• Sitemap
  • Advance Search
Economy

প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা

আনুষ্ঠানিক কর্মসংস্থান বৃদ্ধি, কর্মীদের সামাজিক সুরক্ষার মজবুতিকরণ

Posted On: 01 AUG 2026 10:53AM

নয়াদিল্লি, ০১ আগস্ট, ২০২৬ 

 

বিকশিত ভারত ২০৪৭ গড়ার লক্ষ্যে আনুষ্ঠানিক কর্মসংস্থান বাড়াতে চালু হয়েছে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা। এই প্রকল্পে প্রথমবার চাকরিতে যোগ দেওয়া কর্মী এবং নতুন আনুষ্ঠানিক কর্মসংস্থান তৈরি করা নিয়োগকর্তাদের উৎসাহ দেওয়া হচ্ছে।ইপিএফও-ভিত্তিক প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে কর্মীদের সামাজিক সুরক্ষা ও আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হচ্ছে। কর্মসংস্থান বৃদ্ধি, আর্থিক অন্তর্ভুক্তি এবং স্বচ্ছ বাস্তবায়নের মাধ্যমে এই প্রকল্প দেশের দক্ষ ও ভবিষ্যৎ-প্রস্তুত কর্মশক্তি গড়ে তুলছে।

ভারতের জনমিতিক সুবিধাকে কাজে লাগানোর উদ্যোগ

ভারতের তরুণ কর্মশক্তি দেশের অন্যতম বড় শক্তি। বিকশিত ভারত ২০৪৭ গড়তে আনুষ্ঠানিক কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা বাড়ানো জরুরি।

প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা প্রথমবার চাকরিতে যোগদান এবং নতুন কর্মসংস্থান তৈরিতে উৎসাহ দিচ্ছে। ইপিএফও-পরিচালিত স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে এই প্রকল্প আনুষ্ঠানিক কর্মসংস্থান বৃদ্ধি এবং কর্মী ও নিয়োগকর্তা - উভয়ের জন্য নতুন সুযোগ তৈরি করছে।

সুযোগকে কর্মসংস্থানে রূপ দেওয়ার উদ্যোগ

২০২৫ সালের আগস্টে শুরু হওয়া প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা ১ আগস্ট ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে। মোট ৯৯,৪৪৬ কোটি টাকার এই প্রকল্পের এক বছর পূর্ণ হল ১ আগস্ট ২০২৬। ১.৯২ কোটি প্রথমবার চাকরিতে যোগদানকারী-সহ ৩.৫ কোটিরও বেশি মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে এই প্রকল্প চালু হয়েছে। ইপিএফও-তে নথিভুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা বাড়ানো এবং শ্রমনির্ভর উৎপাদন ক্ষেত্রে নতুন কর্মসংস্থান তৈরিতে এই প্রকল্প সহায়তা করছে।

সকলের জন্য লাভজনক উদ্যোগ

প্রথমবার চাকরিতে যোগদানকারীদের জন্য : মাসিক ১ লক্ষ টাকা পর্যন্ত বেতনভোগী প্রথমবারের কর্মীরা এক মাসের ইপিএফ মজুরির সমপরিমাণ, সর্বোচ্চ ১৫,০০০ টাকা এককালীন উৎসহভাতা পাবেন। এই অর্থ দু’টি কিস্তিতে দেওয়া হবে। একটি অংশ সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করা হবে।

নিয়োগকর্তাদের জন্য : মাসিক ১ লক্ষ টাকা পর্যন্ত বেতনভোগী নতুন কর্মী নিয়োগ ও অন্তত ছয় মাস ধরে কর্মরত রাখলে প্রতি কর্মীর জন্য মাসে সর্বোচ্চ ৩,০০০ টাকা করে দু’বছর উৎসাহভাতা  মিলবে। উৎপাদন ক্ষেত্রে এই সুবিধা তৃতীয় ও চতুর্থ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে।

PM-VBRY-এর প্রভাব

প্রকল্প শুরু হওয়ার পর থেকে ৭২ লক্ষেরও বেশি প্রথমবারের কর্মী আনুষ্ঠানিক কর্মসংস্থানে যুক্ত হয়েছেন।

ভোক্তাদের প্রায় ৩০% নারী। আনুষ্ঠানিক কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ বেড়েছে।

মোট ১৫ লক্ষেরও বেশি ভোক্তা ইতিমধ্যে কর্মসংস্থানভিত্তিক উৎসাহভাতা পেয়েছেন।

ইপিএফও-তে নথিভুক্তি ও সরাসরি অর্থপ্রদানের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী হয়েছে।

PM-VBRY-এর ডিজিটাল বাস্তবায়ন

ইপিএফও-সংযুক্ত সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এতে যাচাই ও উৎসাহ প্রদান সহজ হয়েছে।

আধারভিত্তিক প্রমাণীকরণ, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN), ইসিআর জমা এবং উমাং অ্যাপের ফেস অথেন্টিকেশনের মাধ্যমে সুবিধা দেওয়া হচ্ছে।

উৎসাহভাতার  অর্থ সরাসরি আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। এতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হচ্ছে।

PM-VBRY পোর্টালের মাধ্যমে উপভোক্তা ও প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ইপিএফও, ইএসআইসি ও প্রধান শ্রম কমিশনারের দপ্তর যৌথভাবে প্রকল্প সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে।

ভারতের কর্মশক্তিকে আরও মজবুত করছে PM-VBRY

প্রথমবার চাকরিতে যোগদান এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহ দিয়ে PM-VBRY আনুষ্ঠানিক কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা বাড়াচ্ছে। প্রকল্পের এক বছর পূর্তিতে ভারতের জনমিতিক সুবিধাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান বৃদ্ধির ক্ষেত্রে কেন্দ্রের অঙ্গীকার আরও দৃঢ় হয়েছে।

তথ্যসূত্র

Ministry of Labour and Employment

https://pmvbry.epfindia.gov.in/

https://pmvbry.epfindia.gov.in/pmvbry-scheme/

https://pmvbry.epfindia.gov.in/wp-content/themes/epfo-child/assets/images/PMVBRY-Final.pdf

https://sansad.in/getFile/annex/270/AU1536_GzvOyc.pdf?source=pqars

https://sansad.in/getFile/loksabhaquestions/annex/187/AU1392_4I7wJ2.pdf?source=pqals

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275419&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2148270&reg=48&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2275547&reg=48&lang=2

Others

http://pmindia.gov.in/hi/news_updates/%E0%A4%AA%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%A7%E0%A4%BE%E0%A4%A8%E0%A4%AE%E0%A4%82%E0%A4%A4%E0%A5%8D%E0%A4%B0%E0%A5%80-%E0%A4%B6%E0%A5%8D%E0%A4%B0%E0%A5%80-%E0%A4%A8%E0%A4%B0%E0%A5%87%E0%A4%A8%E0%A5%8D-1154/

https://www.youtube.com/shorts/UMSneQm7H90

https://www.youtube.com/watch?v=GQt75TsuzBI&list=PLNLJCvbS5aqS4h_BsqW9UboJ2N9a5RGKk&index=11

Click here to see pdf


****

SSS/AS........

(Explainer ID: 159392) आगंतुक पटल : 3
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam