অর্জন করে।
আন্তর্জাতিক ISO মান এবং CSC কনভেনশন মেনে তৈরি এই কন্টেইনারটি আন্তর্জাতিক শিপিং নেটওয়ার্কে ব্যবহারের উপযোগী। এছাড়া, Maersk, DCM Shriram Group-কে আরও ১,০০০টি ভারতে তৈরি কন্টেইনারের অর্ডার দিয়েছে, যা ভারতের উৎপাদন ক্ষমতার প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন।
ববৃহত্তর সামুদ্রিক রূপান্তর (Part of Wider Maritime Transformation)
CMAS ভারতের সামুদ্রিক ক্ষেত্রের সার্বিক সংস্কারের একটি অংশ। দেশীয় কন্টেইনার উৎপাদনের পাশাপাশি, সরকার নীতিগত ও প্রাতিষ্ঠানিক বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে:
* *আইনি সংস্কার:* মার্চেন্ট শিপিং অ্যাক্ট ২০২৫, কোস্টাল শিপিং অ্যাক্ট ২০২৫ এবং ইন্ডিয়ান পোর্টস অ্যাক্ট ২০২৫ কার্যকর করা হয়েছে।
* *ডিজিটাল উদ্যোগ:* ওয়ান নেশন ওয়ান পোর্ট প্রসেস (ONOP), মেরিটাইম সিঙ্গল উইন্ডো বা একক জানালা এবং ই-সমুদ্রের মাধ্যমে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সহজ করা হয়েছে।
* *জাহাজ নির্মাণে সহায়তা:* দেশীয় জাহাজ নির্মাণ ক্ষমতা বাড়াতে ৭০,০০০ কোটি টাকার 'শিপবিল্ডিং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্যাকেজ' ঘোষণা করা হয়েছে।
* *বন্দর পরিকাঠামো:* ভাধাভান বন্দর, গ্যালাথিয়া বে আন্তর্জাতিক কন্টেইনার ট্রানশিপমেন্ট বন্দর, টুনা টেকরা কন্টেইনার টার্মিনাল এবং ভি.ও. চিদম্বরনার বন্দরের আউটার হারবার কন্টেইনার টার্মিনাল প্রকল্পগুলি দ্রুত এগিয়ে চলছে।
* *আন্তর্জাতিক র্যাঙ্কিং:* কন্টেইনার পোর্ট পারফর্মেন্স ইনডেক্স (CPPI) ২০২৫-এ ভারতের তিনটি বন্দর বিশ্বের শীর্ষ ৩০টি বন্দরের মধ্যে স্থান করে নিয়েছে।
আগামী দিনের দিশা (Way Forward)
CMAS আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক সামুদ্রিক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কন্টেইনার উৎপাদন বাড়িয়ে ও আমদানি নির্ভরতা কমিয়ে এই প্রকল্প সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বিশ্ব বাণিজ্যে ভারতের অবস্থানকে সুদৃঢ় করবে।
তথ্যসূত্র
Ministry of Ports, Shipping and Waterways
https://sansad.in/getFile/annex/270/AU2875_nAmH3t.pdf?source=pqars&utm
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2221817®=48&lang=2
https://dgma.gov.in/download/1775649151_69d6417f46b3f_dgs-nmdc-address-01042026.pdf?utm
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2222805&lang=1®=3&utm
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2280831&lang=1®=3&utm
UNCTAD
https://unctad.org/topic/transport-and-trade-logistics/review-of-maritime-transport?utm
https://unctad.org/publication/review-maritime-transport-2025?utm
Click here to see pdf
SSS/PK/Kol...
(Explainer ID: 159520)
आगंतुक पटल : 10
Provide suggestions / comments